Darul Uloom Moinul Islam Madrasah, Hefjkhana & Eatimkhana

Darul Uloom Moinul Islam Madrasah, Hefjkhana & Eatimkhana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Uloom Moinul Islam Madrasah, Hefjkhana & Eatimkhana, Education, Panerchara, Ramu, Cox's Bazar.

24/12/2023

আপনি যদি নামায পড়তে অবহেলা করেন, কুরআন পরিত্যাগ করেন, আল্লাহর যিকির থেকে গাফেল থাকেন.. তা হলে অপেক্ষায় থাকুন দুঃখ, অস্থিরতা, বেদনা, দুশ্চিন্তার জন্য। কারণ নামায, কুরআন ও আল্লাহর যিকির হচ্ছে এসব কষ্ট থেকে বাঁচার রক্ষাকবচ। আর আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা মানেই হচ্ছে, আপনার সঙ্গে আল্লাহর অসহযোগিতা চলছে। আপনার কপালে দুর্ভোগ নিশ্চিত।

এটা আমার কথা নয়; আল্লাহর প্রতিশ্রুতি। নিম্নোক্ত আয়াতদ্বয়ে সেই প্রতিশ্রুতি বিবৃত হয়েছে:
"ألا بذكر الله تطمئن القلوب"،
‌'মনে রেখ, আল্লাহর যিকির তথা স্মরণেই চিত্তসমূহ প্রশান্ত হয়।' -সূরা রা'দ: ১২৪
"ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا"،
'যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবিকা হবে সংকীর্ণ।' - সূরা তােয়াহা: ২৮

ফলাফলকেন্দ্রীয় সনদ পরিক্ষা (৩য় শ্রেণী) ২০২৩ ইং।পাশের হার:৯৩.১৮%মোট পরীক্ষার্থী: ৪৮ জন মোট পাশ:          ৪১ জনমোট জিপিএ...
22/12/2023

ফলাফল
কেন্দ্রীয় সনদ পরিক্ষা (৩য় শ্রেণী) ২০২৩ ইং।
পাশের হার:৯৩.১৮%
মোট পরীক্ষার্থী: ৪৮ জন
মোট পাশ: ৪১ জন
মোট জিপিএ ৫: ৩ জন
মোট ফেল : ৩ জন
A :২১ জন
A- : ৬ জন
B :৩ জন
C :৩ জন
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ

09/03/2023

আলহামদুলিল্লাহ.....
পানের ছড়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ২০২২ইং সনের শিক্ষাবর্ষে A+ ও শতভাগ পাশসহ কেন্দ্রীয় সনদ পরিক্ষায় উত্তীর্ণদের " পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ" চলছে ,
উর্দু সংগীত পরিবেশন করছেন অত্র মাদ্রাসার ছাত্র মোঃ ইব্রাহীম ❤️❤️

09/03/2023

আলহামদুলিল্লাহ.....
পানের ছড়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ২০২২ইং সনের শিক্ষাবর্ষে A+ ও শতভাগ পাশসহ কেন্দ্রীয় সনদ পরিক্ষায় উত্তীর্ণদের " পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ" চলছে ... ❤️❤️
সভাপতির বক্তব্যে দিচ্ছেন অত্র মাদ্রাসার সভাপতি , কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার সিনিয়র ও প্রবীণ শিক্ষক জনাব আলহাজ্ব হযরত মাওলানা ফরিদুল আলম সাহেব।

09/03/2023

আলহামদুলিল্লাহ.....
পানের ছড়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ২০২২ইং সনের শিক্ষাবর্ষে A+ ও শতভাগ পাশসহ কেন্দ্রীয় সনদ পরিক্ষায় উত্তীর্ণদের " পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ" চলছে ,
নূরানীরছড়াপরিবেশন করছেন অত্র মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল আজিজ ❤️❤️

আলহামদুলিল্লাহ! কুয়েতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করায় হাফেজ আবু রাহাতকে অভিনন্দন ও ম...
19/10/2022

আলহামদুলিল্লাহ!
কুয়েতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করায় হাফেজ আবু রাহাতকে অভিনন্দন ও মোবারকবাদ!

