27/05/2024
অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা 💐
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাওলানা মফিজুর রহমান মাদানি হুজুর কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ নিযুক্ত।
পরিচিতি : মোহাম্মদ মফিজুর রহমান, জন্ম ৮ জানুয়ারী ১৯৭২ খ্রিস্টাব্দে পর্যটন নগরী কক্সবাজার জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলীখালী গ্রামে জন্ম গ্রহণ করেছেন। পিতার নাম মৃত সুলতান আহমদ, মাতার নাম মৃত খাদিজা বেগম। তিনি বর্তমানে উক্ত ইউনিয়নের প্রসিদ্ধ গ্রাম রঙ্গিখালীর স্থায়ী বাসিন্দা।
শিক্ষা জীবন : তিনি স্থানীয় দক্ষিণ আলীখালী জামে মসজিদ সংলগ্ন মক্তবে লেখা পড়া আরম্ভ করেন। পরবর্তীতে রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ইবতেদায়ী স্তর থেকে ফাজিল স্তর পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি ১৯৯২ খ্রিস্টাব্দে চট্টগ্রামের স্বনামধন্য জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসায় কামিল হাদীস বিভাগে অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণিতে পাশ করে মাদ্রাসা শিক্ষা জীবন সমাপ্ত করেন।
তিনি ১৯৯৩ খ্রিস্টাব্দে বি.এ ডিগ্রি অর্জন করেন এবং উক্ত বছর মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফে অনুষ্ঠিত আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করে এক্সিলেন্ট গ্রেডে কৃতকার্য হয়ে পুরস্কার লাভ করেন। ১৯৯৪ খ্রিস্টাব্দে রাজকীয় সৌদী আরব সরকারের বৃত্তি প্রাপ্ত হয়ে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে গমণ করেন।
সেখানে প্রথমে এডভান্স আরবি ভাষা শিক্ষা পোগ্রামে অধ্যয়ন করে এক্সিলেন্ট গ্রেডে কৃতকার্য হয়েছেন। অত:পর আরবি ভাষায় লিসান্স (স্নাতক সম্মান) ডিগ্রি অর্জন করে ২০০০ খ্রিস্টাব্দে দেশে প্রত্যাবর্তন করেন। তিনি ২০০৩ খ্রিস্টাব্দে পুন:রায় রাজকীয় সৌদী আরব সরকারের শিক্ষা বৃত্তি প্রাপ্ত হয়ে সৌদী আরবের রাজধানীতে অবস্থিত কিং সৌদ ইউনিভার্সিটিতে আরবি ভাষা শিক্ষণ প্রশিক্ষণ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে গমণ করেন।
উক্ত ডিগ্রি অর্জন শেষে ২০০৪ খ্রিস্টাব্দে আবার দেশে ফিরে আসেন। পরবর্তীতে ঢাকায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এম.এ ডিগ্রি এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচ.ডি গবেষক। এ ছাড়া তিনি ফাজিল শ্রেণিতে দক্ষিণ চট্টগ্রামের চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় এবং এম.এ শ্রেণিতে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যয়ন করেন।
তিনি দেশী বিদেশী অনেক প্রখ্যাত শিক্ষাবিদ থেকে জ্ঞান অর্জন করেন। তন্মধ্যে ড. আব্দুল্লাহ দা’জানী, ড. আ’য়িদ আল হারিছী, ড. যায়িদ আল জুহানী, ড. ওমর বাহাজিক, ড. আব্দুল খালেক আজ জাহরানী, ড. মুহাম্মদ আওয়াদ আস সেহলী, ড. ইব্রাহীম আল বুআ ইমী, ড. আব্দুর রহমান আল হুজাইলী, ড. আব্দুল্লাহ আল উতাইবী, ড. আব্দুল করীম সুনাইতান, ড. আব্দুর রহমান আল ফাওজান, ড. সা'দ আল কাহতানী (সৌদী), ড. আব্দুস সাত্তার আজ জাম্মুত, ড. আহমদ হায়কাল, ড. ইউসুফ হাবিত, ড. আব্দুল্লাহ সালিম, ড. আব্দুল আজীম, ড. আব্দুল মুনইম আল বিররী, ড. আব্দুল আজিজ কুরশী (মিশরী), ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, ড. আ.ক.ম আব্দুল কাদের, ড. আব্দুল মোত্তালিব, ড. আহমদ আলী, ড. মাহফুজুর রহমান, ড. বাকী বিল্লাহ কাউছার, ড. মুহসিন উদ্দীন, অধ্যক্ষ আল্লামা লুৎফুর রহমান, অধ্যক্ষ জালাল উদ্দীন আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা খাইরুল বাশার, বিশিষ্ট দা'ঈ আমানুল্লাহ খান মাদানী, উপাধ্যক্ষ মাশুক ইলাহী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শফিকুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন হোসাইন আহমদ আরকানী, বিশিষ্ট দা'ঈ কামাল উদ্দীন রিয়াদী, খতিব আলা উদ্দীন ইমামী প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য।
কর্মজীবন: তিনি ২০০০ খ্রিস্টাব্দ থেকে ২০০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন ঐতিহ্যবাহী রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক পদে নিয়োজিত ছিলেন। এবং ২০১০ খ্রিস্টাব্দ থেকে অদ্যাবধি কেরানীহাট জামেউল উলূম ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে কর্মরত আছেন। সবশেষ কক্সবাজারের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সহিত নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১০ খ্রিস্টাব্দ থেকে ২০১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কক্সবাজার শাখায় খন্ডকালীন লেকচারার হিসাবে নিয়োজিত ছিলেন।
সাফল্যসমূহ : তিনি ছাত্র জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পুরস্কৃত হয়েছেন। তন্মধ্যে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইউনিভার্সিটির পাঁচ দিন ব্যাপী হাদীস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিশ্বে প্রথম স্থান অধিকার পূর্বক পুরষ্কৃত হয়েছেন। এছাড়া বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে আরবি ও বাংলা ভাষায় তাঁর আটটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তার এম.ফিল অভিসন্দর্ভের বিষয় হচ্ছে আধুনিক মিশরের কবি সম্রাট আহমদ শাওকীর কাব্য গ্রন্থের অংশ লোক কাহিনী ও শিশুতোষ সাহিত্য : একটি বিশ্লেষণমূলক স্টাডি (Hikayat and Diwan Al atfal : an analytical study) এবং পিএইচ.ডি অভিসন্দর্ভের বিষয় হচ্ছে ইয়েমেন বংশীয় বিখ্যাত আরবি সাহিত্যিক আলী আহমদ বাকাছীর রচিত ইসলামি নাটক সমূহ : একটি বিশ্লেষণমূলক স্টাডি (The Islamic Plays of Ali Ahmed Bakasir: An analytical study)।