Modern K.G School

Modern K.G School It's a K.G. School. Play to Class 5 students are taught.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।
25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।

ভালো থাকুক সকল মা 🙏🙏🙏আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সব মায়ের পদতলে রইল শতসহস্র প্রণাম ও শ্রদ্ধা।
10/05/2026

ভালো থাকুক সকল মা 🙏🙏🙏
আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সব মায়ের পদতলে রইল শতসহস্র প্রণাম ও শ্রদ্ধা।

পরীক্ষার ফল ভালো করার উপায়আনিসুল হকপরীক্ষার ফল ভালো করার উপায়টা আজ আমি তোমাদের শিখিয়ে দেব। সবচেয়ে সহজ উপায়টা হলো—জিনিসটা...
02/05/2026

পরীক্ষার ফল ভালো করার উপায়
আনিসুল হক

পরীক্ষার ফল ভালো করার উপায়টা আজ আমি তোমাদের শিখিয়ে দেব। সবচেয়ে সহজ উপায়টা হলো—জিনিসটা শিখে ফেলা, জিনিসটা বুঝে ফেলা। তা করতে হলে বিষয়টা তোমার ভালো লাগতে হবে। ভালো লাগাও কিন্তু অনুশীলনের ব্যাপার, চর্চার ব্যাপার—মানে প্র্যাকটিসের ব্যাপার।

আমি যেদিন প্রথম চাইনিজ রেস্তোরাঁয় খেতে গেলাম, খাবারটা আমার ভালো লাগেনি। কয়েকবার খাওয়ার পর চাইনিজ খাবার আমার প্রিয় খাবারে পরিণত হয়েছিল। আমি কিন্তু ছাত্রজীবনে ক্রিকেট খেলা অপছন্দ করতাম। সবাই যখন টেলিভিশনের সামনে ভিড় করে ক্রিকেট খেলা দেখত, আমার সেটা খুবই অপছন্দের ব্যাপার ছিল। তারপর বাংলাদেশ যখন ক্রিকেটে ভালো করতে লাগল, আমি আস্তে আস্তে ক্রিকেট খেলা দেখতে লাগলাম। এখন তো ক্রিকেট আমার খুবই প্রিয় একটা খেলা।

পড়াশোনার ব্যাপারটাও তাই। প্রথম প্রথম কোনো একটা বিষয় ভালো না-ই লাগতে পারে। কিন্তু তুমি চেষ্টা করো, পড়ো, বোঝার চেষ্টা করো, আর অনুশীলন করো—দেখবে ওই বিষয়টাও তোমার ভালো লাগতে শুরু করেছে। আর একবার যদি ভালো লেগে যায়, তাহলে তুমি সেই সাবজেক্টে ভালো করবেই।

তারপরও পরীক্ষার ফল ভালো করার কিছু কায়দা আছে। একটা হলো—পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, আর সেটার উত্তর কীভাবে লিখতে হয়, সেটা একটু গবেষণা করে বের করে ফেলা। সংক্ষিপ্ত উত্তর যেখানে চাইবে, সেখানে বড় করে লেখার দরকার নেই। আবার যেখানে একটু বড় উত্তর পরীক্ষক আশা করবেন, সেখানে সংক্ষেপে উত্তর দিলে চলবে না। কাজেই প্রশ্নপত্রে ওই উত্তরের জন্য কত নম্বর বরাদ্দ আছে, সেটা দেখে নেওয়া ভালো।

বাংলা আর ইংরেজিতে ভালো করার আরেকটা উপায় হলো প্রচুর বই পড়া। বাংলা আর ইংরেজিতে প্রচুর বই পড়ো, পত্রিকা পড়ো। ইংরেজি লিসেনিং আর স্পিকিং ভালো করার জন্য প্রচুর ইংরেজি ছবি দেখতে পারো। এখন তো তোমাদের জন্য অনেক সুযোগ-সুবিধা আছে। অনলাইনে পৃথিবীর সেরা সিনেমাগুলো দেখে ফেলো। আর ইংরেজি সাহিত্য বাংলা অনুবাদ না পড়ে ইংরেজি মূল বইটাই পড়ার চেষ্টা করো। ফেসবুকের স্ট্যাটাসগুলো ইংরেজিতে লেখো। সপ্তাহে অন্তত তিন ঘণ্টা ইংরেজি সাহিত্য থেকে পড়বে, তিন ঘণ্টা বাংলা সাহিত্য থেকে পড়বে—পাঠ্যবইয়ের বাইরে।

