Ts RamZan

Ts RamZan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ts RamZan, Tutor/Teacher, Cox's Bazar.

Welcome to Ts-RamZan is the personal page of Ts-RamZan educational post, story, history, picture and video shares all updated new feed for http://Ts-RamZan.com

 #ক্যারিয়ার_উন্নয়নে_তাহসানের_৫_পরামর্শ ❗ব্র্যাক ইউনিভার্সিটির নবীন বরণে একটি বক্তব্য দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও  #অ...
11/07/2023

#ক্যারিয়ার_উন্নয়নে_তাহসানের_৫_পরামর্শ ❗

ব্র্যাক ইউনিভার্সিটির নবীন বরণে একটি বক্তব্য দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও #অভিনেতা_তাহসান_খান। যেখানে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ৫টি বিষয়ে কথা বলেছেন তিনি। ইতোমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাস্তবধর্মী দুক নির্দেশনামূলক এ বক্তব্যের জন্য ভক্ত- শুভাকাঙ্ক্ষীসহ সব মহলের প্রশংসায় ভাসছেন তাহসান।

ইংরেজিতে দেওয়া তার বক্তব্যটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।

সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাহসান বলেন, আমি বলব আপনারা ভাগ্যবান কারণ আপনারা একটু উত্তম যায়গায় জীবন শুরু করতে যাচ্ছেন। এটাকে আমি উত্তম যায়গায় বলছি কেননা, এটা এমন একটি জায়গা যেখানে আপনাকে কেউ বলবেনা তুমি পড়তে বসো কিংবা কোন শিক্ষক আপনাকে পড়ার জন্য চাপ প্রয়োগ করবে না।

আপনাকে নিজে নিজেই আপনার ক্যারিয়ার সম্পর্কে সম্পর্কে সচেতন হতে হবে। নিজের জীবন গড়ার জন্য। যারা সচেতন হবে, তারা সফল হবে। যারা সচেতন হবে না, তারা হয়তো বা সফল নাও হতে পারে। তবে সচেতন সবাই সফল হবে। আমি যখন এখানে গাড়ি চালিয়ে আসছিলাম তখন ভাবছিলাম, কি বলব সেখানে গিয়ে? আমি ভাবছিলাম আমি ক্লাসে কি কি করতাম? আমি ভাবছিলাম এমন কি বললে সবাই অনুপ্রাণিত হয়ে ভাল কিছু করতে পারবে।

আমি চিন্তা করলাম আমাকে এমনভাবে ক্লাস নিতে হবে, যেমন অন্য শিক্ষকরা নেন। সুতরাং এমন কিছু বলতে হবে যা সবার জন্য ভাল। উদাহরণ স্বরূপ, আমি স্টেজে উঠলাম ৮ মি। আমি চিন্তা করলাম আমি কি বলতে পারি? সুতরাং আমি এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য পড়াশোনার পাশাপাশি জীবনের জন্য ৫ টি বিষয়ে পরামর্শ দিতে চাই।

১. পরিবর্তন: তাহসান বলেন, আমার ১ম পরামর্শ হলো পরিবর্তন। পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। বর্তমান যুগে এগিয়ে যেতে হলে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি উদাহরণ হিসেবে বলেন, তিনি যখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তখন তার ব্যবসা অনুষদের শিক্ষকরা কোকাকোলাকে অন্যতম ব্রান্ড হিসেবে তাদের কাছে উপস্থাপন করত। তারা কোকাকোলা খাওয়াকে সাধারণ ব্যাপার মনে করত। কিন্তু বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো যখন তার সাক্ষাৎকারের পূর্বে কোকাকোলার বোতল টেবিল থেকে সরিয়ে রাখলেন, ঠিক তখন মুহূর্তেই কোকাকোলা শেয়ারবাজারে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারালো। কেননা, তরুণ প্রজন্ম এখন বুঝতে পারছে যে, কোকাকোলার মতো পানীয় আসলে কোন স্বাস্থ্যসম্মত খাবার নয়।

সুতরাং কোন কিছুই স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। সব কিছুকে পরিবর্তন হতে হয়। এই পরিবর্তনের মধ্যে নিয়েই আমরা শিক্ষা গ্রহণ করি।

২. আবেগকে প্রধান্য না দেয়া: সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগকে প্রধান্য দেয়া যাবে না। বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি বাস্তবিক ও প্রায়োগিক হতে হবে। নেতিবাচক আবেগকে কোন কারণ হিসেবে নিয়ে কখনোই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না। এগুলো থেকে অবশ্যই সবাইকে দূরে থাকার পাশাপাশি একজন পরিপক্ব ব্যক্তি হয়ে উঠার পরামর্শ দেন তিনি।

৩. খুব সহজে অন্যকে বিচার করার যে প্রবণতা সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা খুব সহজেই অন্যকে বিচার করে থাকি এবং এমনটাও মনে করে থাকি এটা যেন আমাদের কোন অধিকারের অংশ। কিন্তু সর্বক্ষেত্রে এটা হওয়া উচিত নয়। কেননা, তার নিজেরও কোন গল্প থাকতে পারে যেটা অন্যের কাছে সঠিক বলে বিবেচিত নয়। তিনি উদাহরণ হিসেবে বলিউডের একজন অভিনেতার এডভাইসম্যান্টের কথা তুলে ধরেন, সম্ভবত ১৯৯৫ সালের একটা টিভি এডভাইসে সঞ্চয়দত্ত অ্যালকাহলিক বেভারেজের টক্সিক ম্যাসকুলনিটি বা পুরুষত্বের বড়াই প্রকাশ করে এটাকে প্রমোট করেন। যেটা সম্প্রতি বাংলাদেশ ও ভারতে ভাইরাল হয়েছে। যেখানে সেই বড়াইটাকে সমালোচনা করে অনেকে মন্তব্য করছেন। এখন তারা মনে করছেন এটা এভাবে করা ঠিক হয় নি। তাহসান সেটাই বলেছেন যে, আমি এটাকে ডিফেন্ড করছি না, আমি এটা বুঝাতে চাই যে, এতো বছর আগে যে অবস্থায় এই এডাভার্টাইম্যান্ট হয়েছে, এখন বর্তমান সময়ে সেটাকে টেনে বিচার করা মোটেও যুক্তি সঙ্গত নয়। আমি এটাকে সমর্থন করছি না কিন্তু তখনকার প্রেক্ষাপট ও বর্তমান প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। সুতরাং এমন যেকোনো বিষয়কে বিচার করার আগে আরো গভীর ভাবে সে সম্পর্কে জেনে তারপর বিচার করা উচিত।

৪. আত্মদর্শন : তিনি চতুর্থ নম্বর পরামর্শে আত্মদর্শন সম্পন্ন হওয়ার পরামর্শ দেন। আমরা নিজে কি চাই, নিজের মানসিক ও আবেগিক বিষয়গুলো জানান মাধ্যমে নিজের সক্ষমতা ও লক্ষ্যকে স্থির করা। অন্যরা কি করল? তারা কি চায়? এ সবকিছু দূরে রেখে অন্যের উপর নির্ভরশীলতা কমানোর মাধ্যমে নিজের সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং নিজের লক্ষ্য অর্জনে আত্মমগ্ন হয়ে নিজেকে চিনতে ও জানতে হবে।

৫. সর্বশেষ পরামর্শে নিজে কিছু করার কথা বলেছেন তিনি। অন্যরা কি করল সেটার দিকে না তাকিয়ে বরং নিজের কর্মের মাধ্যমে নিজের একটা জায়গা তৈরি করতে হবে এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরও নিজেদের মূল্য তৈরিতে সহায়তার মাধ্যমে মাধ্যমে বিশ্বকে একটি উপযোগী স্থানে পরিণত করার পরামর্শ দেন অভিনেতা তাহসান খান।


-সংগৃহীত

 #মাধ্যমিক_এবং_উচ্চমাধ্যমিক এর কিছু গুরুত্বপূর্ণ  সাবজেক্ট আছে যেগুলোর জন্য অবশ্যই আপনাকে একজন স্যার এর কাছে পড়া  প্রয়ো...
04/07/2023

#মাধ্যমিক_এবং_উচ্চমাধ্যমিক এর কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে যেগুলোর জন্য অবশ্যই আপনাকে একজন স্যার এর কাছে পড়া প্রয়োজন সেটা অনলাইন হোক বা অফলাইন।

এখন আসুন আলোচনা করি আমরা কেন অনলাইনে পড়বো? অনলাইনে পড়ার সুবিধা কি কি?
১.প্রথমেই বলতে পারি স্বল্প খরচ :
আপনি একদমই স্বল্প খরচে অনলাইনে পড়তে পারবেন। যেখানে অফলাইনে একটা সাবজেক্ট পড়তে প্রতি মাসে ৮০০/১০০০ টাকা খরচ হয়, একটা সাবজেক্ট শেষ করতে থেকে মোট ৫ /৬হাজার টাকা খরচ হয়। সেখানে অনলাইনে মাত্র ১০০০ টাকায় আপনি এক বছর পড়তে পারবেন একটা সাবজেক্ট।
২. রিভিশন :
অনলাইনে পড়লে ১০০০ টাকায় আপনি Exam এর আগের দিন পর্যন্ত পড়তে পারেন , যেখনে ৪ মাস পরে বই শেষ হলে আবার প্রথম থেকে ক্লাস করা যায়, এবং Exam এর আগে রিভিশন ক্লাস হয়ে থাকে যা খুবি গুরুত্বপূর্ণ। অফলাইনে ৪ মাসে বই শেষ হয়ে গেলে আর পড়ার সুযোগ থাকে না পড়তে হলে আবার খরচ হয়ে থাকে।
৩. লাইভ + রেকর্ড ক্লাস
অনলাইনে লাইভে ক্লাস করতে পারবেন, এছাড়াও ক্লাসের ভিডিও যেকোনো সময় একাধিক বার দেখতে পারবেন। অফলাইনে পড়লে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ে পড়তে যেতে হবে এবং আপনি একবারি পড়তে পারবেন।
৪. অনেক সময় দেখা যাবে আপনি ব্যস্ততার কারণে এক সপ্তাহ ক্লাস করতে পারছেন না অফলাইন হলে সেই ক্লাস করার আর কোন সুযোগ থাকছে না কিন্তু অনলাইনে আপনি রেকর্ড ক্লাস করে নিতে পারবেন।
৫.অনলাইনে পড়লে কোন ম্যাথের সমস্যা দেখা দিলে যে কোন সময় স্যার এর থেকে হেল্প নিতে পারবেন কিন্তু অফলাইন হলে হেল্প নেয়ার সুযোগটা অনেকটাই কম থাকে।
৬.যাতায়াত ব্যায় এবং সময় সাশ্রয়:
অনলাইনে পড়লে আপনার কোন যাতায়াত ব্যয় নাই গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে না আপনি বাসায় বসেই অনলাইনে ক্লাস করতে পারছেন।রোদ গরম ধুলাবালি এগুলো হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছেন। অফলাইনে পড়লে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় যেতে হবে এবং গন্তব্যস্থলে যাওয়ার জন্য আপনার কিছুটা সময় লাগবে, আর যাতায়াত ভাড়াও লাগবে।
৭. যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করেন হাতে সময় কম অথবা যারা বিবাহিত, অনেকে অসুস্থ তাদের জন্য অনলাইনে পড়াশোনা টা সুবর্ণ সুযোগ।
৮..অনলাইনে মেসেঞ্জার গ্রুপ স্টাডি গ্রুপের সুবিধা
৯.অধ্যায়ভিত্তিক এক্সাম এবং অধ্যায়ভিত্তিক সল্ভ ক্লাস
TS Ramzan sir এর নতুন ব্যাচে ভর্তি চলছে
All subject
1. HSC_Special_course_ENGLISH_ICT_ ECONOMICS_ ACCOUNTING_ 2023
2. SSC_Special_course_2023
3.class_9_business_study's .
4.class_9_ humanities.
5.class_8_special_course_2023
6.class_7_new_curriculum_method_2023
7.class_6_new_curriculum_method_2023
8. Final_Annual_assessment_course_class6&7

উচ্চ সিজিপিএ ওয়ালা এক বন্ধুকে পরীক্ষার ৩ দিন আগে একটা চ্যাপ্টার বুঝার জন্য কল দিয়ে তার বাসায় যেতে চেয়েছিলাম। সে জবাবে বল...
16/02/2023

উচ্চ সিজিপিএ ওয়ালা এক বন্ধুকে পরীক্ষার ৩ দিন আগে একটা চ্যাপ্টার বুঝার জন্য কল দিয়ে তার বাসায় যেতে চেয়েছিলাম। সে জবাবে বলছিলো তুই এখন আসিস না, তুই আসলে আমার পড়ালেখার ক্ষতি হবে।
সেদিন এক কম সিজিপিএ ওয়ালা বন্ধুর বাসায় গিয়ে তার অতিথেয়তায় সত্যিই মুগ্ধ হয়েছিলাম।

বাসার গলিতে ঢুকবার পথে গেইটের সামনে থাকা গার্ড মামাকে প্রথমদিন একটা সালাম দিয়েছিলাম আর জিজ্ঞাসা করছিলাম "মামা ভাল আছেন?"
যাস্ট এতুটুকুই.......
এরপর থেকে ওনি আমাকে যতবার দেখে ততবারই দাঁড়িয়ে সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করবে "ভাইয়া ভাল আছেন?"

ভার্সিটিতে পা রেখে প্রথম যেদিন ঘরোয়া রেস্টুরেন্টে যাই, সেদিন এক ওয়েটারের সাথে পরিচয়। এরপর থেকে গেলেই তার টেবিলে বসতাম, সুখ দুঃখের গল্প করতাম। পরের ঈদে বন্ধুরা কয়েকজন মিলে তাকে ভাল অংকের একটা বকশিশ দেই।
সেই ছেলে এখন ওমানে আছে। প্রায়ই ওখান থেকে ফোন দিয়ে বলে স্যার আপনার কিছু লাগলে বলেন পাঠাইয়া দেই।
কিছুই না,অল্প কয়টা টাকা যাস্ট সবাই মিলে দিয়ে বলছিলাম, "বাড়ি যা, ভাল করে ঈদ করিস।"

টং দোকানে একটা কালো কুচকুচে কুকুর সব সময় বসে থাকে। একদিন চা খাওয়ার সময় এটা সামনে এসে লেজ নাড়ছে আর ঘুর ঘুর করছে। শুধু পাঁচ টাকার একটা পাউরুটি কিনে খাওয়াইছিলাম। এখন প্রায়ই মাঝ রাতে চা রুটি খেতে বের হই। আগে ওই সময়টাতে চা খেয়ে সামনের গলিতে যেতে ভয় লাগত। যদি কেউ ধরে বসে। এখন মাঝরাতেও কানে হেড ফোন লাগিয়ে হাটি। ভয় হয় না। কারন ওই কালো কুকুরটা দেখলে তেড়ে আসে। সাথে পা মিলিয়ে হাটে। দুইটা হাত থাকলে হয়তো জড়িয়েও ধরত। তার চোখের ভাষা বলে দেয় " কেউ ধরতে আসলে কইলজা খুইল্লা ফালামু "

উচু শ্রেনীর মানুষদের ডিকশনারিতে কৃতজ্ঞতা শব্দটা প্রায়ই নাই বললেই চলে। অনেক রুই কাতলার জন্য জীবনে অনেক কিছু করেছি। নেগেটিভ গ্রুপের এক ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সারারাত দৌড়িয়েছি। কিন্তু পরদিন ভোরে জানতেও চায়নি ব্লাডটি কার, কোথা থেকে ম্যানেজ করেছি।

কিন্তু সামান্য একটা গার্ড, রাস্তার মুচি, ক্যান্টিনের মামা এমনকি টং দোকানের কুকুরটাকেও যদি একটু এহসান করা হয় তখন পারলে পুরা হার্টটা খুলে দিবে......

মানুষ হইতে টাকা লাগে না।
মন লাগে
ছত্রিশ কিংবা আটত্রিশ স্কয়ার ফিটের না।
বিশাল আকাশের মত বড় একটা মন লাগে....।
Collected.


#না_বলা_গল্প
.

11/02/2023

 of Education, Bangladesh Bangladesh prime Minister
11/02/2023

of Education, Bangladesh
Bangladesh prime Minister

The famous story of the teacher and the poor student ..
10/02/2023

The famous story of the teacher and the poor student ..

09/02/2023

21/01/2023

Let’s Learn English With Prof. Obaidul Quader 😂


05/01/2023

The real Education, we have to learn from this Rickshaw puller 🖤🥀

.

31/12/2022

?

Address

Cox's Bazar

Opening Hours

Monday 08:45 - 16:00
Tuesday 08:45 - 16:00
Wednesday 08:45 - 16:00
Thursday 08:45 - 16:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 16:00
Sunday 08:45 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ts RamZan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category