ShikkhaZone

ShikkhaZone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShikkhaZone, School, Cox's Bazar.

18/05/2026
মানুষ যদি বিপদ-আপদ থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চায় দয়াময় আল্লাহ তা মানুষকে দান করেন। যে কেহ তার হাজত পূরণের জন্য দোয়া কর...
22/11/2025

মানুষ যদি বিপদ-আপদ থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চায় দয়াময় আল্লাহ তা মানুষকে দান করেন। যে কেহ তার হাজত পূরণের জন্য দোয়া করে তিনি তার ওপর রহমত করেন ও তার জন্য আখিরাতে সওয়াব বরাদ্দ করেন।
পবিত্র ও নিষ্পাপ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বান্দার দোয়া তিনটি জিনিষ হতে কখনো মুক্ত হয়না। ১. তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়। ২. অথবা দোয়ার ফলে দুনিয়ার কল্যাণ লাভ হয় অথবা ৩. আখিরাতের জন্য সওয়াব জমা হয়। যখন বান্দা যে দোয়ার ফল দুনিয়াতে লাভ করেনি তার পুরস্কার স্বরূপ আখিরাতে তার পুঞ্জিভূত সওয়াব দেখতে পাবে। তখন সে ইচ্ছা করবে হায়! যদি দুনিয়াতে তার কোন দোয়াই কবুল না হয়ে আখিরাতের জন্য সব সওয়াব সঞ্চিত থাকত, তাহলে কতই না উত্তম হত!"
এ ইচ্ছা ও কল্যাণ সেই লাভ করবে, যে আশা করত দুনিয়ায় তার দোয়ার ফল পাবে। দোয়ার সময় এ বিষয়টি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আল্লাহই একমাত্র তাওফীকদাতা।

22/11/2025

দোয়া নামক একটা সম্পদ দান করে আল্লাহ সুবহানু তা'আলা তাঁর বান্দাদের প্রতি বড় ধরনের ইহছান করেছেন ও তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বিপদ-আপদ হতে পরিত্রাণ লাভ এবং অভাব ও হাজত পূরণের জন্য দোয়ার চেয়ে কার্যকর ও শক্তিশালী হাতিয়ার আর নেই। একইভাবে বালা-মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়ার চেয়ে মোক্ষম অস্ত্র আর নেই। একবার দোয়ার ফলে প্রার্থনাকারী পাঁচটি উপকার লাভ করে থাকে।

১. সে আবেদরূপে অর্থাৎ ইবাদতকারী হিসাবে গণ্য হয়। কারণ প্রকৃতিগতভাবে দোয়া হল ইবাদত। প্রকৃতপক্ষে দোয়া ইবাদতের গোপন রহস্য।

২. দোয়ায় মানুষ নিজের হীনতাকে স্বীকার করে নেয়। মহান পরাক্রমশালী আল্লাহর ওপর তার নির্ভরতা প্রকাশ পায় ও আল্লাহর করুণা লাভের প্রয়োজনীয়তাকে অনিবার্য করে তোলে।

৩. শরিয়তের প্রতি আনুগত্য প্রকাশ পায়। কারণ শরিয়ত দোয়া করার ওপর জোর দিয়েছে ও যে দোয়া করে না তার জন্য আল্লাহর অসন্তুষ্টির খবর দিয়েছে।

৪. দোয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নাত। তিনি নিজে অহরহ দোয়া করেছেন ও অন্যদের দোয়া করতে উৎসাহিত করেছেন।

৫. দোয়া বালা-মুসিবতকে দূর করে। উদ্দেশ্য পূরণে সহায়ক হয়। কুরআন একথাই প্রকাশ করেছে।

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ )

"তোমরা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব।”

أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

"আমি আহবানকারীর আহবানে সাড়া দিই যখন সে আমাকে আহবান করে।"

21/11/2025

“তাকওয়া মানুষকে আল্লাহর পথে দাঁড় করায়; তাসাউফ মানুষকে সেই পথে স্থির করে।”

21/11/2025

এই দুই আয়াত তিনটি বিষয় শেখায়—

1. নিজে নামাজ প্রতিষ্ঠাকারী হওয়া।
2. সন্তানের জন্য আল্লাহর কাছে নেকির দোয়া করা।
3. নিজ, বাবা-মা ও সকল মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করা।

21/11/2025

ইস্তেগফার — গুনাহমুক্তির বিশেষ আমল
আলা হযরতের মালফুজাতে রয়েছে—
জুমার দিনে ১০০ বার পড়া উত্তম:

“أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْم وَأَتُوبُ إِلَيْهِ”

20/11/2025

জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় এ সম্পর্কে ৪৫টা মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এ সময়টিতেদোয়া করলে তা কবুল হয়। যা হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে। আর সে সময়টি হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। (মুসনাদে ইবনে আবি শাইবা, তিরমিজি)

20/11/2025

📚✨ বার্ষিক পরীক্ষা ২০২৫

🌟 প্রিয় পরীক্ষার্থীরা, এগিয়ে চল—সাফল্য তোমার অপেক্ষায়!

আজ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
মনে রাখবে—

🔹 পরীক্ষা শুধু নম্বরের জন্য নয়—নিজেকে আরও ভালো করে গড়ে তোলার জন্য।
🔹 পরিশ্রম কখনো বিফলে যায় না, আজকের চেষ্টা আগামী দিনের সফলতা।
🔹 শান্ত মনে লেখো, আত্মবিশ্বাস নিয়ে লেখো—তোমরা পারবে ইনশাআল্লাহ।

💛 নিজেকে বিশ্বাস করো। তুমি তোমার চেয়েও বেশি সক্ষম!

📖 আল্লাহ তাআলা তোমাদের সবার জন্য সহজ করুক, সফলতা দান করুক।
শুভকামনা রইলো — ShikkhaZone

মাতারবাড়ি আহমদিয়া কাসেমিয়া সুন্নিয়া মাদ্রাসা,হতে পবিত্র  ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস
28/09/2023

মাতারবাড়ি আহমদিয়া কাসেমিয়া সুন্নিয়া মাদ্রাসা,হতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস

Address

Cox's Bazar

Telephone

+8801833274990

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShikkhaZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category