বাংলা আর ইংরেজিতে ভালো করার জন্য মূল বইয়ের মূল টেক্সট আগে বারবার পড়ে নিতে হবে। শুধু প্রশ্ন আর উত্তর শিখলে চলবে না। তারপর প্রশ্ন আর অনুশীলনী নিয়ে খাটতে হবে। কোন প্রশ্নের কী উত্তর হতে পারে, নিজের খাতায় সেটা লিখে ফেলো। তারপর কী লিখেছ, সেটা মনে রাখার চেষ্টা করো।

গণিতে ভালো করার জন্য প্রথমে যে পরামর্শটা আমি দেব, তা হলো—সরাসরি অনুশীলনীতে না গিয়ে আগে যে কথাগুলো লেখা আছে, সেগুলো পড়ো। পড়ে বোঝার চেষ্টা করো জিনিসটা কী। তারপর সেখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, সেগুলো আগে চেষ্টা করো, সমাধান করো। এরপর অনুশীলনীতে যাও।

এরপরের পরামর্শটা হলো—চর্চা করো, অনুশীলন করো। গণিতে ভালো নম্বর পাওয়ার এক নম্বর উপায় হলো প্র্যাকটিস করা। গণিত যত প্র্যাকটিস করবে, ততই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে।

ভালো ছাত্র হওয়ার জন্য নিয়মিত ক্লাস করতে হবে। শিক্ষকেরা যা বলেন, মন দিয়ে শুনতে হবে। আর যেদিনকার পড়া, সেদিনই পড়ে ফেলতে হবে। এটা যদি কেউ করে, তাহলে তার পরীক্ষার আগে রাত জেগে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। হোমওয়ার্ক শিক্ষকেরা যা দেবেন, সঙ্গে সঙ্গে করে ফেলা ভালো।

পরীক্ষার আগের রাতে বেশি পড়তে নেই। পরীক্ষার দিন সকালেও পড়ার দরকার নেই। তোমার মনটা ভালো থাকতে হবে, শরীরটা ভালো থাকতে হবে। সে জন্য পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবে। বেশি দুশ্চিন্তা করবে না। দেখা গেছে, শেষ মুহূর্তের পড়া কোনো কাজে আসে না; বরং ফুরফুরে মন নিয়ে পরীক্ষার হলে গেলে পরীক্ষা ভালো দেওয়া যায়।

মহান মে দিবসের শুভেচ্ছা। শ্রমের মর্যদা প্রতিষ্ঠিত হোক সবার আগে।
01/05/2026

মহান মে দিবসের শুভেচ্ছা।
শ্রমের মর্যদা প্রতিষ্ঠিত হোক সবার আগে।

শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। জগতের সকল প্রাণী সুখী হোক 🙏🙏🙏
01/05/2026

শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।
জগতের সকল প্রাণী সুখী হোক 🙏🙏🙏

শুভ নববর্ষ ১৪৩৩ ❤️🌺নতুন বাংলা বছর সবার জীবনে বয়ে আনুক  অনাবিল সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ❤️
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ ❤️🌺
নতুন বাংলা বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ❤️

সচেতন হউন, সুস্থ থাকুন।
11/04/2026

সচেতন হউন,
সুস্থ থাকুন।

সচেতন হউন, আপনার শিশুকে সুস্থ রাখুন।
31/03/2026

সচেতন হউন,
আপনার শিশুকে সুস্থ রাখুন।

মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা 🙏বাংলাদেশ চিরজীবী হোক 🇧🇩
26/03/2026

মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা 🙏
বাংলাদেশ চিরজীবী হোক 🇧🇩

ঈদ মোবারক 🌙ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি। সবাইকে ঈদের শুভেচ্ছা।
20/03/2026

ঈদ মোবারক 🌙
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি।
সবাইকে ঈদের শুভেচ্ছা।

নারী শুধু একটি নাম নয়, নারী শক্তি, সাহস ও অনুপ্রেরণার প্রতীক।নারীর সম্মান, অধিকার ও মর্যাদা নিশ্চিত হলেই গড়ে উঠবে একটি...
08/03/2026

নারী শুধু একটি নাম নয়, নারী শক্তি, সাহস ও অনুপ্রেরণার প্রতীক।
নারীর সম্মান, অধিকার ও মর্যাদা নিশ্চিত হলেই গড়ে উঠবে একটি সুন্দর সমাজ।
বিশ্বের সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা🌹

Address

East Razarkul, Ramu
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern K.G School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category