Royal Welfare Scholarship

Royal Welfare Scholarship Est-2000
(1)

Ex-Student Council of PAHS কর্তৃক আয়োজিত Royal Welfare Scholarship Examination 2025 এর বৃত্তিপ্রাপ্ত কৃতি মেধাবী শিক্ষার...
22/03/2026

Ex-Student Council of PAHS কর্তৃক আয়োজিত Royal Welfare Scholarship Examination 2025 এর বৃত্তিপ্রাপ্ত কৃতি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান’২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যা ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি জনাব আবদু শুক্কুর (CIP) মহোদয়কে Cox’s Bazar Chamber of Commerce এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ এবং জনাব জয়নাল আবেদিন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বিশেষ সংবর্ধনা জানানো হয়।
এছাড়াও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব বাবু প্রথিক চন্দ্র দে এবং কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাওয়া সিনিয়র শিক্ষক জনাব জসীম উদ্দিনকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়।
উনাদের সবার অবদান, সাফল্য ও অনুপ্রেরণা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথচলায় দিকনির্দেশনা হয়ে থাকবে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব, আনচারুল করিম, সিনিয়র শিক্ষক পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয় এবং এক্সাম কন্ট্রোলার "Royal Welfare Scholarship Examination" । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: জয়নাল আবেদীন (সাবেক উপজেলা চেয়ারম্যান )। আরো উপস্থিত ছিলেন জনাব আবদু শুক্কুর (CIP) সভাপতি Cox's Bazar Chamber of Commerce। মাষ্টার মান্নান মাষ্টার (সাবেক সহ-সভাপতি কক্সবাজার জেলা বিএনপি)
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহীদুল এমরান (এস এ ভিপি , ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড), জনাব ডাঃ এ.এস.এম. গোলাম কিবরিয়া (অধ্যাপক ও বিভাগীয় প্রধান এনাটমি ও হিস্টোলজি বিভাগ ভেটেরিনারি মেডিসিন অনুষদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়), জনাব ড. মো: তৌহিদুল ইসলাম (অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রয়েল ওয়েলফেয়ার স্কলারশিপ), জনাব শফিউল আলম (সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, মহেশখালী),
আলহাজ্ব আব্দুর রহিম (উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রয়েল ওয়েলফেয়ার স্কলারশিপ) এবং সাথে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী এবং অতিথিবৃন্দ।

এবারের বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব আকতার কামাল বিএ.বিএড. (সাবেক প্রধান শিক্ষক পাঃআঃউঃবি ও উপদেষ্টা, রয়েল ওয়েলফেয়ার স্কলারশিপ)। সঞ্চালনায় আসিফ রহমান সৌরভ। (সাধারণ সম্পাদক। Ex-Students' Council of PAHS.)

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এমন আন্তরিকতা অনুষ্ঠানকে সফল করে।তাই সম্মানিত অতিথিবৃন্দ, মেধাবী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, প্রাণপ্রিয় শিক্ষকমন্ডলী এবং উপস্থিত সকলের প্রতি চির কৃতজ্ঞ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতায়,
আবসাল সাকিব (সভাপতি,এক্স-স্টুডেন্টস' কাউন্সিল পা.আ.উ.বি)
আসিফ রহমান সৌরভ (সাধারণ সম্পাদক, এক্স-স্টুডেন্টস' কাউন্সিল পা.আ.উ.বি)।

ধন্যবাদ সব সময়🤍
22/03/2026

ধন্যবাদ সব সময়🤍

21/03/2026
বিনম্র শ্রদ্ধা ❤️
21/02/2026

বিনম্র শ্রদ্ধা ❤️

যে ভাষায় আমের নাম হিমসাগর আর গ্রামের নাম বীরসিংহ, ফুলের নাম অপরাজিতা আর দুলের নাম ঝুমকো, পাখির নাম বউকথাকও আর ফাঁকির নাম দেশভাগ, মিষ্টির নাম বালুসাই আর বৃষ্টির নাম ইলশেগুঁড়ি, মাছের নাম রূপচাঁদা আর গাছের নাম শিশু, কবির নাম জীবনানন্দ আর ছবির নাম সাড়ে চুয়াত্তর, কাজীর নাম নজরুল আর পাজির নাম পাঝাড়া, ঋতুর নাম হেমন্ত আর থিতুর নাম বিবাহিত, মাসের নাম শ্রাবণ আর ঘাসের নাম দূর্বা, গানের নাম ভাটিয়ালী আর ধানের নাম বিন্নি, খেলার নাম গোল্লাছুট আর ঠেলার নাম বাবাজী, সুরের নাম রামপ্রসাদি আর গুড়ের নাম নলেন, রেলের নাম কাঞ্চনকন্যা আর তেলের নাম জবাকুসুম, দাদার নাম ফেলু আর ধাঁধার নাম শুভঙ্করী, হাসির নাম খিলখিল আর বাঁশির নাম মোহন, ঝড়ের নাম কালবৈশাখী আর ঘরের নাম 'ভালো বাসা', যুদ্ধের নাম মুক্তি আর বুদ্ধের নাম অমিতাভ, প্রেমের নাম দেবদাস আর ট্রেমের নাম পরকীয়া, নদীর নাম কীর্ত্তনখোলা আর যদির নাম দিবাস্বপ্ন, রোগের নাম সন্ন্যাস আর যোগের নাম মণিকাঞ্চন, সাপের নাম শঙ্খচূড় আর বাপের নাম আপনি বাঁচলে

তাকে ভালো না বেসে পারি?

লেখা: শিশির রায়

অমর একুশে ফেব্রুয়ারি
বিনম্র শ্রদ্ধা 🤍

15/02/2026

কক্সবাজার জেলার পবিত্র রমজান মাসের ইফতার ও সেহরির সময়সূচী

15th Royal Welfare Scholarship Examination 2025 🤍Organized By Ex-Student Council of PAHS
04/01/2026

15th Royal Welfare Scholarship Examination 2025 🤍

Organized By Ex-Student Council of PAHS

30/12/2025

Royal Welfare Scholarship Examination - 2025

Address

MoheshkhalI
Cox's Bazar

Telephone

+8801615074168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal Welfare Scholarship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Royal Welfare Scholarship:

Shortcuts

Share

Category