06/09/2026
গত ২৯ আগস্ট ২০২৬ খ্রি., শনিবার—
জা’ফরীয়া মাদরাসায় আরও একজন শিক্ষার্থী
#কুরআনের_হিফজ সম্পূর্ণ করেছে।
আলহামদুলিল্লাহ! ❤️
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান দারুর রাহমান জা’ফরীয়া মাদরাসার হিফজ ‘বা’ শাখার শিক্ষার্থী, জনাব ফখরুল ইসলামের ছোট ছেলে হাফেজ হোসাইন বিন ফখরুল (কৃষ্ণপুর ঈদগাহ) পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে শেষ সবক পাঠ করেছে।
শেষ সবক শুনেছেন সম্মানিত পরিচালক
মুহাম্মদ শিহাবুল ইসলাম জা’ফরী হাফি.
এ সময় উপস্থিত ছিলেন জা’ফরীয়ার প্রধান শিক্ষক মুফতি আল-আমিন ইমতিয়াজ (মুরাদনগর হুজুর), হিফজ ‘বা’ শাখার শিক্ষক হাফেজ কবির হোসাইনসহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
আলহামদুলিল্লাহ, মাত্র এক মাসের ব্যবধানে জা’ফরীয়া মাদরাসা থেকে আরও একজন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করার সৌভাগ্য অর্জন করল। গত জুলাই মাসেই আমাদের একজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছিল; আর আগস্টের শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলা আমাদের আরও একজন নবীন হাফেজের সুসংবাদ দান করলেন।
আর হাফেজ হোসাইন বিন ফখরুলের এই হিফজ সম্পন্নের সঙ্গে জড়িয়ে আছে একটি সুন্দর লক্ষ্য, পরিশ্রম ও প্রতিশ্রুতি রক্ষার গল্প।
সে পরিচালক মহোদয়ের নিকট লক্ষ্য নির্ধারণ করেছিল—২০২৬ সালের ৩০ আগস্টের মধ্যে হিফজ সম্পন্ন করবে। আলহামদুলিল্লাহ, নির্ধারিত সময়ের এক দিন আগেই, ২৯ আগস্ট সে তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে।
হাফেজ হোসাইন ও তার ভাই হাসান জা’ফরীয়ায় কায়দা থেকে শুরু করে বাংলা, গণিত, ইংরেজিসহ নাজেরা এবং সর্বশেষ হিফজে পদার্পণের এই সুন্দর পথচলার কিছু কথা এবং তার লক্ষ্যপূরণের অনুপ্রেরণাদায়ক গল্প প্রথম কমেন্টে তুলে ধরা হলো। 👇