Ramu kheejaree government high school

Ramu kheejaree government  high school Official page (রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা কর্তৃক মোহাম্মদ রুহুল আমিন স্যার কে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক...
29/04/2026

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা কর্তৃক মোহাম্মদ রুহুল আমিন স্যার কে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দান করা হয়।
উল্লেখ্য যে, জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যার জয়পুরহাট জেলার শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আজ বিদ্যালয়ে পৌঁছলে শিক্ষক পরিষদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি শিক্ষক অভিভাবক সহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এডমিন পোস্ট

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের খন্ড চিত্র...
12/04/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের খন্ড চিত্র।

09/04/2026

বিজ্ঞপ্তি: বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী রবিবার, সোমবার ও মঙ্গলবার বিদ্যালয় বন্ধ থাকবে।

08/04/2026
বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬ (০৮/০৪/২০২৬)
08/04/2026

বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬ (০৮/০৪/২০২৬)

06/04/2026

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিনের বিজয়ীদের তালিকা।
কেরাত:
ক বিভাগ -
১ম- মোহাম্মদ রায়হান ৭ম শ্রেণি
২য়- সাইদুল ইসলাম নোহিদ ৮ম শ্রেণি
৩য়- মেহজাবিন রহমান নাঈমা ৭ম শ্রেণি
খ বিভাগ
১ম- কাইফা ইসলাম - ৯ম
২য়- হাবিবুর রহমান - ১০ম
৩য়- মৌমিতা হোসাইন আবিবা ১০ম
কবিতা আবৃত্তি
ক বিভাগ
১ম-মোহাম্মদ তামরিন- ৮ম
২য়- মিল্টন দে- ষষ্ঠ
৩য়-তৃষান্ত ধর -৮ম
খ বিভাগ
১ম- মাহিরা আলম চৌধুরী -১০ম
২য়-উম্মে সালমা -১০ম
৩য়- নিঝুম বড়ুয়া -১০ম
চিত্রাংকন
ক বিভাগ
১ম- উপমা বড়ুয়া -৭ম
২য়- শ্রেয়সী বড়ুয়া পিকসি- ৮ম
৩য়- বুবু রাখাইন - ৭ম
খ বিভাগ
১ম- রুপসা আমিন রিস্তা- ৯ম
২য়- ফাইজা আমিন- ৯ম
৩য়- অনুভা বড়ুয়া পূর্ণা-৯ম
রচনা প্রতিযোগিতা
ক বিভাগ
১ম- অর্ক বড়ুয়া -৭ম
২য়- আল তাজিরিয়ান তাজিব-৮ম
৩য়- সুমাইয়া আলম-৭ম
খ বিভাগ
১ম- তাহছিন ইবনাত দিনা- ৯ম
২য়- তাসনিম আলম তাহি ৯ম
৩য়- মোহাম্মদ ফায়সাল ৯ম
উপস্থিত বক্তৃতা
ক বিভাগ
১ম- তাহছিন ইবনাত দিনা ৯ম
২য়- মুশফিক মুহতাসিন ৯ম
৩য়- অনূভা বড়ুয়া পূর্ণা ৯ম
সাধারণ জ্ঞান
ক বিভাগ
১ম- মুক্তাজির রহমান -ষষ্ঠ
২য়- অর্ক বড়ুয়া - ৭ম
৩য়- অরুপ নাথ- ষষ্ঠ
খ বিভাগ
১ম- মুশফিক মুনতাসিব তাহসিন -৯ম
২য়- শয়ন দে-১০ম
৩য়- তাহছিন ইবনাত দিনা -৯ম

04/04/2026

বিজ্ঞপ্তি:
বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আগামী সোমবার ও মঙ্গলবার ৬ ও ৭ এপ্রিল নিন্মলিখিত বিষয়ের উপর অনুষ্ঠিত হবে।

শিক্ষা ও সাহিত্য বিষয় সমূহ :
# কবিতা আবৃত্তি
ক বিভাগ (ষষ্ঠ হতে সপ্তম)
" আমাদের বাড়ি "
কবি জসিম উদ্দিন
খ বিভাগ (৯ম- ১০ম)
"আমি কোনো আগন্তুক নই"
কবি আহসান হাবিব
# নির্ধারিত রচনা প্রতিযোগিতা
"দূর্নীতিই উন্নয়নের প্রধান প্রতিবন্ধক" (ক+খ)বিভাগ
# চিত্রাংকন
বিষয় : মুক্তিযুদ্ধ বা ২৪ এর গণ আন্দোলন /গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যে'র ছবি।
# সাধারণ জ্ঞান / কুইজ
# উপস্থিত বক্তৃতা

সাংস্কৃতিক বিষয় সমূহ :
# কেরাত
# ইসলামী সংগীত / হামদ/ নাত
# দেশাত্মবোধক গান
# লোকসংগীত/পল্লীগীতি/লালনগীতি/ভাটিয়ালি/ আঞ্চলিক
# রবীন্দ্রনাথ সংগীত
# নজরুল সংগীত
# নৃত্য
# যেমন খুশি তেমন সাজো( সবার জন্য উম্মুক্ত)

বি:দ্র: প্রত্যেক প্রতিযোগী ক ও খ বিভাগ থেকে ৩+৩ মোট ৬ টি বিষয়ে অংশ গ্রহণ করতে পারবে।

ষষ্ঠ হতে দশম শ্রেণির (কারিগরি সহ) ছাত্র ছাত্রীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিদের উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

# নুর আহমদ
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

# আবুল কালাম
আহবায়ক
বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উপ কমিটি।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়।
রামু, কক্সবাজার।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ এ শেষ দিনে প্রধান শিক্ষক দল ও সহকারী প্রধান শিক্ষক দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের দূর্...
02/04/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ এ শেষ দিনে প্রধান শিক্ষক দল ও সহকারী প্রধান শিক্ষক দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের দূর্লভ মুহূর্ত। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাওলানা আবদুর রশিদ স্যার।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্কুলের ও জেলার প্রথম শহিদ মিনারে এবং  উপজেলা শহিদ মিনারে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্কুলের ও জেলার প্রথম শহিদ মিনারে এবং উপজেলা শহিদ মিনারে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের পুষ্পস্তবক অর্পণ।

শিক্ষক পরিষদের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
05/03/2026

শিক্ষক পরিষদের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আজ বিদ্যালয় অডিটোরিয়ামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান বাণী অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
23/01/2026

আজ বিদ্যালয় অডিটোরিয়ামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান বাণী অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Address

Ramu
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramu kheejaree government high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category