27/05/2026
আগামী ৩১ই মে, রোজ রবিবার পুসাহ'র নবীনবরণ, পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে দাওয়াত পর্ব। সকলের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠবে। ইনশাআল্লাহ।❤️
Public University Students Association of Hoanak
27/05/2026
আগামী ৩১ই মে, রোজ রবিবার পুসাহ'র নবীনবরণ, পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে দাওয়াত পর্ব। সকলের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠবে। ইনশাআল্লাহ।❤️
19/05/2026
আসসালামু আলাইকুম।
আগামী ৩১ই মে, রোজ রবিবার পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ) কর্তৃক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক ইউনিভার্সিটিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ, গত ১৬ই ডিসেম্বর ও রমজানে আয়োজিত অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আপনাদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
আমন্ত্রণে-
মামুনুর রশিদ
সভাপতি
পারভেজ মোশাররফ
সাধারণ সম্পাদক
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ)
15/04/2026
শোকবার্তা-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, পুসাহ'র অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি জনাব মিজানুর রহমান ভাইয়ের মমতাময়ী মা দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভাইয়ের মায়ের মৃত্যুতে পুসাহ পরিবার শোকাহত, হৃদয় ভারাক্রান্ত। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক। শোকাহত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমিন।
শোকার্তে-
পুসাহ পরিবার
14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩🇧🇩❤️
নব উদ্দমে, উচ্ছ্বাসে উদ্ভাসিত হোক এই পহেলা বৈশাখ।
12/04/2026
শুভ জন্মদিন
জনাব এ এম শহীদুল এমরান
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামি ব্যাংক পিএলসি
সম্মানিত উপদেষ্টা,
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হোয়ানক।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। 🎉
26/03/2026
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যারা নিজের জীবন উৎসর্গ আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ শহীদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে সবাইকে সুনাগরিকের ভূমিকা পালন করার আহ্বান জানাই। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।
ইদ মোবারক! 🌙✨ তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর ভালোবাসায়। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটুক আনন্দময় প্রতিটি মুহূর্ত। 💫
পুসাহ পরিবারের পক্ষ থেকে সবাইকে ইদের আন্তরিক শুভেচ্ছা🤍
20/03/2026
📌 আনুষ্ঠানিক ঘোষণা
গতকাল পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত
“কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা”-এর ইসলামী সংগীত প্রতিযোগিতার ফলাফল
এই প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থী, তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রদ্ধেয় হুজুরদের প্রতি পুসাহ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় হোয়ানক ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।
অনুষ্ঠান শেষে পুসাহের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিনীত
মামুনুর রশিদ
সভাপতি
পারভেজ মোশাররফ
সাধারণ সম্পাদক
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ)
20/03/2026
📌 আনুষ্ঠানিক ঘোষণা
গতকাল পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত
“কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা”-এর কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফলাফল
এই প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থী, তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রদ্ধেয় হুজুরদের প্রতি পুসাহ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় হোয়ানক ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।
অনুষ্ঠান শেষে পুসাহের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিনীত
মামুনুর রশিদ
সভাপতি
পারভেজ মোশাররফ
সাধারণ সম্পাদক
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ)
20/03/2026
পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীগণ।