15/06/2022
Gaiar Bhanga High School
Education is the power
15/06/2022
তখন আমি দেশের নামকরা একটি ফুড কোম্পানীতে চাকুরী করি । আমার খুব ইচ্ছে ফার্মাতে জব করার । সেই অনুযায়ী প্রস্তুতি চলছে । সাথে বিডি জবস দেখে এপ্ল্যাই করে যাচ্ছি ।
ছোটখাটো কোন ফার্মা থেকে ডাক এলেও আমি সেটা খুব গুরুত্বের সাথে নিতাম । একেবারে ফর্মাল গেটাপে যাবতীয় প্রস্তুতি নিয়ে সেখানে ভাইভা দিতাম । আর যদি ঢাকার মধ্যে কোন ফার্মা হয় তাহলে তো কথাই নেই ।
তো এইরকমই এক পরীক্ষায় আমি বেশ ভালো করলাম ।
ভাইভার জন্য সিলেক্টেড হলাম ৩ জন । আমি , ঢাবির এক ছেলে আর ,জগন্নাথ ভার্সিটির এক মেয়ে ।
যথারীতি ভাইভা দিলাম । কম্পিট করলাম ।
কিন্তু তারা আমাকে নিলো না । তাদের ভাষ্যমতে আমি স্যালারি বেশি চেয়েছি । তাই আমাকে বাদ দিয়ে সিরিয়ালের পেছন থেকে আরেকজনকে নিলো । মন খারাপ হলো এই কারনে যে ,আমি যে স্যালারি চেয়েছি সেটা ওই কোম্পানী চাইলেই আমাকে দিতে পারে । আমার মনে হয়নি আমি বেশি চেয়েছি ।
যাই হোক এরপর আমি নিজের কাজে ফোকাস করলাম । মন খারাপের আর সুযোগ রইলো না । ঠিক কয়েকদিন পর আমি অন্য একটা ফার্মা থেকে ডাক পেলাম এক্সাম দেয়ার জন্য । এক্সাম হবে অনলাইনে । বিকাল ৫ টায় তাদের ওয়েবসাইটে ঢুকতে হবে সিভিতে দেয়া ফোন নাম্বার দিয়ে ।
আমি ঢুকলাম ।
প্রশ্নগুলো দেখলাম । উত্তর আমার জানা । কিন্তু আমি সঠিক উত্তরে ক্লিক করলে সেখানে আর মার্ক দেখায় না । কোন টিক মার্ক উঠে না ।
অদ্ভুত এক সমস্যা । এক্সামের পুরোটা সময় এই চেষ্টা করেও কোন লাভ হলো না । মনটা ভেঙে গেলো এইবারও ।
ঠিক চারদিন পর অন্য একটা কোম্পানী থেকে কল এলো । এই কোম্পানী আবার আগের দুই ফার্মা থেকে বেশ এগিয়ে ।
রিটেন পেরিয়ে সেখানে ভাইভা দিলাম । ঠিক ২ মাস পর আমার জয়েনিং লেটার এলো । তাও যে স্যালারি চেয়েছি তার থেকে ২ হাজার টাকা বেশি । সাথে তো অন্য সুবিধা তো আছেই ।
আজকে ৬ মাস পর আমার মোবাইলে একটা মেসেজ এসেছে । যে ফার্মাটি আমাকে স্যালারির জন্য নিতে চায়নি তারা আমার জন্য গত ৩ তারিখে একটা ভাইভা ডেট ফিক্স করেছিল । তারা চায় আমি যেন সেখানে জয়েন করি ।
আমি খুব বিনীত ভাবেই তাদের সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছি ।
আর যে ফার্মাটিতে আমি ওয়েবসাইটে ঢুকে এক্সামই দিতে পারলাম না তারা আবার অন্য একটা সার্কুলারে এক্সাম নিয়েছিল । আমি ডাকও পেলাম । কিন্তু এইবার আর এক্সাম দিতে ইচ্ছে করলো না ।
নিজের জীবনের গল্পটা বলার একটা উদ্দেশ্য আছে আমার ।
আপনারা যারা ট্রাই করে যাচ্ছেন,কিন্তু পারছেন না , বারবার রিজেক্ট হচ্ছেন । শতভাগ প্রস্তুতি থাকার পরেও যারা নিজের কাঙ্ক্ষিত জব পাচ্ছেন না তারা বুঝে নিন এইটা উপরওয়ালার ইশারা । এখানে আপনার কোনই দায় নাই যদি আপনি নিজের প্রতি , নিজের কাজের প্রতি সৎ থেকে থাকে । কথাটি বিসিএস বা প্রাইভেট যে কোন জবের জন্যই সত্য ।
ওই জায়গাগুলো থেকে সেদিন আমি কেন রিজেক্ট হয়েছিলাম তার সঠিক কারণ তখন বুঝতে পারিনি । এখন বুঝতে পারি । আসলে আমার রিজিকটা ওই জায়গাতে ছিল না । তাই কোন না কোন অঘটন ঘটিয়ে আমাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছিল । আমার রিজিক ছিল অন্যজায়গায় ।
এইরকম গল্প হয়তো অনেকেরই আছে যারা ফরেন ক্যাডারের জন্য জোর প্রিপারেশন নিয়েও কোন ক্যাডারশিপ তো ধরতেই পারেন নাই , উল্টো এখন ডিপ্রেশন কাজ করছে ।
একজন পুলিশ হওয়ার প্রস্তুতি নিয়েছিল ,কিন্তু দেখা গেলো তার ক্যাডার চাকুরী হলো না । একটা নন ক্যাডার জব নিয়েই জীবন কাটিয়ে দিতে হচ্ছে ।
আপনার কাছে এই মূহুর্তে মনে হচ্ছে বিসিএস না হলে আপনার জীবন বৃথা । অমুক জবটি না হলে জীবন বলে কিছু থাকবে না । কিন্তু বিসিএস থেকেও অনেক ভালো জব আছে । স্পেসিফিক যে প্রাইভেট জবটি খুঁজছেন সেইটা থেকেও ভালো জব হয়তো আপনার জন্য লিখা আছে । আপনি জানেন না ।
নিজের ফেইলিউরের জন্য নিজেকে ব্লেইম করবেন না ।
বরং নিজের চেষ্টা না করার জন্য নিজেকে ব্লেইম করেন ।
এবং যে জায়গাতে আছেন সেটার জন্যই খুশি থাকুন । মনে রাখবেন আপনার থেকে অনেক ভালো প্রস্তুতি নিয়েও অনেকেই আপনার জায়গাটায় আসতে পারেনি । কারণ তাদের রিজিকে ঐটা লেখা ছিল না । আপনার চেষ্টাটা হয়তো একজায়গায় কাজে না লাগতে পারে । কিন্তু কিভাবে কিভাবে যেন সেটা আচমকা অন্য কোথাও কাজে এসে যাবে বুঝতেই পারবেন না ।
কৃতজ্ঞ থাকুন
সুখী হউন :-)
Arafat Abdullah ( মধ্যরাতের অশ্বারোহী )
University Of Chittagong
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** কঠোর লকডাউনের কারণে ২ দিন আগেই ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা: বাংলা একাডেমির মহাপরিচালক।......Independent24.Tv
মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি ।শাস্তির চেয়ে ক্ষমা মহৎ।
---- আব্রাহাম লিঙ্কন
Whatever we see, we believe it's there ... and whatever we don't see, we believe it's not there ... but sometimes whatever we see, it's not there ... and whatever we can't see, it's there
Eid Mubarak
EID MUBARAK :-)
wish all of u hv a happy Eid Day
Education is the power
কারণ ……>>
কুমিল্লা এমন একটি জেলা
যেখানে রয়েছে
★কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
★কুমিল্লা মেডিকেল কলেজ,
★কুমিল্লা কৃষি গভেষনা কেন্দ্র,
★কুমিল্লা মাষরুম গভেষনা কেন্দ্র,
★কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট,
★কুমিল্লা ক্যাডেট কলেজ,
★কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ,
★কুমিল্লা সরকারি কলেজ,
★কুমিল্লা মহিলা কলেজ,
★কুমিল্লা জিলা স্কুল,
★কুমিল্লায় ৪০০ এর ও
বেশি মাদ্রাসা আছে
★কুমিল্লা গভর্নমেন্ট
ল্যাবরেটরি স্কুল,
★কুমিল্লা টিচার্স
ট্রেনিং সেন্টার ,
★কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ
কেন্দ্র,
★কুমিল্লা স্টেডিয়াম,
★দেশের সর্ববৃহত সেনানিবাস
★কুমিল্লা সেনানিবাস ,
★গোমতী নদী,
★গোমতী ব্রীজ,
★ধর্মসাগর,
★চিড়িয়াখানা,
★কোটবাড়ি,
★শালবন বিহার,
★লালমাই পাহাড়,
★রাজেশপুর বনবিহার,
★ইংরেজ কবরস্হান,
★ময়নামতি জাদুঘর,
★ময়নামতি রাজবাড়ি,
★আনন্দ বিহার,
★ভোজ বিহার,
★ইটাখোলা মুড়া,
★আদিনামুড়া,
★রুপবান মুড়া ,
★কবি কাজী নজরুল ইসলামের শশুড়
বাড়ী,
★কবি সুফিয়া কামাল ও
কামাল চৌধুরীর বাড়ী,
★বিশিষ্ট লেখক মোতাহের
হোসেন এর বাড়ি,
★ব্যাকরনবিদ হরলাল রায় এর বাড়ি,
★বর্তমান সেনাপ্রধানের বাড়ি,
★ধীরেন্দ্রনাথ দত্ত এর বাড়ী,
★নওয়াব ফয়জুন্নেছার বাড়ী,
★ভারতের বিশিষ্ট খেলোয়ার
সৌরভ গাঙ্গুলীর বাড়ী॥
★...এছাড়া ও আমাদের কুমিল্লার
রসমলাই ও খদ্দর দেশ বিখ্যাত।
★★★কুমিল্লা আমাদের গর্ব॥ ★★★
fan - # নিজাম_উদ্দীন_অপ
Gaiarbanga High School, JSC examination er
result. Comilla Sadar Dakhin Upzila er modda
4 number hoyasa & GPA 5 payasa 76 ta.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Comilla