22/10/2022
আজকের আলোচনার বিষয় বস্তু হলো -
❝ যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে ❞
🔰 যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে ঃ
• করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে।
আয়কর মুক্ত সীমা অতিক্রম বলতে, যেমন -
★ স্বাভাবিক ব্যক্তি ৩,০০০০০ টাকার বেশি আয় করলে
★ মহিলা, তৃতীয় লিঙ্গ, ৬৫ বছর বা তদূর্ধ্ব কোন ব্যক্তি ৩৫০,০০০ টাকা বেশি আয় করলে
★ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধ ৪৭৫,০০০ টাকার বেশি আয় করলে
★ প্রতিবন্ধী ৪৫০,০০০ টাকা বেশি আয় করলে,
তারা প্রত্যকের আয়কর মুক্ত সীমা অতিক্রম করেছে।
সকল কে আয় কর রিটার্ন দাখিল করতে হবে।
• আয় বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে।
• ফার্মের অংশীদার হলে।
• কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে।
• সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ , কর্পোরেশন , সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন , আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ , কর্পোরেশন , সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে।
• কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে।
• কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে।
• মোটর গাড়ির মালিক হলে।
• সিটি কর্পোরেশন , পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে।
• মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে।
• চিকিৎসক , দন্ত চিকিৎসক , আইনজীবী , চার্টার্ড একাউন্টেন্ট , কন্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট , প্রকৌশলী , স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে।
• আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হলে।
• কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে।
• কোন পৌরসভা বা সিটি করপোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে।
• সরকারি , আধা-সরকারি , স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে।
• কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে।
• মটরযান , স্পেস / স্থান , বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করলে।
• লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে। এবং
• যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে ।
এইসব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আয়কর রিটার্ন দালিখ করতে হবে।
Admin Post