স্বপ্নচারী বিদ্যাপীঠ

স্বপ্নচারী বিদ্যাপীঠ স্বপ্নচারী বিদ্যাপীঠ। সুবিধাবঞ্চিত, এতিম ও পথশিশুদের স্বপ্নের ঠিকানা।

অভিভাবক মিটিং🌸স্বপ্নচারী বিদ্যাপীঠ
25/08/2024

অভিভাবক মিটিং🌸
স্বপ্নচারী বিদ্যাপীঠ

পাহাড়ে ঘেরা স্বপ্নচারী বিদ্যাপীঠ, এর শিক্ষার্থীদের বসবাস ও পাহাড়  ঘিরেই। অনেকে বিশাল পাহাড় অতিক্রম করে স্কুলে আসে। অতিবৃ...
14/07/2024

পাহাড়ে ঘেরা স্বপ্নচারী বিদ্যাপীঠ, এর শিক্ষার্থীদের বসবাস ও পাহাড় ঘিরেই। অনেকে বিশাল পাহাড় অতিক্রম করে স্কুলে আসে। অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসে পড়া তাদের কাছে সাধারণ ঘটনা। কিন্তু তারা জানে না এই পাহাড় ধ্বসের কারণ। তারা জানে না আমরা একটু সচেতন হলেই আটকাতে পারি পাহাড় ধ্বস।
আজকে ক্লাস রুমের বাইরে তাদের কে সরাসরি বুঝিয়ে দেওয়া হচ্ছে পাহাড় ধ্বসের কারণ এবং অতিবৃষ্টিতে পাহাড়ের কাছ থেকে সরে নিরাপদ স্থানে যাওয়ার গুরুত্ব।
পাশাপাশি বুঝিয়ে দেওয়া হচ্ছে গাছ লাগানোর উপকারিতা।

#পাহাড়কাটা
#পাহাড়ধ্বস
#বৃক্ষরোপন

স্বপ্নচারী বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের সাথে অসাধারণ একটি আার্ট সেশন করেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।মুহূর্তেই নিজে...
08/07/2024

স্বপ্নচারী বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের সাথে অসাধারণ একটি আার্ট সেশন করেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।
মুহূর্তেই নিজের কার্টুন দেখতে পেয়ে দারুণ উৎফুল্ল শিক্ষার্থীরা।
অসাধারণ সেশনটার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কার্টুনিস্ট।
আপনি আমাদের স্কুলে সবসময় নিমন্ত্রিত। 🥰🤍
আশা করছি শিক্ষার্থীরা ভবিষ্যতে আপনার আরো সেশন পাবে।

চলছে মূল্যায়ন..📃🖋️✏️
12/06/2024

চলছে মূল্যায়ন..📃🖋️✏️

আমাদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন  মুরাদ। স্বপ্নদের স্পোকেন ইংলিশ এ  পারদর্শী করে তোলায় মুরাদ এর লক্ষ্...
06/05/2024

আমাদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন মুরাদ। স্বপ্নদের স্পোকেন ইংলিশ এ পারদর্শী করে তোলায় মুরাদ এর লক্ষ্য।

নাম: মেহেদী হাসান মুরাদ
প্রতিষ্ঠান : কক্সবাজার ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাটস
বিভাগ: ল্যাব মেডিসিন

বি:দ্র:আপনারা যে কেউ চাইলেই ব্যস্তজীবনের ফাঁকে সময় কাটাতে চলে আসুন আমাদের স্বপ্নদের সাথে। আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বেড়ে উঠুক স্বপ্নরা।

স্বপ্নরা বড় হচ্ছে🤍🌸
06/05/2024

স্বপ্নরা বড় হচ্ছে🤍🌸

স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, যেখানেই আমরা যাই অনেকের মধ্য থেকে অল্প কয়েকজনের একটা আলাদা গ্রুপ তৈরি হয়। যাদের সাথে আম...
08/03/2024

স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, যেখানেই আমরা যাই অনেকের মধ্য থেকে অল্প কয়েকজনের একটা আলাদা গ্রুপ তৈরি হয়। যাদের সাথে আমাদের মনের মিল থাকে। এমনই একটা গ্রুপ ক্লাস শেষ করেই চলে এসেছে স্বপ্নদের সাথে সময় কাটাতে আমাদের স্কুলে।
স্বপ্নেরা গান, আবৃত্তি আর রং এর খেলায় মেতে ছিলো পুরোটা সময়। 🤍

কক্সবাজার সরকারি কলেজ
বিজ্ঞান বিভাগ
একাদশ শ্রেণী।

বি:দ্র: ব্যস্ততার ফাঁকে বন্ধুদের নিয়ে আপনারাও চলে আসুন স্বপ্নচারী বিদ্যাপীঠ এ। স্বপ্নদের স্মৃতিতে জমা হোক অসাধারণ কিছু মুহূর্ত।
চলুন একসাথে তাদের স্বপ্ন দেখতে শিখাই।

আমাদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন নাদিয়া মান্নান নোহা।। নোহা আর্ট এবং নানা ধরনের ক্রাফট তৈরিতে পারদর্শ...
06/03/2024

আমাদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন নাদিয়া মান্নান নোহা।। নোহা আর্ট এবং নানা ধরনের ক্রাফট তৈরিতে পারদর্শী, সে তার এই দক্ষতা ছড়িয়ে দিতে সময়-সুযোগ হলেই চলে আসে স্বপ্নচারী বিদ্যাপীঠ এর শিশুদের কাছে।

শিক্ষার্থীদের কাছে নাদিয়া আপু মানেই নতুন কিছু।😍

নাদিয়া মান্নান নোহা
কক্সবাজার সরকারি কলেজ

বি:দ্র:আপনারা যে কেউ চাইলেই ব্যস্তজীবনের ফাঁকে সময় কাটাতে চলে আসুন আমাদের স্বপ্নদের সাথে। আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বেড়ে উঠুক স্বপ্নরা।

আমাদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন রায়হান সাজিদ। ঝড়ে পড়া শিশুদের সুরের যত্ন নেওয়ার জন্য সে প্রতি মঙ্গলব...
05/03/2024

আমাদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন রায়হান সাজিদ। ঝড়ে পড়া শিশুদের সুরের যত্ন নেওয়ার জন্য সে প্রতি মঙ্গলবার ক্লাস শেষ করেই চলে আসে স্বপ্নচারী বিদ্যাপীঠ এ।
সাজিদ ভাইয়া মানেই শিক্ষার্থীদের কাছে এক আনন্দের নাম।🤍

রায়হান সাজিদ
কক্সবাজার সরকারি কলেজ
একাদশ শ্রেণী
বিজ্ঞান বিভাগ

বি:দ্র:আপনারা যে কেউ চাইলেই ব্যস্তজীবনের ফাঁকে সময় কাটাতে চলে আসুন আমাদের স্বপ্নদের সাথে। আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বেড়ে উঠুক স্বপ্নরা।

06/01/2024

স্বপ্নচারী বিদ্যাপীঠ || ষষ্ঠ বর্ষপূর্তি || পিকনিক ❣️

Address

Kolatoli Road, Cox'sbazar
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নচারী বিদ্যাপীঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to স্বপ্নচারী বিদ্যাপীঠ:

Shortcuts

Share

Category