প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
যারা আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী তাদের কথা মাথায় রেখে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করার ইচ্ছে আছে। কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন জানাবেন দয়া করে। চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওটি সাজাতে। ধন্যবাদ।
Center for Research & Data Analysis- CRDA
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Center for Research & Data Analysis- CRDA, Educational Research Center, Dhaka, Cumilla.
একটি ঘোষণা! ঘোষণার অংশ হিসেবে আমেরিকায় উচ্চ শিক্ষা সংক্রান্ত আপনাদের নানা জিজ্ঞাসার উত্তর নিয়ে সাজানো হতে প্রথম ভিডিওটি। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতের পাশাপাশি জানাতে পারেন আপনাদের নানা প্রশ্নও। ধন্যবাদ।।
রিসার্চ গ্যাপ খুঁজে বের করার টেকনিক!
রিসার্চ কো-পাইলট SCISPACE/Typeset.io নিয়ে আজকের আলাপ🙂
[শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন]
17/01/2023
Five Simple Rules to Avoid Plagiarism!
07/01/2023
শব্দটা "প্লেগারিজম/প্ল্যাগারিজম" নয়। এটি "প্লেইজারিজম"/"প্ল্যাজারিজম"।
ইংরেজিঃ Plagiarism
IPA: /pleɪdʒərɪz(ə)m/
আরেকটু সহজ করলে বললে এটি হচ্ছে " লিটারেরি থেফ্ট" যার বাংলা অর্থ হচ্ছে "কুম্ভিলকবৃত্তি"। কিংবা আরও সরাসরি বললে এটি এক ধরনের " চুরি"।
Abstract লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে...
গবেষণায় আগ্রহীদের জন্য দারুণ কিছু সোর্স!
আজকে কথা বলব LaTex বা ল্যাটেক নিয়ে। বন্ধু তালিকার প্রায় বেশিরভাগই এটার সাথে পরিচিত নয় জানি। একসময় আমিও পরিচিত ছিলাম না। অনেক কাঠখড় পুড়িয়ে শিখেছি। অন্যদের শিখাতে পারলে নিজের কাছেই ভাল লাগবে [এর আগেও আমার ফ্রি অনলাইন সেশনে ল্যাটেকের টুকিটাকি শিখিয়েছিলাম]
৮.
LaTex বা ল্যাটেক (ল্যাতেক)ঃ
এটি একটি রিসার্চ এডিটিং টুলস। এটির মাধ্যমে জার্নাল অনুযায়ী পেপার সাজানো, অটোমেটিক সূচিপত্র বানানো, রিপোর্ট, থিসিস, ডিজার্টেশন, বই ফরমেটিংয়ের কাজ করা হয় মূলত। রিসার্চ এবং জার্নাল পেপার কিংবা বিভিন্ন একাডেমিক রিপোর্ট লেখার সব চেয়ে কার্যকর এবং স্ট্যান্ডার্ড টুলস হচ্ছে LaTex. এক কথায় পেপার লিখতে LaTeX এর জুড়ি নেই। আপনার যদি স্মুথলি রিসার্চ করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার LaTex শিখা উচিত। একাডেমিয়ার সবাই কম বেশি ভাল মানের আন্তর্জাতিক জার্নালে পেপার প্রকাশ করতে চাই। বর্তমানে আন্তর্জাতিক জার্নাল, কনফারেন্সে পেপার সাবমিশন করতে হয় LaTex দিয়ে। যারা বাহিরের বিশ্ববিদ্যালয়ে পিএইচডির মতো উচ্চতর গবেষণা করেন তারাও এসাইনমেন্ট, রিপোর্ট, থিসিস, ডিজার্টেশন LaTex এর মাধ্যমে সাবমিট করেন। আর LaTex ছড়া ম্যানুয়ালি যারা এসব কাজ করেন উনারা জানেন প্রেসক্রাইবড ফরমেটিংয়ের পিছনে কয়েক দিন ওয়েস্ট হয়। একটা বিষয়, ল্যাটেকে কোডিং সিস্টেমে কাজ করতে হয়। একটু কষ্ট করে কাজটা শিখে নেওয়ার পর আপনি যে আনন্দ পাবেন তা আপনার এযাবৎ কালে শেখা সকল রিসার্চ টুলসের চেয়ে বেশি🙂
