মো.নুরুল আমিন

মো.নুরুল আমিন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মো.নুরুল আমিন, Tutor/Teacher, Cox's Bazar.

◾Founder & Headmaster : Kingston School.
◾ Lecturer & Co-Ordinator : Rajakhali Foizunness College.
◾CEO: Shikor Trading Corporation.
◾ President: Pekua Upozila Kindergarten Association.
◾ President: Mognama Shamity.
◾Extension Director:Apex Club of Pekua

02/06/2025

☑️প্রকৃতির আসল সৌন্দর্য তো গ্রামেই উপভোগ করা যায়।

19/05/2025
17/05/2025

☑️ঝড়ের দিনে আম কুড়াতে সুখ

পরিবর্তন মানে উন্নয়ন, এলকাবাসী পরিবর্তন চায়।
12/05/2025

পরিবর্তন মানে উন্নয়ন, এলকাবাসী পরিবর্তন চায়।

"সম্বোধনের মধ্যে লুকিয়ে থাকে আমাদের মানসিকতা। একটু সচেতন হলেই বদলে যেতে পারে অনেক কিছু।"সম্মান শুধু পদবীতে নয়, শব্দেও প্...
30/04/2025

"সম্বোধনের মধ্যে লুকিয়ে থাকে আমাদের মানসিকতা। একটু সচেতন হলেই বদলে যেতে পারে অনেক কিছু।"

সম্মান শুধু পদবীতে নয়, শব্দেও প্রকাশ পায়।

আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত সহজেই কিছু মানুষকে "তুমি" বলে সম্বোধন করি-রিকশাওয়ালা মামা, দোকানের কর্মচারী, গৃহকর্মী কিংবা রাস্তার পাশের কোনো মানুষ। আমরা এমন করতেই শিখেছি, হয়তো বুঝেও উঠিনি-এই "তুমি" বলাটাই আমাদের মধ্যে থাকা এক অদৃশ্য শ্রেণিবিভেদ।

অথচ খেয়াল করে দেখেছি কি?

তাঁরা কিন্তু আমাদের কখনো "তুমি" বলেন না। সবসময় "আপনি" বলেই কথা বলেন। তাঁদের আচরণে থাকে এক ধরনের মৌন সম্মান, যেটা আমাদের অবচেতন শ্রেণিগর্বকে চুপিচুপি লজ্জায় ফেলে দেয়।

এই ছোট্ট ব্যবধানেই লুকিয়ে আছে বড় এক সত্য-সম্বোধনের ভাষা কেবল শব্দ নয়, এটি আমাদের ভেতরের মূল্যবোধের প্রতিফলন।

আমরা যদি সবাই একটু সচেতন হই, একটু ভাবি-তাহলেই বদলানো সম্ভব।

সম্মান মানে কেবল কারও বড় পদ বা অর্থ নয়, সম্মান মানে একজন মানুষকে তাঁর পরিশ্রম, তাঁর অস্তিত্ব, তাঁর মর্যাদাসম্পন্ন অবস্থান দিয়েই মূল্যায়ন করা।

যে মানুষটি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের গন্তব্যে পৌঁছে দেন -তিনিও সম্মান পাওয়ার যোগ্য।

চলুন, আমরা সবাই চেষ্টা করি-

সম্বোধনে, আচরণে, মননে-সবাইকে সমান সম্মান দিতে।

◾এক লোক প্রায়ই এক বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন। প্রতিবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন, "আপনার আপেলগুলো ...
30/04/2025

◾এক লোক প্রায়ই এক বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন। প্রতিবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন, "আপনার আপেলগুলো পানসে, একদম মিষ্টি না! এই নিন একটা খেয়ে দেখুন।" এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল সে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিত। বৃদ্ধ আপেলটা খেয়ে যেইমাত্র বলতেন "মিষ্টি তো ঠিকঠাকই আছে" অমনি লোকটি কিছু না বলে চলে যেতেন!

আজ লোকটির সাথে তার স্ত্রী ছিল। হাঁটতে হাঁটতে স্ত্রী বললেন, "তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো কেন? আপেলগুলো তো যথেষ্ট মিষ্টি।"

লোকটি বললেন, "আমি জানি ওগুলো মিষ্টি! তুমি ওনার চেহেরা দেখনি? উনি খুব গরীব, অনেক কষ্টে পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন। আমি তাই প্রতিবার মিথ্যা কথা বলে নিজের ভাগের একটা আপেল তাকে খেতে দিই!"

লোকটি এবং তার স্ত্রী আপেল কিনে চলে যাবার পর পাশের মুদি দোকানদার আপেল বিক্রি করা বৃদ্ধকে প্রশ্ন করলেন, "আমি লক্ষ্য করেছি আপনি প্রতিদিন ওই লোকটিকে খানিকটা ওজন বাড়িয়ে দেন। এর কারণ কি?"

বৃদ্ধ হেসে বললেন, "কারণ আমি জানি সে মিথ্যা বলে আমাকে একটা আপেল খাইয়ে চলে যায়। সে মনে করেছে আমি এটা বুঝি না! আমার প্রতি তার ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে ঢলে পড়ে!

সংগ্রহীত

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when মো.নুরুল আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category