Future E-School

Future E-School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Future E-School, School, Gouripur Bazar, Daudkandi, Comilla.

31/10/2025

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা পেছাল:

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা সাত দিন পিছিয়েছে। নতুন রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার এ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়।

09/10/2025

অষ্টম শ্রেণির বৃত্তি প্রস্তুতি: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: অধ্যায় থেকে-
সংক্ষিপ্ত প্রশ্ন-
01. ঔপনিবেশিক যুগ বলতে কী বুঝ?
02. পলশির যুদ্ধ কত সালে হয়?

জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ 09/10/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ অনুমোদিত মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ন্যূনতম ২০ শতাংশ ও সর্বোচ্চ ৪০ ....

09/10/2025

এসএসসি পরীক্ষা ২০২৬: তিন বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। বিষয়গুলো হলো বাংলা, আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই পরিবর্তন এনেছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।

বাংলা দ্বিতীয় পত্র: বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অনুবাদের ১০ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।

আইসিটি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দিয়ে আগের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সঙ্গে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং: ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে পারবেন।

সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা–পরবর্তী কার্যার্থে পাঠানো হয়েছে এবং তা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

04/10/2025

Subject কাকে বলে?

এই পোস্টে ইংরেজি বাক্যের Subject কী বা কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লেখাটি ভালোভাবে পড়লে বাক্যের Subject চিনতে আর ভুল হবে না।

27/09/2025

বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র।

27/09/2025

বাংলাদেশের সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের জেলা ও উপজেলার নাম।
01. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় এবং উপজেলা-তেঁতুলিয়া
02. সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার এবং উপজেলা- টেকনাফ
03. সর্ব পূর্বের জেলা- বান্দরবান এবং উপজেলা - থানচি
04. সর্ব পশ্চিমের জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা- শিবগঞ্জ

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Gouripur Bazar, Daudkandi
Comilla
3500