02/05/2026
Alhamdulillah!
ইক্বরা মডেল স্কুল বাঙ্গডার সাবেক কৃতি শিক্ষার্থী আয়েশা আক্তার ফাতেমা। পিতা মোঃ ইসমাইল চৌধুরী এবং মাতা মরিয়ম বেগম, গ্রাম গান্দাচি, বাঙ্গড্ডা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ায় উষ্ণ অভিনন্দন।
সে ২০২৩ সালে ইক্বরা মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে এবং ২০২৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
আয়েশা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোট চারটি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করে—ঢাকা বিশ্ববিদ্যালয় , কুমিল্লা বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়; এবং চারটিতেই ভালো মেধাস্থান অর্জনের মাধ্যমে উত্তীর্ণ হয়। বর্তমানে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত আছে।
আমরা ইক্বরা পরিবার তার উত্তরোত্তর সফলতা ও কল্যাণ কামনা করি।
28/04/2026
আলহামদুলিল্লাহ!!!
নাঙ্গলকোটের দায়েমছাতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসএসসি স্পেশাল মডেল টেস্ট বৃত্তি পরীক্ষায়, এসএসসি ব্যাচ ২০২৬ এর প্রিয় শিক্ষার্থী, নুসরাত জাহান নিহা ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে তিনজন শিক্ষার্থী যথাক্রমে সারাফাতুল সাখওয়ান, মোসাম্মৎ ফাতেমা আক্তার ও নুসরাত জাহান মিতু বৃত্তি পেয়েছে।
ইক্বরা পরিবারের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের কে উষ্ণ অভিনন্দন।
20/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
🌙 পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🌙
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
ইক্বরা মডেল স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা ঈদ শুভেচ্ছা।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনকে সুখ, শান্তি, নিরাপত্তা ও বরকতে পরিপূর্ণ করুন এবং আমাদের সবার নেক আমল কবুল করুন। আমিন।
✨ ঈদ মোবারক ✨
— ইক্বরা মডেল স্কুল
sir.
01/03/2026
আলহামদুলিল্লাহ 🌿✨
নাঙ্গলকোট কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় আমাদের প্রিয় ইক্বরা মডেল স্কুলের ১৮ জন শিক্ষার্থী মেধা সনদ ও আর্থিক পুরস্কার অর্জন করেছে। 🎉🏆
সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা 💐
এই সাফল্যের পেছনে সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় অভিভাবকদের 🤲 আন্তরিক সহযোগিতার জন্য জানাই কৃতজ্ঞতা। ❤️
সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক—এই দোয়া রইল। 🌸
06/01/2026
আলহামদুলিল্লাহ!
ইক্বরা মডেল স্কুল বাঙ্গড্ডার ৯ম শ্রেণীর কৃতি শিক্ষার্থী তাসপিয়া তাসনিম ফিজিক্স অলিম্পিয়াডে কুমিল্লা জেলা পর্যায়ে সি ক্যাটাগরিতে থার্ড হয়েছে।
আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি।
31/12/2025
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান প্রগ্রেস রিপোর্ট বিতরণ।
30/12/2025
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান
ইক্বরা মডেল স্কুল বাঙ্গড্ডা, নাঙ্গলকোট,কুমিল্লা।
22/12/2025
আলহামদুলিল্লাহ 💖
বাঙ্গড্ডা ইক্বরা মডেল স্কুল থেকে ৮ জন শিক্ষার্থী ট্যালেন্টফুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে🌹
শ্রেণিভিত্তিক বৃত্তিপ্রাপ্তদের তালিকা :
৫ম - সিনথিয়া রহমান
৬ষ্ঠ - নিগার সুলতানা রওনক, সুরাইয়া আক্তার
৭ম- নুসরাত মারওয়া তামেরা
৮ম - রাফি মিয়াজী
৯ম - তাসফিয়া তাসনিম, সাদিয়া আফরিন রিমু, জান্নাতুল ফেরদাউস জেরিন
সবাইকে ইক্বরা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
17/12/2025
আলহামদুলিল্লাহ। 🌺🇧🇩
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত
আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৫ অনুষ্ঠানে
নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায়
কৃতিত্বের সাথে বৃত্তিপ্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীদের
ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানায়
ইক্বরা মডেল স্কুল পরিবার।💖
এই গর্বের অর্জন আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম,
শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা
এবং সম্মানিত অভিভাবকদের অবিরাম সহযোগিতার ফল।
প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের
বাঁধভাঙা আনন্দ, উৎসাহ ও উচ্ছ্বাসে
অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত,
রঙিন ও স্মরণীয়—
ফুলে ফুলে সুবাসিত এক অনন্য আয়োজন।
🎓 কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
👩🏫 সম্মানিত শিক্ষকমণ্ডলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
🤝 শ্রদ্ধেয় অভিভাবকদের প্রতি রইল গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা—
আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের প্রেরণা।
ইক্বরা মডেল স্কুল পরিবার বিশ্বাস করে—
আজকের এই সাফল্যই আগামীর আরও বড় অর্জনের পথ দেখাবে।
শিক্ষা হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
জয় হোক জ্ঞানের, জয় হোক বাংলাদেশের। 🇧🇩✨