Khutakhali Tamizia Islamia Fazil 'Degree' Madrasha

Khutakhali Tamizia Islamia Fazil 'Degree' Madrasha It's an educational page. ককসবাজার জেলার চকরিয়া থানার অন্তর্গত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টান "খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা"।

শোক সংবাদ... শোক সংবাদ...  খুটাখালী ৫ নং ওয়াড় দক্ষিণ পাড়া নিবাসী। মরহুম মাওলানা ফয়েজ আহমদ এর ১ম পুত্র অর্থাৎ  অত্র খুটাখ...
07/05/2025

শোক সংবাদ... শোক সংবাদ...

খুটাখালী ৫ নং ওয়াড় দক্ষিণ পাড়া নিবাসী।
মরহুম মাওলানা ফয়েজ আহমদ এর ১ম পুত্র অর্থাৎ অত্র খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত সহকারি মাওলানা (ক্বারী), মাওলানা মোফাজ্জল আহমদ হুজুর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মহান আল্লাহ, মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। (আমিন)

আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালি তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ...
09/12/2024

আলহামদুলিল্লাহ,
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালি তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পাওয়ায় শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা মুহাম্মদ রেজাউল করিম (আরমান) হুজুরকে অভিনন্দন।
ইনশাআল্লাহ, হুজুরের হাত ধরে মাদ্রাসায় নতুনত্ব কিছু আসবে অলে আশা করি।

প্রিয় তমিজিয়াকে সকল ছাত্র রাজনীতির উর্ধ্বে স্থান দেওয়ার জন্য প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অনুরোধ জন্য জানাচ্ছি। না...
25/11/2024

প্রিয় তমিজিয়াকে সকল ছাত্র রাজনীতির উর্ধ্বে স্থান দেওয়ার জন্য প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অনুরোধ জন্য জানাচ্ছি। না হয় আমাদের আর কদিন পরে দেখতে হবে ভাই-ভাই মারামারি।

রাহাজানিমুক্ত ক্যাম্পাস কামনায়।

09/07/2024

এক নজরে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ -২০১৭

নিয়োগ বিজ্ঞপ্তি
08/07/2024

নিয়োগ বিজ্ঞপ্তি

ইউছুপের খীলের কৃতি সন্তান,  বীর মুক্তিযোদ্ধা, অত্র প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষক মাষ্টার আমান উল্লাহ খুবই  অ...
04/07/2024

ইউছুপের খীলের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা,
অত্র প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষক
মাষ্টার আমান উল্লাহ খুবই অসুস্থ।
উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
আগামী শনিবার মালুমঘাট হাসপাতালে স্যারের অপারেশন হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছ থেকে  সংবর্ধনা ক্রেস্ট গ্রহন করেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার ...
03/06/2024

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছ থেকে সংবর্ধনা ক্রেস্ট গ্রহন করেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সম্মানিত অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা।

০১/০১/২০২৩ খ্রি তারিখ হতে ২৯/০২/২০২৪ খ্রি তারিখ পযর্ন্ত ইমলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সম্মানিত অধ্যক্ষগণের সংবর্ধনা অদ্য ০২/০৬/২০২৪ খ্রি রোববার ১১:০০ ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়াম, খামারবাড়ি, ফার্মগেট ঢাকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি.। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এম.পি, এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রোভিসি , রেজিস্ট্রার সহ সিন্ডিকেট সদস্যগণ ও বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, সংবাদ কর্মী ও বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও ছাত্র-ছাত্রী এবং শিক্ষানুরাগী সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

 #৩৬ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রিয় শিক্ষাগুরু মুহাম্মদ হায়দার আলী  #১৯৮৯ সাল তখন আমি নবম শ্রেনীর শিক্ষ...
22/05/2024

#৩৬ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রিয় শিক্ষাগুরু মুহাম্মদ হায়দার আলী #