আজব এক চাকরি! ইমামতি!!----------------------------------------------কয়েক কোটি  টাকা খরচ করে নির্মাণ করা মসজিদ ইমামের বেত...
15/10/2022

আজব এক চাকরি! ইমামতি!!
----------------------------------------------

কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা মসজিদ ইমামের বেতন মাত্র আট হাজার টাকা! ইমাম নিয়োগ দেওয়ার জন্য মসজিদে ইন্টারভিউয়ের আয়োজন করা হলো। দেশবরেণ্য আলেমদের নিয়ে আসা হলো ইন্টারভিউ নিতে। এই নিয়ে বাজেট হলো প্রায় ৮০ হাজার টাকা। প্রায় দেড়শ আলেম থেকে বাছাই করে রাখা হলো যোগ্যতাসম্পন্ন একজন আলেমকে।

মাশাল্লাহ তিনি হাফেজ-মাওলানা-মুফতি। পোস্টারে এর আগে অনেক শর্তও জুড়ে দেয়া হয়েছিলো। যার মধ্যে হাফেজ-মাওলানা-মুফতি হওয়া ছিলো অন্যতম শর্ত। সবকিছুই ভালোভাবে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ । ইমাম সাহেবের মাসিক হাদিয়া নির্ধারণ করা হলো 'সাতহাজার' টাকা।

এই বেতনেই চলছিলো ইমাম সাহেবের দিন। হঠাৎ একদিন ইমাম সাহেব বললেন, আমাদের একটা মিম্বর লাগবে। যেটায় দাঁড়িয়ে সুন্দর করে খুতবা দেওয়া যায়। মাশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই দেড়লাখ টাকা বাজেটের মিম্বর চলে আসলো৷ অন্য আরেক জুম'আয় আবার জানানো হলো, মসজিদের মাইকের সমস্যা। এটাও হয়ে আসলো সপ্তাহের ভিতরেই। এভাবেই প্রতি জুম্মায় বড়ো কোনো বাজেটের ঘোষণা করা হয়, সপ্তাহের ভিতরেই সেটা সম্পন্ন হয়ে যায়। কিন্তু ইমাম সাহেবের বেতনের কোনো পরিবর্তন নেই। এখনো সেই সাতহাজারই।

এভাবে চলতে চলতে ইমাম সাহেবের বয়স বেড়ে কালো দাড়ি সাদা হলো। পরিবারের সদস্য সংখ্যা বারতে থাকলো কিন্তু তাঁর বেতন যেই সেই। তবে হে, অনেকদিন ইমামতি করার ফলে একটু দয়া দেখিয়ে বাড়ানো হলো এক হাজার।

মসজিদও কিছুটা পুরনো হলো৷ এদিকে পাশের মহল্লায় পাঁচকোটি টাকা বাজেটে তিন গম্বুজের মসজিদ নির্মাণ করা হলো। এবার এই মহল্লার মানুষ বাজেট নিলো ১০কোটি টাকার ছয় গম্বুজের মসজিদ বানাতে। অল্প দিনেই কাজ সম্পন্ন হয়ে সুদর্শন একটি মসজিদ হয়ে গেলো।

কিন্তু ইমাম সাহেবের রুম এখনো সেই প্রশ্রাবখানা/ সিঁড়ির নিচেই আছে। স্টিলের জানালা মরিচা ধরে কিছুটা ভেঙ্গে পড়ে আছে। হার্ড বোর্ড দিয়ে কোনোমতে আটকে রেখেছেন তুফান থেকে বাঁচতে।

মসজিদে একেকটা ঝাড়বাতি লাগানো হলো একলাখ টাকা করে। কিন্তু ইমাম সাহেবের রুমে একশ টাকার বালব এখনো নিভু নিভু করছে।

মসজিদের এসিরও একেকটার অনেক দাম। কিন্তু ইমাম সাহেবে রুমে ২০ বছর পুরনো ফ্যান এখনো ঘেনর-ঘেনর করছে।

মসজিদের প্রশ্রাবখানার ফ্লোরও মোজাইক করা। কিন্তু ইমাম সাহেবের রুমের ফ্লোরের কথা আর নাই বললাম।

এভাবেই আটহাজার টাকার বেতনে শেষ হলো ইমাম সাহেবের জীবন৷ মসজিদ কমিটি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলো। শত ব্যস্ততার কারণে জানাযায়ও অংশ নিতে পারলো না। এদিকে আবারও মসজিদে ইমাম নিয়োগের ঘোষণা করা হলো। আর সকলে ভুলে গেলো ইমাম সাহেবের কথা।

[এতোসব কিছুর পরও ইমামের মুখ বন্ধ, কারণ তিনি যে ইমাম, আলেম মানুষ তাই কিছুই যেনো বলার নেই/ বলতে নেই!!]

যেই ইমাম সাহেব তাদের বাপ দাদার বিয়ে পড়ালো, বাপ-দাদার জানাজা পড়ালো, দাফন করলো, প্রতি নামাজের পর জিন্দা-মুর্দাদের জন্য দু'আ করলো, কবরবাসীদের মাগফিরাত কামনা করলো, সেই ইমামের পরিবারের জন্য তারা কিছুই করতে পারলো না। তাঁর পরিবার কেমন আছে, সেই খোঁজ নেওয়ার জন্যেও কাউকে পাওয়া গেলো না।

তবুও দিনশেষে তারাও মানুষ! সমাজের অবহেলিত একদল মানুষ, এ জাতি কখনও ইমামদের সম্মান দিতে জানেনি! তাই মহান আল্লাহ জেনো সমস্ত মৃত এবং জীবিত ইমামদের পরিপূর্ণ মর্যাদা দান করে,
আমিন।

সংগ্রহ....