=> ল্যাটেকের অনলাইন ও অফলাইন এডিটর দুটি মুডেই কাজ করতে পারবেন। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে অনলাইন এডিটর। Overleaf ওয়েবসাইটে ল্যাটেকের অনলাইন সুবিধা পাবেন। তবে অনেক সময় ওয়েবসাইট ডাউন, ইন্টারনেট না থাকা, ফাইল মিসিংসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অফলাইন এডিটরে সুইচ করতে পারেন।
ল্যাটেক শেখার জন্য পর্যাপ্ত তথ্য পাবেন এখানে
এছাড়াও কারও হ্যান্ডস অন ট্রেইনিং লাগলে, কিংবা এ সম্পর্কিত এথিকাল হেল্প লাগলে জানাবেন। আমার জায়গা থেকে আন্তরিকতার কমতি থাকবে না ইনশাল্লাহ।
[আগের লেখাটি আপনাদের ভাল লেগেছে জেনে খুশি হয়েছি। লেখাটি প্রচুর মানুষ শেয়ার করেছেন। ইনবক্সেও অনেকে ভাল লাগার কথাটি বলেছেন। বিস্তারিত জানতে চেয়েছেন। জানিয়েছি। আরও জানাতে ও শিখাতে আগ্রহী। অনুরোধ থাকবে লেখা শেয়ার করার সময় কার্টেসী দিবেন।]
আজকে এ পর্যন্তই। ভাল থাকবেন। জ্ঞান হোক উন্মুক্ত। হ্যাপি লার্নিং।।
©Abdullah Al Musayeb
LaTeX - Wikibooks, open books for an open world This is a guide to the LaTeX typesetting system. It is intended as a useful resource for everybody, from new users who wish to learn, to old hands who need a quick reference.
আমরা যারা একাডেমিয়াতে কাজ করি, সহজেই সোর্স প্রকাশ করতে চাই না। এটা কি নিজেদের চিন্তার দীনতা নাকি নিজের কারিকুরি প্রকাশ হয়ে যাবে সে ভয়ে তা জানি না। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও নবীন গবেষক সঠিক সোর্স ও রেফারেন্সের অভাবে অবর্ণনীয় কষ্ট করেন। আজকে এমন অনেক গোমর ফাঁস করব যা শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে।
১.
সাইহাব (Sci-hub): এটি একটি একাডেমিক নেভিগেশন সাইট। এই ওয়েবসাইটটি আলাদীনের ম্যাজিক ল্যাম্পের মতো। শুধু ঘষা দিলেই আর্টিকেল বের হয়! পেইড আর্টিকেল/জার্নালগুলোতে ফ্রি একসেস থাকে না। তবে গবেষণা কাজের জন্য আর্টিকেলগুলো জরুরি, এক গাদা টাকা খরচ করতে হবে যার সামর্থ অনেকেরই থাকে না। তাদের জন্য সাইহাব হতে পারে বিরাট এক আশীর্বাদ। শুধু DOI নাম্বার ও Url লিংক থাকলেই হবে। নির্ধারিত ফিল্ডে যেয়ে তথ্যগুলো দিয়ে খুব সহজেই আর্টিকেলগুলোতে একসেস নিতে পারবেন। সাইহাবের অনেকগুলো এক্সটেনশন আছে, কখন কোনটা কাজ করে তা ঠিকঠাক দেখে নিবেন।
২.
Z-Library (z-lib): এটি পৃথিবীর সবচেয়ে বড় ও সমৃদ্ধ অনলাইন লাইব্রেরি। একাডেমিক, ননএকাডেমিক, গবেষণা সম্পর্কিত যে কোন বইয়ের সফট্ কপি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। ডাউনলোড করার সময় ফাইল ফরমেটিংটা দেখে নিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে বাংলাদেশের কোন বই খুঁজতে যাবেন না। হতাশ হবেন। কারণ আমরা কারও সাথে জ্ঞান শেয়ার করতে চাই না। তাই কোন বইও অনলাইনে আপলোড করি না😎
[পুনশ্চঃ কোন বই লেখকের অনুমতি ছাড়া কপি, ডাউনলোড করা এথিকালি রং। তবে এটাও ঠিক, শত শত রেফারেন্স বইয়ের জন্য শত শত লেখকের অনুমতি নেওয়া অসম্ভব]
৩.
লাইব্রেরি জেনেসিস (Libgen): এটা জার্মানি ভিত্তিক সমৃদ্ধ একটা শ্যাডো অনলাইন লাইব্রেরি। কোথাও ডিজিটাইজড হয়নি বা পেওয়ালড দ্বারা রেস্ট্রিকটেড এমন ই-বুক, অডিওবুক, জার্নাল ও আর্টিকেলের বিশাল ভান্ডারে খুব সহজেই ফ্রিতে একসেস নিতে পারবেন এখানে।
৪.
Coursera: এটি একটি ওপেন কোর্স প্রোভাইডার ওয়েবসাইট। কোর্সএরায় ক্যামব্রিজ, অক্সফোর্ড, প্রিন্সটনের মতো পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো ফ্রিতে অনেক কোর্স, ওয়ার্কশপ, ট্রেইনিং দিয়ে থাকে। কোর্স শেষে সাটিফিকেটও প্রদান করে থাকে যা ঐসব বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে অথেনটিকেশন ভেরিফাইও করা যায়। এখান থেকে আপনার চাহিদা ও সময় অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর ফ্রি কোর্স, ট্রেইনিং করতে পারবেন একদম বিনামূল্য। এইসব কোর্স নিঃসন্দেহে আপনার সিভিকে ভারী করবে।
৫.
Shodhganga: এটি ইন্ডিয়ার থিসিস ও ডিজার্টেশন রিজার্ভার সাইট। কয়েক লাখ থিসিস ও ডিজার্টেশনে খুব সহজেই একসেস নিতে পারবেন এখানে।
৬.
পেপার পান্ডা (Paper Panda): এটি মূলত গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এর মাধ্যমেও ফ্রিতে মিলিয়ন মিলিয়ন পেপারসে ফ্রি একসেস নেওয়া যায়।
৭.
JSTOR: এটি একটি ডিজিটাল লাইব্রেরী। প্রায় দুই হাজার জার্নালের কয়েক হাজার ইস্যুর সেবা দিয়ে থাকে এটি। এটার একটা অসুবিধা হচ্ছে শুধুমাত্র অথরাইজড ইন্সটিটিউশন ও ইউজার পুরো সেবা নিতে পারে এখানে।
[আজকে এ পর্যন্তই। আপনাদের সাড়া পেলে আরও বেশ কিছু বিষয় নিয়ে লিখব ইনশাল্লাহ। সংকীর্ণতা ঝেড়ে ফেলে একে অপরের সাথে জ্ঞান শেয়ার করে নিজেদের সমৃদ্ধ করি। জ্ঞান হোক উন্মুক্ত।]
©Abdullah Al Musayeb
𝐀𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐥𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐚𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐜𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮𝐫 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐏𝐮𝐫𝐩𝐨𝐬𝐞 (𝐒𝐎𝐏)/ 𝐌𝐨𝐭𝐢𝐯𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐋𝐞𝐭𝐭𝐞𝐫/ 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭 𝐟𝐨𝐫 G𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 and PhD 𝐚𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧?
We do successfully provide tailored SOP and help accomplish the application procedures for admission to your dream institution. Besides, Graduate and Undergraduate writing support includes Statement of Purpose (SOP), personal statements, CVs, and motivational letters for applying to American and European universities.
𝐖𝐡𝐚𝐭 𝐝𝐨 we 𝐨𝐟𝐟𝐞𝐫?
• Personalized Statement of Purpose (SOP), Motivational Letter, and Personal Statements.
• Program based customized Writng Sample
• Academic CVs and cover letter
• Professional CVs and cover letter
Inbox us your queries. Don't hesitate to contact us🙂
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
Dhaka
Cumilla