১৯৮৯ সাল তখন আমি নবম শ্রেনীর শিক্ষার্থী। তমিজিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ প্রিয় শিক্ষাগুরু মওলানা ওমর হামজা ও নাইক্ষনছডি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ওবায়দুল আকবরের কল্য্যানে তমিজিয়া মাদ্রাসা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র জনাব হায়দার আলীকে।সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রিধারি একজন ইংরেজি বিষয়ের প্রভাষক পেয়ে আমরা মহাখুশি। তবে ভয়ে ছিলাম কখন জানি স্যার আবার চলে যান।কারন স্যারের বাডি সুদূর সিরাজগঞ্জে।তাছাড়া সে সময় ইংরেজি শিক্ষকের বড় অভাব।কিন্তু আমাদের সে ভয় দূর করে স্যার আস্তে আস্তে কক্সবাজার জেলার মাটি ও মানুষের সাথে মিশে যেতে শুরু করলেন।বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদানের সুবাদে স্যার পরিনত হয়ে গেলেন, কক্সবাজার জেলার একজন সনামধন্য শিক্ষার্থী বান্ধব ইংরেজি শিক্ষকে।স্যারের পড়ানোর কৌশল কত চমৎকার ছিল একমাত্র তারাই জানে যারা তার কাছে সরাসরি শিক্ষা নিয়েছেন। সাহিত্যকে এত সুন্দরকরে উপস্থাপন করা যায় তা জেনেছি একমাত্র স্যার এর সান্নিধ্যে এসে।

আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পিছনে তারই অবদান সবচেয়ে বেশি। আলিম ক্লাসে পড়াকালীন তিনিই আমাকে উৎসাহিত করেছিলেন ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করতে।যদিও আমি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্য পায়নি তবু ও যে সামান্যটুকু ইংরেজি শিখেছি তার পিছনে একমাত্র অবদান উনার এবং আমার শ্রদ্ধেয় শশুর তমিজিয়া মাদ্রাসার সনাম ধন্য ইংরেজি শিক্ষক জনাব কবির আহমদ আনচারীর।

গত ২৯/৪/২৪ তারিখ স্যার ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজ থেকে অবসর গ্রহন করেছেন শুনে গতকাল ছোট ভাই মুহিব্বুল্লাহ(ব্যবস্থাপক ইসলামি ব্যাংক, কদমতলি শাখা)ও নবি আলমকে নিয়ে স্যার এর বাসায় দেখা করতে গিয়েছিলাম। আল্লাহ স্যারের অবসর জীবন সুখকর ও সুন্দর করোক।সাথে সাথে কবির স্যার, আমান স্যার, ওমর হামজা হুজুর, আবদুর রহমান হুজুর (খুটাখালী ইউনিয়ন এর পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান) আবুল হসাইন স্যার, ওবায়দু হুজুর সহ যারা অবসরোত্তর জীবন যাপন করতেছেন তাদের সবার নেক হায়াত কামনা করি এবং মরহুম প্রিন্সিপাল মওলানা আলী আহমদ সহ যারা ইহজীবন ত্যাগ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।বিশেষভাবে স্বরণ করি আমার খুবই আপনজন বড়ভাই তুল্য প্রিয় শিক্ষক মওলানা রাহমতুসসালাম (বর্তমান অধ্যক্ষ) সহ যারা শিক্ষকতার গোধুলি লগ্নে আছেন।
আমি মনে করি শিক্ষকের দোয়া ও আশীর্বাদ ছাড়া একজন ছাত্রের জীবনে সফলতা অসম্ভব। আল্লাহ সকল শিক্ষকদের ভাল রাখুন। আমিন।

লেখক,
ছৈয়দ আহমদ
প্রাক্তন ছাত্র
খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা
সিনিয়র শিক্ষক
রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

Address

Cox's Bazar

Telephone

+8801816057812

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khutakhali Tamizia Islamia Fazil 'Degree' Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Khutakhali Tamizia Islamia Fazil 'Degree' Madrasha:

Shortcuts

Share

Category