21/03/2025
"আপনি কি কখনো ভাবেন, কেন কিছু কথা শুনে মনে হয়, ‘এটা তো অসাধারণ!’ আর কিছু শুনে মনে হয়, ‘এটা কি বলল?’ যুক্তি এবং যুক্তির ভুলের মধ্যেকার পার্থক্য জানলে আপনার চিন্তা আরো স্পষ্ট, আরো শক্তিশালী হবে! আর সেই লক্ষ্যে কসউবি সাংস্কৃতিক ক্লাব আয়োজন করছে একটি ওয়ার্কশপের, যেখানে আপনি শিখবেন সঠিক যুক্তি তৈরি করবেন এবং ভুল যুক্তি থেকে সাবধান থাকবেন।
কর্মশালার বিস্তারিত—
বিষয়: logic and logical fallacy.
তারিখ: ২২ মার্চ, ২০২৫ (শনিবার)।
সময়: রাত ১০.০০ মিনিট।
স্থান: অনলাইন (গুগল মিট)
অংশগ্রহণের যোগ্যতা: সকলের জন্য।
রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি।
(কর্মশালার আগ মুহূর্তে এই পোস্টের কমেন্ট সেকশনে মিটিং লিংক দেওয়া হবে)
04/10/2024
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পর্যটন নগরী কক্সবাজার আজ শিক্ষা, মান-মর্যাদা, সাহিত্য চর্চায় দেশের অন্যকোনো জেলা থেকে কোন অংশেই পিছিয়ে নেয়। আমাদের দক্ষতা, নেতৃত্ব গুন ও সহ-শিক্ষা মূলক কার্যক্রম আরো এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশ পরিবেশ মন্ত্রণালয়, United Nations Industrial Development Organisation (UNIDO) এবং Bangladesh Debate Federation (BDF) এর যৌথ পরিকল্পনায় এবারের আয়োজন "বিতর্ক কর্মশালা"।
দেশের শীর্ষ স্থানীয় ও নেতৃত্বদানকারী তুখোড় মেধাবী বিতর্কিকদের নেতৃত্বে আগামী ০৫.১০.২০১৪ রোজ শনিবার শহীদ সুভাষ হলে সকাল ১১.০০ হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত এই কর্মশালায় আপনারা সকলেই আমন্ত্রিত।
বিদ্র: উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে সার্টিফিকেট এবং বিশেষ লাঞ্চ এর ব্যবস্থা।
29/08/2024
CGHSian Stands Strong! 💚
With a proud donation of 9.2 Lac BDT to the Chief Advisor's Relief Fund, the Alumni of Cox's Bazar Govt. High School reaffirms its commitment to humanity.
For 150 years, our school has been a beacon of knowledge, and since our first reunion in 2016, CGHSian (the alumni of Cox's Bazar Govt. High School) have united with a shared mission to serve.
Together, we stand by every flood-affected heart in Bangladesh.
CGHSian - কসউবি'য়ান
17/08/2024
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের SSC 22 ব্যাচের মেধাবী ছাত্র, বর্তমান কক্সবাজার ডিসি কলেজ এর এইসএসসি পরীক্ষার্থী আতহার নূর কাইফ গতকাল সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে স্রোতের টানে সাগরে ভেসে গিয়েছিল। আজ সকালে কলাতলী পয়েন্ট থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।
আতাহার নূর কাইফ এর জানাজা সকাল ৮:৩০ টায় কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার মাঠে হবে।
সবাইকে ওনার মাগফিরাতের জন্য দোয়া করবেন।আল্লাহ ভাইকে শহিদ হিসেবে কবুল করুন।
16/08/2024
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের SSC 22 ব্যাচের মেধাবী ছাত্র, বর্তমান কক্সবাজার ডিসি কলেজ এর এইসএসসি পরীক্ষার্থী আতহার নূর কাইফ আজ সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে স্রোতের টানে সাগরে ভেসে গিয়েছে। তার এখনো কোনো খবর পাওয়া যায়নি।
সবাই দোয়া করবেন ও আশা করি ভালো খবরই শোনবো।
যোগাযোগ :
০১৮১৪৪৯৫১৮২, ০১৮১৪৪৯৫১৮৩, ০১৭০৫৪১০৭৯২ (আতহার নুর কাইফ এর বাবা)
03/08/2024
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, সকলের প্রিয় শ্রদ্ধেয় তমিজ উদ্দিন স্যার ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ (০৩/০৮/২৪) আসর নামাজের পর, খুরুশকুল মামুন পাড়া, মামুন মসজিদ প্রাংগনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কসউবি'য়ান পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।