দারুল আমান প্রাক্তন ছাত্র কাফেলা

দারুল আমান প্রাক্তন ছাত্র কাফেলা মূল্যবান কিছু মূহুর্ত উপহার দেয়ার জন্যে আমাদের পথচলা.....

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ...

সুপ্রিয় সুধী!
� এটি হল কক্সবাজার দারুল আমান একাডেমি'র অঙ্গ সংগঠন "দারুল আমান প্রাক্তন ছাত্র কাফেলা"

� এটি শুধুমাত্র সংগঠনই নয়, এটি একটি ইসলামিক সংবিধান। নিজেকে ইসলামের ছায়ায় সুপরিচালিত করতে এই কাফেলা আপনাকে পথ দেখাবে ইনশাআল্লাহ...

� ঐক্য বদ্ধতা এবং সততাকে বাস্তবায়নের করতে এ কাফেলার সদস্যরা সুদৃঢ় প্রচেষ্টা বহাল রাখবে ইনশাআল্লাহ...

� মিথ্যা পাপাচার এবং সমাজের অন্ধকার দূরে ঠেলে দিয়ে, আলোর প্রহরকে উধীত করতে এই কাফেলার সকল সদস্য বদ্ধপরিকর আলহামদুলিল্লাহ ...

(সদস্য ভর্তি হওয়ার ইচ্ছুক ব্যক্তির যেসব বিষয় গুলো সম্পর্কে অবগত থাকা জরুরি)

১/সদস্য প্রার্থীকে অবশ্যই অত্র প্রতিষ্ঠানে এক বছরের অধিক অধ্যয়ন করেছে এমন হতে হবে।

২/ সংগঠনের সৌন্দর্য রক্ষার্থে সদস্য ইচ্ছুক ব্যাক্তিকে অবশ্যই নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুসারী হতে হবে।

৩/ সংগঠনের থাকা অবস্থায় সংগঠনের দূর নাম বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না।

৪/সংগঠনের মাসিক নির্ধারিত ফি যথা সময়ে আদায় করতে হবে।

৫/ কোন সদস্য যদি সংগঠনের নিয়ম-নীতি বিরোধী বা দেশবিরোধী কোন কাজে লিপ্ত হয় তবে তাকে সংগঠনের সদস্য থেকে বহিস্কার করা হবে ।

৬/ সবসময় নিজের সুন্দর আচরণের মাধ্যমে সংগঠনের সুনাম তুলে ধরার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

৭/ সর্বোপরি উক্ত সংগঠন প্রধান পৃষ্ঠপোষক ও বরেন্য আলেমেদ্বীনের পরামর্শের ভিত্তিতে পরিচালিত হবে ইনশাআল্লাহ।

শ্রদ্ধেয় উস্তাদ, মাওলানা Hashim Mahmud হাফিজাহুল্লাহ, আপনার নাসিহাহ্ আমাদের জন্য নতুন স্বপ্ন, আপনার উপদেশ আমাদের বড় হও...
31/07/2026

শ্রদ্ধেয় উস্তাদ, মাওলানা Hashim Mahmud হাফিজাহুল্লাহ, আপনার নাসিহাহ্ আমাদের জন্য নতুন স্বপ্ন, আপনার উপদেশ আমাদের বড় হওয়ার উৎকৃষ্ট অবলম্বন।
আপনি অমর হোন। অমর হোক প্রিয় 𝗗𝗔𝗥𝗨𝗟 𝗔𝗠𝗔𝗡 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬

মাওলানা Hashim Mahmud হাফিজাহুল্লাহ; আপনার রক্তঘামের বিন্দু বিন্দু খরচ করে তিলে তিলে গড়ে উঠা এ- 𝗗𝗔𝗥𝗨𝗟 𝗔𝗠𝗔𝗡 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬 এর আ...
22/07/2026

মাওলানা Hashim Mahmud হাফিজাহুল্লাহ; আপনার রক্তঘামের বিন্দু বিন্দু খরচ করে তিলে তিলে গড়ে উঠা এ- 𝗗𝗔𝗥𝗨𝗟 𝗔𝗠𝗔𝗡 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬 এর আজ কতশত মালিকের আত্মপ্রকাশ হচ্ছে। আপনার জীবনের সিংহভাগ সময় দারুল আমান-সাধনায় ব্যয় হয়েছে। আপনার রক্তঘাম, শরীর কিংবা মন সবকিছু নিয়েই দারুল আমানের অস্তিত্ব। এ প্রতিষ্ঠানের প্রতিটি বালি কণা, ইট-কংকর কিংবা প্রতিটি শিক্ষার্থীর জীবনের পরতে পরতে আপনার আদর্শিক সংস্পর্শ বিদ্যমান। আপনি হীন দারুল আমান যেন প্রাণহীন নিথর দেহ। দারুল আমানকে স্বপ্নময় করতে আপনার জানমালের সবটুকু খরচ আপনি আখেরাতে চিরস্থায়ী বাড়ি করেছেন। আপনার এই ইখলাস ও একনিষ্ঠ সাধনার প্রতিদান আল্লাহর কাছে পাবেন।

দ্র: প্রাক্তন ছাত্র কাফেলার একজন সদস্য বেঁচে থাকতে দারুল আমান দখলের চেষ্টায় জালিম হয়ে উঠার চিন্তা কেউ ঘুণাক্ষরেও করবেন না। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।

Celebrating Our 4th year on Facebook. Thank you for your continuing support.দারুল আমান প্রাক্তন ছাত্র কাফেলা প্রতিষ্ঠার ...
22/07/2026

Celebrating Our 4th year on Facebook. Thank you for your continuing support.

দারুল আমান প্রাক্তন ছাত্র কাফেলা প্রতিষ্ঠার চার বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।

যত ঝড়ঝাপটা আসুক, আমরা থামবো না।আমাদের থামানোর সাধ্য আছে কার?দ্র: দারুল আমান কেন্দ্রিক যত স্মৃতি বিজড়িত মূহুর্ত ফ্রেমবন...
19/07/2026

যত ঝড়ঝাপটা আসুক, আমরা থামবো না।
আমাদের থামানোর সাধ্য আছে কার?

দ্র: দারুল আমান কেন্দ্রিক যত স্মৃতি বিজড়িত মূহুর্ত ফ্রেমবন্দি করেছেন, তা কমেন্ট বক্সে হাদিয়া দিন।

18/07/2026

জরুরি বিজ্ঞপ্তি
তীব্র নিন্দা ও প্রতিবাদ

দারুল আমান একাডেমি-এর সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একদল কুচক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম, স্থিতিশীল শিক্ষা কার্যক্রম ও অর্জিত আস্থাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান প্রধান শিক্ষক (মাওলানা আব্দুল্লাহ) কে কেন্দ্র করে যে ভিডিও ক্লিপ প্রচার করা হয়েছে, সেটি ২০২৪ সালের একটি পুরোনো ঘটনার আংশিক ও প্রেক্ষাপটের বিচ্ছিন্ন অংশ। সংশ্লিষ্ট সময়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় অনিচ্ছাকৃতভাবে একজন শিক্ষার্থীর পায়ে স্পর্শের ঘটনা ঘটে। বিষয়টি তখনই মাদ্রাসা কর্তৃপক্ষ যথাযথভাবে তদন্ত ও আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে এবং উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে এর সমাধান সম্পন্ন হয়।

অত্যন্ত দুঃখের বিষয়, নিষ্পত্তিকৃত সেই ঘটনাকে নতুন করে বিকৃতভাবে উপস্থাপন করে কিছু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছে। একই সঙ্গে "Cox's Bazar Express 24" ও "BD Voice বিডি ভয়েস” নামক একটি সংবাদমাধ্যমও যথাযথ তথ্য যাচাই না করে, সাংবাদিকতার নীতিমালা ও বস্তুনিষ্ঠতার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে একপাক্ষিক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বলে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

দারুল আমান একাডেমি এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আমরা সকল অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সচেতন নাগরিকের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি-গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা শেয়ার করা থেকে বিরত থাকুন। সত্যতা যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মাওলানা হাফেজ হাশিম মাহমুদ
পরিচালক, দারুল আমান একাডেমি কক্সবাজার

বিশ্বকাপ কেন্দ্রিক উন্মাদনা;বিনোদন নাকি কালচারাল অধঃপতন?
12/07/2026

বিশ্বকাপ কেন্দ্রিক উন্মাদনা;
বিনোদন নাকি কালচারাল অধঃপতন?

