28/11/2022
SSC তে ৪.৯৪ পাইসিলাম, ০.৬ এর জন্য A+ মিস করসিলাম দেখে শাওয়ার ছেড়ে ২ ঘন্টা কাঁদছিলাম, তারপর স্বাভাবিকভাবে বের হয়ে এসে প্রতিজ্ঞা করসিলাম HSC তে A+ পাবোই।
HSC তে পাইসিলাম 4.83
তারপর খুব দ্রুত সময় চলে গেলো, কিন্তু বিশ্বাস করেন ভার্সিটিতে কেউ জিজ্ঞেস করে না SSC/HSC তে কত পাইসিলা? জিজ্ঞেস করে CG কত লাস্ট সেমিস্টারে।
আর ভার্সিটি শেষ হলে সেটাও জিজ্ঞেস করার টাইম নাই কারো, দিন শেষে মানুষ দেখেই আপনি কি করেন বা আপনি কত স্যালারি পান বা কত টাকা মাসে কামান, রেজাল্ট দেখার টাইম কারো নাই 🥹
সো, আজকে যাদের রেজাল্ট বের হইলো, যারা খারাপ করসো, সাব্বাশ, ট্রাই করসো কিন্তু ভালো হয়নাই, সামনে আরো ভালো কিছু আছে ইনশাল্লাহ, জাস্ট স্রোতে গা ভাসায়ে নেশার দুনিয়ায় চলে যাইও না। আর যারা ভালো করছো, সাবাশ। কিন্তু দাম্ভিকতা যেন চলে না আসে, সাক্সেসের ধারাটা বজায় রেখে সামনে আরো ভালো কিছু করো।
Congratulations to Everyone! 💝
শাহরিয়ার রাব্বির
BBA, BUP