11/03/2023
আলহামদুল্লিাহ। মহান রবের শাহী দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি আমাদের মালমুরা হাফেজখানার ৬৮তম বার্ষিক সভা সফল ও স্বার্থক ভাবে সমাপ্ত করা ব্যবস্থা করে দিয়েছেন। মহান আল্লাহ রহম ও অনুগ্রহ ব্যতিত তা কখনো সম্ভব হতো না।
সেই সাথে সাথে ধন্যবা ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সমস্থ দ্বীনি ভাইদেরকে যারা আমাদের এই আয়োজনকে সফল ও স্বার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, পরামর্শ দেয়েছেন সর্বোপরি প্রতিষ্ঠানের উন্নায়নের জন্য সাহায্য সহাযোগীতা করে ইছালে সওয়াবের অংশীদার হয়েছেন। বিশেষ করে মালমুরা পাড়ার সওদী প্রবাসী ভাই শহিদুল্লাহ সাহেবের ১,০০,০০০ টাকা অনুদান উল্লেখ না করলে নয় যার অনুদান আমাদেরকে হাফেজখানা ২য় তলার নির্মান কাজের অসমাপ্ত কাজ শুরু করতে অগ্রনী ভূমিকা পালন করেছে। সেই সাথে মধ্যম পোকখালী, পশ্চিম পোকখালীর প্রবাসী ভাই ও লবণ ব্যবসায়ীবৃন্দ ও এলাকার সর্বস্থরের ধর্মপ্রাণ মানুষ যেভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তা অকল্পনীয়।যা অত্র প্রতিষ্ঠানের উন্নয়নে অন্যন্য সহায়ক ভূমিকা পালন করছে। আল্লাহ সকলের দানকে হাসরের কঠিন দিবসে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষক মন্ডলী যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছে এই সভাকে সফল ও স্বার্থক করার জন্য। বিশেষ ভাবে স্মরণ যোগ্য যে, এই বারের সভার দাওয়াতি কাজে সভাপতি ও চেয়ারম্যান জনাব রফিক আহমদ অংশ গ্রহন করেছেন। তাঁর এই ত্যাগ আমাদেরকে অনুপ্রানিত করেছে ও উৎসাহ যোগিয়েছে।
পরিশেষে আমাদের আয়োজকদের সকল ভুলক্রটি ও ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করছি। অতীত বর্তমানের মত ভবিষ্যতেও এই দ্বীনি প্রতিষ্ঠানের কল্যানার্থে আপনারা সাথে থাকবে এই কামনা করছি।
মহান আল্লাহ আমাদের সকলের সহায় হউক। আমীন।
ধন্যবাদান্তে-
মালমুরা হাফেজখানা পরিচালন ও উপদেষ্টা পরিষদ।
পোকখালী, ইদগাও, কক্সবাজার।