বিশ্বকাপ চলছে।
বিশ্বকাপ শুরুর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে— খেলা নিয়ে তর্ক, সংঘর্ষ আর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়।
অন্যদিকে, মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে মেক্সিকোতে ৪ জন মারা গেছে— বিজয় উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ের কারণে। স্পেনে ১ জন এবং জার্মানিতে ১ জন মারা গেছে পৃথক বিশ্বকাপ-সম্পর্কিত ঘটনায়। অর্থাৎ, এই তিন দেশের মোট মৃত্যুর সংখ্যা একত্র করলেও তা বাংলাদেশের চেয়ে কম!
বিশ্বের বাকি দেশগুলোতেও কোটি কোটি মানুষ খেলা দেখছে, আনন্দ করছে, হার-জিত নিয়ে হাসছে, কাঁদছে— কিন্তু কেউ মানুষ মারছে না।
সবচেয়ে অবাক লাগে, যেসব দেশের জন্য আমাদের সোনার ছেলেরা মাঠের বাইরে এত মারামারি করছে, সেই সব দেশের খেলোয়াড়রাই ম্যাচ শেষে একে অপরকে জড়িয়ে ধরছে, জার্সি বদলাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে।

আর আমরা?
১২ হাজার কিলোমিটার দূরের দুই দেশের খেলা নিয়ে নিজেদের দেশের মানুষকেই হারাচ্ছি!
এটা স্রেফ বিনোদন?
নাকি চরম অসহিষ্ণুতা, অন্ধ সমর্থন আর কালচারাল ব্যর্থতার প্রতিচ্ছবি?

দ্র: সুশীল আর মডারেটদের একথা বলতে শোনা যায় না "যে নোংরা বিনোদন মানুষ হত্যা করে সেই ফুটবলকে আমি ঘৃণা করি"।
ঘুনাক্ষরেও যদি এখানে ইসলাম বা মোল্লারা জড়িত থাকত! তখন "জাস্টিস ফর ফুটবল কেন্দ্রিক শহিদ" স্লোগান উঠতো, আর গণহারে সন্দেহজনক দাঁড়ি টুপি পরিহিতরা গ্রেফতার হতো।

The Mahmood Journal

05/07/2026

Coming Soon! 💥🔥

27/05/2026
আমাদের Abdullah mushtak kalarab এর জন্য দোয়া চাই।সে অনেকদিন ধরে মারাত্মক রোগাক্রান্ত।তার জন্য খাস দিলে দোয়া করবেন।
13/05/2026

আমাদের Abdullah mushtak kalarab এর জন্য দোয়া চাই।
সে অনেকদিন ধরে মারাত্মক রোগাক্রান্ত।
তার জন্য খাস দিলে দোয়া করবেন।

কক্সবাজারের গর্ব, দ্বীনি সংস্কৃতির প্রেরণার বাতিঘর, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী-এর প্রিয়মুখ, বিশিষ্ট ইসলামি নাশিদ শিল্পী হাফেজ আব্দুল্লাহ মুস্তাক বর্তমানে অসুস্থতায় আক্রান্ত।

যাঁর কণ্ঠে বহু হৃদয় জেগেছে আল্লাহর প্রেমে, যাঁর সুরে অশ্রুসিক্ত হয়েছে অসংখ্য অন্তর, আজ সেই প্রিয় শিল্পীর জন্য দরকার আমাদের আন্তরিক দোয়া, অশ্রুসিক্ত মুনাজাত ও ভালোবাসা ভরা প্রার্থনা।

সকলের নিকট বিনীত আবেদন—
প্রিয় শিল্পীকে আপনাদের দোয়ায় শামিল রাখুন।
মহান রব যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় দ্বীনের ময়দানে কবুলিয়তের সাথে ফিরিয়ে আনেন। আমীন يا رب العالمين।

দোয়াকামনায় —
জলসা ইউনাইটেড কালচার ফোরাম

07/05/2026

আমাদের স্মৃতি।
আমাদের স্বপ্ন।
প্রিয় ক্যাম্পাস।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when দারুল আমান প্রাক্তন ছাত্র কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category