04/08/2026
গত ৩ আগষ্ট কক্সবাজার সরকারি কলেজ, "প্রাণিবিদ্যা বিভাগ" কর্তৃক আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ ইং সম্পন্ন এবং সার্থক হয়েছে। ❤️❤️
★ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'কক্সবাজার সরকারি কলেজের' মান্যবর অধ্যক্ষ,প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'কক্সবাজার সরকারি কলেজের' মান্যবর উপাধক্ষ্য প্রফেসর মোঃ অহিদুল ইসলাম স্যার। 🥰
★আরো উপস্থিত ছিলেন 'কক্সবাজার সরকারি কলেজ' প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মধুছন্দা দেওয়ানজি ম্যাম। উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাধু বডুয়া ম্যাম।উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ মবিনুল আহাসান স্যার।
★ উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন 'কক্সবাজার সরকারি কলেজ' প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব কাজী আবুল কাশেম স্যার।🌷
★বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে। এরপরে অতিথি বৃন্দ,শিক্ষক মহোদয় ও সকল শিক্ষার্থীরা দাড়িয়ে জাতীয় সংগীত পাঠ সমবেত সম্পন্ন হয়েছে।পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক স্যারকে সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় এবং সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় উক্ত বিভাগের শিক্ষার্থীরা , পরবর্তীতে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের কে ফুলের মাধ্যমে বরণ করা হয়। 🌹🌹
★ পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মহোদয়গন এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানকে 'সম্মাননা স্মারক' প্রদান করা হয়। পরবর্তীতে একইভাবে বিদায়ী শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে ক্রেস্ট গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করা হয়। 🧡
★প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সেই সাথে নবীন ও বিদায়ীদের মানপত্র পাঠ করা হয়।এরপরে 'স্মৃতিচারণের' জন্য বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য ছিল।
★পরবর্তী পর্যায়ে 'কক্সবাজার সরকারি কলেজের' মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক স্যার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।বক্তব্যটি অত্যন্ত সুন্দর, মূল্যবান এবং অনুপ্রেরণামূলক ছিল। এরপরে বিশেষ অতিথিবৃন্দ এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের বক্তব্য সম্পন্ন হয়।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত হাম-নাত, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত, গান পরিবেশনা , নৃত্য এবং বক্তৃতা ইত্যাদি মাধ্যমে "নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ ইং, সফল এবং সার্থক হয়। ❤️❤️