রাসুলুল্লাহ (সা.) রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় বা আগে একবারও কি ১২ রবিউল আউয়াল তার জন্মদিন 'ঈদে মিলাদুন্নবী' পালন করেছেন? ...
09/10/2022

রাসুলুল্লাহ (সা.) রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় বা আগে একবারও কি ১২ রবিউল আউয়াল তার জন্মদিন 'ঈদে মিলাদুন্নবী' পালন করেছেন? আবুবকর, উমর, উসমান, আলী (রা.) কি করেছেন একবারও? সাহাবায়ে কেরামের কেউ কি ১২ রবিউল আউয়ালে নবীজির জন্মদিনের আনন্দ করেছেন? যদি দেখাতে না পারেন তাহলে ঘুরিয়ে ফিরিয়ে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন না।
রাসুলুল্লাহ (সা.) জন্মের আনন্দ প্রকাশে সোমবার রোজা রাখতেন। পারলে রোজা রাখুন! যারা 'ঈদ' বলতে চান, তাদের প্রতি বিনয়ের সঙ্গে বলতে চাই, ঈদ একটি পরিভাষা। ঈদ হলে রোজা রাখা নিষেধ। তার মানে ঈদ রোজার বিপরীত। ঈদ পালনের দিন রোজা রাখা যায় না। আর রাসুল তার জন্মের বারে রোজা রাখতেন। তার মানে জন্মের আনন্দে রাসুলের আমল ছিল ঈদের বিরোধী।
জন্মের (মিলাদুন্নবী) আলোচনা সওয়াবের কিন্তু ঈদ নাম দিয়ে জন্মের বিশেষ দিন উদযাপন হারাম।

* মুহতারাম Jubayer Ahmad

09/10/2022

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে মাদ্রাসার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, ইনশাআল্লাহ।
০৯-১০-২০২২ইং ।

শিক্ষকদের সম্মান ও সম্মানী দুটোই দিতে হবে।
08/10/2022

শিক্ষকদের সম্মান ও সম্মানী দুটোই দিতে হবে।

"মরহুম মোঃ হোসন এর মাগফিরাত কামনায় খতমে কোরআন ও খতমে তাহলীল" মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন  এলাকা...
08/10/2022

"মরহুম মোঃ হোসন এর মাগফিরাত কামনায় খতমে কোরআন ও খতমে তাহলীল"

মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন এলাকার প্রবীণ মুরব্বী,শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা "রফিকুল্লাহ" সাহেব এর আব্বা জনাব মোহাম্মদ হোসেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলে ১ বার সূরা ফাতিহা এবং ৩ বার ইখলাস পাঠ করি।

আমরা (দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিবার) গভীর ভাবে শোকাহত। এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও খতমে তাহলীল পাঠ করানো হয়।

মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুক, এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

07/10/2022

** শিক্ষাদানে সাধারণ ত্রুটি সমূহ **

১। বই দেখে দেখে পাঠদান করা।
২। শিক্ষার্থীদের 'তুই' বলে সম্বোধন করা।
৩। সময়মত পাঠদান শেষ করতে না পারা।
৪। শিক্ষকের আঞ্চলিক ভাষার প্রয়োগ।
৫। অশালীন শব্দ বা অপ্রাসঙ্গিক ভাষা প্রয়োগ করা।
৬। চেয়ার/টেবিলের ওপর বসে পাঠদান করা।
৭। বোর্ড ব্যবহার না করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা।
৮। শিক্ষকের ব্যক্তিগত কথা অর্থাৎ নিজের প্রশংসা নিজে করা।
৯। নিজের রুচি,পোষাক ও ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন না থাকা।
১০। শিক্ষার্থীদেরকে শারীরিক কিংবা মানসিক শাস্তি প্রদান করা।
১১। পাঠদানকালে ভুল তথ্য দেওয়া বা না জেনে ভুল উত্তর দেয়া।
১২। শিক্ষার্থীদের নাম না জেনে এই ছেলে,ঐ মেয়ে ইত্যাদি সম্বোধন করা।
১৩। শ্রেণি কক্ষে কোন শিক্ষার্থীর প্রতি বিশেষ আগ্রহ দেখানো কিংবা বিদ্বেষ পোষণ করা।
১৪। পাঠ অনুযায়ী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী যেমন চার্ট,মডেল,ম্যাপ ইত্যাদি ব্যবহার না করা।

Address

Panerchara, Ramu
Cox's Bazar
4730

Telephone

+8801862100710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Uloom Moinul Islam Madrasah, Hefjkhana & Eatimkhana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category