*****প্রতিষ্ঠাতার কিছু কথা*****
সন্মানিত অভিভাবকবৃন্দ,
আমার স্বশ্রদ্ধ সালাম ও আন্তরিক অভিনন্দন গ্রহন করুন। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে, এ দেশের শিক্ষা ব্যবস্থায় পুরাতন পদ্ধতি পরিবর্তন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। নতুন এ পদ্ধতিতে চিরাচরিত মুখস্থ বিদ্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ভাল ফলাফল অর্জন করা আদৌ সম্ভব নয়। উক্ত পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে চিন্তন দক্ষতার বিভিন্ন স্তর (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে হয়। এতে করে একজন শিক্ষার্থীর নিজস্ব মেধা, উপলব্দিবোধ, মননশীলতা ও উচ্চতর বিশ্লেষণী চিন্তা শক্তির বিকাশ ঘটে। এ পদ্ধতিতে পাঠ্য বই অনুশীলনের কোন বিকল্প নেই।
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতার যুগ। প্রযুক্তির উৎকর্ষায় প্রতিযোগিতার এ স্রোতে টিকে থাকতে হলে একজন শিক্ষার্থীকে কঠোর সাধনা ও অক্লান্ত পরিশ্রম করতে হবে ।বলা হয়ে থাকে “Industry is the key to success”। কাজেই শুধু পাঠ্য বই-ই নয় এর পাশাপাশি একজন শিক্ষার্থীকে পত্র-পত্রিকা, ম্যাগাজিন সহ নানাবিধ তথ্য ও জ্ঞানমূলক পুস্তক পাঠে অভ্যস্ত হতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণাধার। তাই তাদেরকে সুশিক্ষিত ও স্বনির্ভর হতে হবে। কিন্তু প্রয়োজনীয় ও সঠিক দিকনির্দেশনার অভাবে শিক্ষার্থীদের অনেকেই দিন রাত পড়াশোনা করেও পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। কাজেই শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য চাই প্রয়োজনীয় ও সঠিক দিকনির্দেশনা। মহান এ লক্ষ্য সামনে রেখে আপনাদের ছেলেমেয়েদের লেথাপড়া ও কাঙ্ক্ষিত ভাল ফলাফল অর্জনের কথা বিবেচনা করে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় গড়া “ASK Coaching Academy”। শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে দক্ষ ও অভ্যস্ত করে গড়ে তুলতে এবং ভাল ফলাফল অর্জন করতে আমরাই দিচ্ছি প্রয়োজনীয় ও সঠিক দিকনির্দেশনা। সুতরাং আপনার সন্তানকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও নতুন পাঠ্যসূচী সম্পর্কে সঠিক ধারনা এবং কাঙ্ক্ষিত ভাল ফলাফল অর্জনের জন্য আমাদের অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের সান্নিধ্যে নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
”জ্ঞানীরা ভিন্ন কাজ করে না, বরং একই কাজ তারা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করে সফলতা অর্জন করে”
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হুসাইন
চেয়ারম্যান,
ASK কোচিং একাডেমি।
ASK Coaching Academy
আনোয়ার, সিহাব পরিচালিত
ASK কোচিং একাডেম?
*****প্রতিষ্ঠানটির ক্লাস পরিচালনার বৈশিষ্ট্য*****
•ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Engineering, Pharmacy, BBA, English ইত্যাদি বিষয়ে Honour’s এ অধ্যায়নরত মেধাবী, চিন্তাশীল ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত।
•প্রতি ব্যাচের জন্য সপ্তাহে ৫ দিন ক্লাশ, ১ দিন solve ক্লাশের ব্যবস্থা রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে। প্রতিটি ক্লাসের ডিউরেশন ১ ঘন্টা হয়ে থাকে।
•Math ও English বিষয়ে অপেক্ষাকৃত দূর্বল ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়।
•দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পুর্ণ ফ্রি এবং অর্ধ-বেতনে পড়ার সুবিধা রয়েছে।
•শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলের সিলেবাসের উপর ভিত্তি করে সৃজনশীল পদ্ধতিতে ক্লাস নেয়া হয়। প্রতিদিনের স্কুলের পড়া তৈরি করে দেয়া হয়।
•প্রতিটি Batch এ সর্বোচ্চ ১৫-২০ জন ছাত্র-ছাত্রী নেয়া হয় । বিজ্ঞান বিভাগ থেকে আসা ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে পাঠদান করা হয়।
•প্রতি অধ্যায়ের পাঠদানের পর শনিবার মডেল টেস্ট নেয়া হয়। সকল পরীক্ষার খাতা সম্মানিত অভিভাবকের মূল্যায়নের জন্য প্রেরন করা হয়। এছাড়া বাৎসরিক মেধা তালিকা ঘোষণা ও মেধা স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
•সহজ কৌশলে Math, English, Higher math, Physics, Chemistry, Accounting সহ সকল বিষয়ের সমাধান দেয়া হয়। Group Study এর মাধ্যমে বিষয়গুলো আরো সহজ করে বুঝে নেওয়ার ব্যবস্থা রয়েছে।
•PSC, JSC ও SSC পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য Special Model Test এর ব্যবস্থা নেয়া হয়। টেস্ট পেপার সমাধান করা হয়।
•বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষার পূর্বে প্রতি বিষয়ের সৃজনশীল ও বহুনির্বাচনি Model Test নেয়া হয়।
•সুন্দর হস্তাক্ষরের জন্য Training দেয়া হয়। কোর্স ম্যাটেরিয়ালসের জন্য কোন ফি দিতে হয় না।
•শিক্ষার্থীদের কম্পিউটারাইজড হ্যান্ড নোট প্রদান করা হয়।
•প্রতি বছর বাৎসরিক বনভোজনের ব্যবস্থা করা হয় ।
ASK কোচিং একাডেমী
বড়কান্দা, মেঘনা।
জেএসসি পরীক্ষা-২০১৩ এর ফলাফল ও আমাদের প্রথম অর্জন
মোট ছাত্র/ছাত্রী= ১৬ জন
পাসের হার ১০০%
এ প্লাস = ২ জন
এ গ্রেড = ৯ জন
এ মাইনাস = ৫ জন
সর্বনিন্ম স্কোর ৩.৮৮
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Borokand, Meghna
Cumilla