Bholain Bazar Alim Madrasa

Bholain Bazar Alim Madrasa

Share

Name of Institute: BHOLAIN BAZAR ALIM MADRASHA
EIIN: 106134
EMail: [email protected]" rel="ugc" target="_blank">[email protected]

22/01/2026

ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জনাব মাস্টার সায়েদুল হক আজ রাত ২.৪৫ মিনিটে ইন্তেকাল করিয়াছেন।🥹
দোয়া করি মহান আল্লাহ তায়ালা স্যার এর সকল ভূল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে, ভালো কাজের উচিলায়
জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। আমিন

Photos from Bholain Bazar Alim Madrasa's post 30/12/2025

একটি প্রজন্মের সর্ব শেষ বিদায়। দীর্ঘ প্রায় ৩৯ বছরের পথ চলা ।
ঐতিহ্যবাহী ভোলাইন বাজার আলিম মাদ্রাসায় জীবনের প্রথম শিক্ষকতা পেশা শুরু করে আজ ৩০।১২।২০২৫ চাকুরীর সর্ব শেষ কর্ম দিবস। অবসরে চলে গেলেন উস্তাজুল আসাতেজা আমাদের শ্রদ্বাভাজন শিক্ষা গুরু,আমাদের আলোর বাড়িঘর জনাব আবদুস সাত্তার (স্বপন) স্যার। আল্লাহ পাক স্যারের পরবর্তী সময় ঈমান ও আমল নিয়ে নেক হায়াতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। ভোলাইন বাজার আলিম মাদ্রাসা পরিবার স্যারের মংগল কামনা করছে।

Photos from Bholain Bazar Alim Madrasa's post 02/12/2025

কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা ২০২৪ এর সময়সূচি।

02/12/2025

তিনি বলেন, এটা অন্যায়, অন্যায্য যে, তারা নবম গ্রেডে আসতে চাচ্ছে। কারণ চাকরি যখন নিয়েছিলেন তারা জানতেন তারা দশম গ্রেডে থাকবেন। সেখান থেকে নবম গ্রেডের এই দাবি, এটা তাদের চাকরির শর্তের মধ্যে মোটেই ছিল না। সুতরাং এই এটা একটা অন্যায্য ও অন্যায় দাবি।

তিনি আরও বলেন, আর দ্বিতীয়ত হচ্ছে নবম গ্রেডে বিসিএস এডমিন ক্যাডাররা আসেন। কাজেই এটা এককভাবে তাদের সাথে সমাধানের কোনো বিষয় না। এটা হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। এই পদে যে কেউ হুট করে চাইলেই যেতে পারে না।

02/12/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আলিম প্রাইভেট পরীক্ষা ২০২৬ এর রেজিস্ট্রেশন এর মেয়াদ বৃদ্ধি।

Photos from Bholain Bazar Alim Madrasa's post 02/12/2025

অবসরে চলে গেলেন ঐতিহ্যবাহী ভোলাইন বাজার আলিম মাদ্রাসার,সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব #মাষ্টার #ফয়েজ #উল্লাহ #স্যার। &আল্লাহ প্রিয় #শিক্ষাগুরুকে দীর্ঘ নেক হায়াত দান করুক।
স্যার ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সত্যর পথে অটল অবিচল একজন মানুষ তিনি।
একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ স্যার বলতে যাকে বুঝতাম সেটা স্যারকেই বুঝতাম। পরীক্ষার হলে কঠিন গার্ড দিতেন, সেজন্য তিনি ছিলেন সবার আতঙ্ক। তখন মাঝে মধ্যে বিরক্তি প্রকাশ করলেও এখন বুঝি, একজন স্যারের সৎ থাকা কতটা জরুরী! স্যার কখনোই ইচ্ছা করে ক্লাস মিস করতেন না।
আল্লাহ প্রিয় স্যারের বাকী জীবন সুন্দর ভাবে পরিচালিত করার তৌফিক দান করুক।
শিক্ষা জাতির মেরুদণ্ড তৈরি করে, আর শিক্ষক জাতির সে মেরুদণ্ডকে শক্ত করে।
আমাদের শিক্ষা জীবনের প্রথমদিককার শিক্ষক "মাস্টার ফয়েজ উল্যাহ স্যার"। স্বল্পভাষী, নিরহংকারী কিছুটা মেজাজী হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। আজ তিনি চাকরি থেকে অবসরে গেলেন।
কখনো হাস্যোজ্বল, কখনো গম্ভীর , কখনো চুপচাপ দেখতাম। বয়সের মাঝখানের পর কম্পিউটার যখন টাইপ করতেন তখন গ্রামের অনেক তরুনও কম্পিউটার বুঝতোনা। যদিও সেটা প্রফেশনালি করতেন। বাট যুগের সাথে তাল মিলিয়ে চলার স্পৃহা প্রশংসনীয়।

