25/04/2026
২০ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ।
কক্সবাজার জেলা প্রশাসনের মহতী উদ্যোগ " কক্সবাজার ডিসি কলেজ (EIIN.138979, College Code. 4452)"
কক্সবাজার জেলা এবং এর আশপাশের উপকূল ও পাহাড়ী জনপদের সাধারণত মানুষের সন্তানদের শিক্ষার মাধ্যমে সমাজের মূল স্রোতের সাথে মিলিয়ে বিশ্বজনীন করার লক্ষ্যে কক্সবাজার শহরের কোলাহল মুক্ত, নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে, কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ বইল্যাপাড়া নামক স্থানে কক্সবাজার ডিসি কলেজ নামক স্বপ্ন বীজ বপন করেন জেলা প্রশাসন কক্সবাজার -এর কিছু কর্মকর্তা।
সেদিনের সেই বীজ অঙ্কুরোদগম হয়েছে। নানা চড়াই উৎরাই পেড়িয়ে ৭ বৎসর পেড়িয়ে ৮ম বর্ষে পদার্পণ করেছে।
শুভ জন্মদিন প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কক্সবাজার ডিসি কলেজ। এই দিনে সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং জেলা প্রশাসন কক্সবাজার -এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
কৃতজ্ঞতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দের প্রতি যাঁরা অদ্যাবধি তাঁদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন।