16/08/2026
🎓 One More Step Towards Academic Excellence
With a strong commitment to achieving academic excellence, enhancing the quality of education, and preparing a comprehensive action plan for the upcoming academic year, the respected Founder & Principal of Voyager English School and College, Mr. Mohammad Suman Sarkar, held an extensive meeting with the dedicated senior teachers from all four campuses.
The meeting focused on a range of important academic matters, including students’ academic progress, effective teaching strategies, teachers’ professional development, discipline, assessment systems, and strategic planning for the upcoming academic year. Valuable ideas were shared, challenges were discussed, and future priorities were carefully outlined.
True educational excellence goes beyond academic results. It is built through visionary leadership, thoughtful planning, quality teaching, continuous improvement, and a strong commitment to students’ holistic development.
This strategic initiative reflects Voyager’s unwavering commitment to creating a more effective, innovative, student-centred, and future-ready learning environment for every learner.
Planning with Purpose. Teaching with Excellence. Leading for the Future. 🌟
🎓 একাডেমিক উৎকর্ষতার পথে আরও এক ধাপ
একাডেমিক উৎকর্ষতা অর্জন, শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং আসন্ন শিক্ষাবর্ষকে আরও পরিকল্পিত, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ-এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জনাব মোহাম্মদ সুমন সরকার মহোদয় চার ক্যাম্পাসের বিশেষ শিক্ষকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘ মিটিংয়ে অংশগ্রহণ করেন।
মিটিংয়ে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, পাঠদান পদ্ধতির উন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, মূল্যায়ন ব্যবস্থা এবং আসন্ন শিক্ষাবর্ষের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব, মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীকেন্দ্রিক কার্যক্রমের সমন্বয়েই গড়ে ওঠে টেকসই একাডেমিক উৎকর্ষতা।
ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের এই পরিকল্পিত ও দূরদর্শী উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ, আধুনিক ও সম্ভাবনাময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়কে আরও শক্তিশালী করে।
পরিকল্পনায় উৎকর্ষতা, শিক্ষায় শ্রেষ্ঠত্ব—এই লক্ষ্যেই এগিয়ে চলুক ভয়েজার। 🌟