যখন আমাদের মাদ্রাসা জরাজীর্ণ, টিনের চালে ফুটো, অর্ধেক বেড়া টিনের, অর্ধেক বাঁশের , মাটি আর কর্দমাক্ত ফ্লোর, কখনো ফ্লোরে মুরগীর বিষ্টায় ভরা থাকত, কখনো ছাগলের বিষ্টায় ভরা থাকত তখনকার শিক্ষক ছিলেন তিনি। তাদের ত্যাগ, পরিশ্রম, অধ্যবসায়, সততা, নিষ্ঠা, সহানুভূতি, শাষণ এবং একাগ্রতায় আমরা আজকের পর্যায়ে উপনীত হয়েছি।

ফয়েজ স্যারকে দেখে ভয় পায়নি, ওনার বেতের বাড়ি খায়নি এমন ছাত্রের সংখ্যা খুব কম ছিলো। পরীক্ষার সময় স্যার যেদিন হল গার্ডে থাকতেন ওইদিন সবার অবস্থা খারাপ হয়ে যেত। বেশিরভাগ সময় সামনের বেঞ্চে বসে পরীক্ষা দেওয়ার কারণে ওনার পরীক্ষা দিন বেশ আরাম পাওয়া যেত। পরিবেশটা একদম ঠান্ডা থাকত। ওনার সামনে খুব কম সংখ্যক ছেলে-মেয়েকে দেখেছি অশোভন আচরণ করতে। সবাই তটস্থ থাকত।

ভোলাইন বাজার আলিম মাদ্রাসা ওনাদের হাত ধরে আজ পর্যন্ত উপনীত হয়েছে। ভাঙা বেড়া থেকে আজকে ত্রিতল বিল্ডিং। এখন বাড়ি বাড়ি গিয়ে ফান্ড কালেকশন করা লাগে না। মাদ্রাসা ফান্ডে লক্ষ টাকা জমা থাকে। শিক্ষকরা ও এখন কষ্ট করা লাগে না। এখন চক দিয়ে স্যার দের হাত ও ময়লা হয়না, গরমে মাথার উপর ফ্যান ঘোরে, বাড়তি সুবিধা ও পায়। শিক্ষার্থীও ভরপুর। সব মিলিয়ে মাদ্রাসা পরিবেশ বেশ উন্নত।

বিদায় সবসময় বেদনার। বিশেষকরে শিক্ষকদের বিদায় বাড়তি কষ্টের। ছাত্রারও শিক্ষকদের বিদায় খুব কমই আশা করে, আবার শিক্ষক ও নিজেকে শ্রেণিকক্ষের বাহিরে রাখতে অপছন্দ করে।

বাংলাদেশের শিক্ষকদের কষ্ট শুরু হয় অবসরের পর। চেনা জায়গা,পরিবেশ ও মানুষগুলো বড্ড অচেনা হয়ে যায়। ইচ্ছে থাকলেও আর শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারে না। নিজেকে এক রকম নীরবেই সামলে নিতে হয়। বোবা কান্নার আসল রূপটা তখন দেখা যায়। ওনাদের চাহনিতে এক করুণ সূর বেজে উঠে। কিন্তু নিয়তি 'ত' আর অমান্য করা যায়না।

আমি আশা করব, ভোলাইন বাজার আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের প্রবিন শিক্ষকদের যথাযথ সম্মান দিবে। এক্ষেত্রে ওনাদের কে পুরোপুরি অবসর না দিয়ে পার্ট টাইম শিক্ষক হিসেবে সম্মানিত করতে পারে। ওনাদের সময়গুলো ও ভালো কাটলো পাশাপাশি ওনাদের সোহবত আর দোয়ার ভাগিদার হওয়ার সুযোগ অনেকে পেলো।

আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। ওনার ছায়া পরিবার এবং ছাত্রদের জন্য দীর্ঘয়িত করুক। আমিন।

Photos from Bholain Bazar Alim Madrasa's post 05/11/2025

ইবতেদায়ি ৫ম এবং ৮ ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিষয়ভিত্তিক নতুন প্রশ্নকাঠামো (প্রশ্নের ধরণ ও মানবণ্টন)।
তারিখ: ২২/১০/২৫

05/11/2025

#জরুরি বিজ্ঞপ্তি
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন এর সময় বর্ধিতকরণের

এতদ্বারা অত্র বোর্ডের অধিভুক্ত সকল মাদ্রাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৭) রেজিষ্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ, e-SIF পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বর্ধিত করা হলো।

05/11/2025

ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফরমপূরণের সময় দ্বিতীয় মেয়াদে বৃদ্ধি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসা প্রধানসহ সংশ্লিষ্ট সকলের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফরমপূরণের সময় বিশেষ বিবেচনায় দ্বিতীয় মেয়াদে আগামী ০৬/১১/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না।

অনলাইনে ফরমপূরণের বর্ধিত সময়-সূচিঃ

ক) অনলাইনে বোর্ড ফি জমা দেয়ার সর্বশেষ তারিখ
==০৫.১১.২০২৫ খ্রিঃ

খ) অনলাইনে ফরমপূরণের সর্বশেষ তারিখ
==০৬.১১.২০২৫ খ্রিঃ
(বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে)

Photos from Bholain Bazar Alim Madrasa's post 05/11/2025

ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bholain Bazar, Nangolkot
Comilla

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00