International Islamic School

International Islamic School

Share

I'm nothing without Allah ���

15/01/2026

With DawahWise Bangla – I just got recognized as one of their top fans! 🎉

Photos from International Islamic School's post 27/12/2025

With Go Sarwar Daily – I just got recognized as one of their top fans! 🎉

26/12/2025

✉️ খোলা চিঠি
সম্মানিত অভিভাবক, শিক্ষক ও দেশপ্রেমিক নাগরিকবৃন্দের প্রতি
একটি দেশ এগিয়ে যায় সুশিক্ষার মাধ্যমে—এ কথা আমরা সবাই জানি।
স্কুল, কলেজ, মাদ্রাসা ও নানা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সবাই এই জাতির জন্য কাজ করছি।
কিন্তু প্রশ্ন হলো—এত কিছুর পরও আমরা কতটুকু সফল হতে পেরেছি?
আজ বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট।
মাস্টার্স, কামিলসহ উচ্চ ডিগ্রি অর্জন করেও অসংখ্য তরুণ বেকার, দিকহীন ও হতাশ।
কারণ আমরা ছোটবেলা থেকেই সন্তানদের শিক্ষা দিয়েছি ভুল পথে—
শুধু পরীক্ষার নম্বর শিখিয়েছি,
কিন্তু শিখাইনি সৎ,নৈতিকতা, শৃঙ্খলা, দক্ষতা, সময়ের মূল্য ও দেশপ্রেম।
আজ সময় এসেছে আত্মসমালোচনার।
একে অপরকে দোষারোপ বা কাদা ছোড়াছুড়ি নয়—
বরং হাতে হাত রেখে, একসাথে পথ চলার।
জাপানের মতো নিজের দেশকে ভালোবেসে,
সৎ, দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক প্রজন্ম গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে
আমরা গড়ে তুলতে চাই একটি শ্রেষ্ঠ জাতি।
আসুন, কথা নয়—কাজে প্রমাণ করি।
এই জাতির ভবিষ্যৎ আমাদের হাতেই।
ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা
S Alom
ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল

25/12/2025

বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষা বর্ষের শুভেচ্ছা।

আপনার ছোট্ট সোনামণিকে কি দিতে চান একটি মজবুত ভিত্তি?
​যেখানে খেলার ছলে শিখবে দ্বীন ও দুনিয়ার সেরা জ্ঞান?

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান – ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে অনাবাসিক এবং ডে-কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে।

এই বিশেষ ভর্তি উপলক্ষে পাচ্ছেন অ্যাডমিশন ফির ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট।

প্লে গ্রুপ, নার্সারি এবং গ্রেড ওয়ান পর্যন্ত
সুন্নাহভিত্তিক আরবি ও ইংরেজি মাধ্যমে শিক্ষা।

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও ইসলামি শিক্ষার সমন্বয়ে আধুনিক পাঠ্যক্রম।
পাশাপাশি কুরআন শিক্ষা ও হিফজের ব্যবস্থা।

🧿আমাদের বিভাগ সমূহঃ
💠 প্লে গ্রুপ
💠 নার্সারী
💠 গ্রেড ওয়ান
💠 নূরানী
💠 মানসম্মত নাজেরা বিভাগ।
💠 ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ (৩ পারা)।
💠 বয়স্কদের জন্য স্বল্প খরচে কোরআন শিক্ষা ও হিফজ বিভাগ

🧿কেন আপনি আপনার সন্তানকে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে ভর্তি করাবেন? কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য সমূহঃ

💠 কর্মজীবী অভিভাবকদের জন্য ডে-কেয়ারের বিশেষ সুবিধা।
💠 ইংরেজি ও ইসলামিক পাঠ্যক্রমের সমন্বয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা।
💠 আরবি, বাংলা ও ইংরেজিতে বহুভাষিক দক্ষতা অর্জনের সুযোগ।
💠 আধুনিক শিক্ষা পদ্ধতি মন্টেসরি ভিত্তিক শিক্ষার বাস্তব প্রয়োগ।

মন্টেসরি হলো শিশুকেন্দ্রিক শিক্ষা, যেখানে শিশু আনন্দের সঙ্গে খেলতে খেলতে নিজের গতিতে শেখে।
এখানে মুখস্থ নয়, হাতেকলমে শেখার মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ গড়ে ওঠে।

💠 নিরাপদ ও সুন্নাহ অনুপ্রাণিত শিক্ষার পরিবেশ।
💠 অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
💠 নেতৃত্ব তৈরী, শিশুদের জন্য হ্যান্ডরাইটিং প্র্যাকটিস প্রোগ্রাম ও মেধা ভিত্তিক বৃত্তির সুযোগ।
💠 শিক্ষা সফর, হজ্জ্ব ও ওমরাহ বিষয়ক প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম।
💠 শারীরিক ও মানসিক বিকাশ এর জন্য সাঁতার, তীরন্দাজি ও কারাতে কার্যক্রম।
💠 প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে নিরাপদ যাতায়াত ব্যবস্থা।

🌸মনে রাখবেন, আপনার সোনামণিকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষের ভিত্তি হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের, ইনশাআল্লাহ।
আপনার সন্তানকে সত্যিকারের একজন আদর্শ মানুষ রূপে গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সোনামণির সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ যাত্রা শুরু হোক ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের সাথে ।

আজি ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন
আমাদের ঠিকানায়: তালপুকুর পূর্বপাড়, ৫৩৬ চিওড়া ম্যানশন, ফয়জুন্নেসা স্কুলের পশ্চিমে, কুমিল্লা।

📞মোবাইলঃ 01766-288820
/01859-964155

স্মরণ রাখবেন,
শৈশবের ভিত্তিই গড়ে দেয় সারা জীবনের পথ।

তাই আপনার সোনামণির জীবনের প্রথম অধ্যায়টি হোক যত্নে গড়া, নিরাপদ এবং সঠিক পথে পরিচালিত।

আজকের সঠিক সিদ্ধান্তই গড়ে দেয় আগামীর শক্ত ভিত।

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Comilla