Md.Noman Hossen

Md.Noman Hossen I hear and I forget,
I see and I remember,
I do and I understand।

25/11/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!!

ইবতেদায়ি ৫ম শ্রেনি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি
04/11/2025

ইবতেদায়ি ৫ম শ্রেনি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি
29/10/2025

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি

ধন্যবাদ মাদ্রাসা বোর্ডকে নির্বাচনের পরীক্ষার সময়সুচি  দেওয়ার জন্য।
15/10/2025

ধন্যবাদ মাদ্রাসা বোর্ডকে নির্বাচনের পরীক্ষার সময়সুচি দেওয়ার জন্য।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।বিমান বিধ্বস্তের ঘটনায় এখন প...
21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সরকার। আহত হয়েছেন আরও প্রায় দেড়শ' জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ...
22/05/2025

শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো

সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশন...
21/05/2025

সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি 'শপথ' দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর নির্দেশনা।

21/05/2025

কাজই প্রমান করে যোগ্যতা। চিন্তা প্রমান করে জ্ঞানের পরিধি।
ক্ষমতা হলো আমানত।
অবিচার সেই আমানতের খেয়ানত।

এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে?বাবা সরাসরি এই কথার জবাব না...
20/05/2025

এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে?

বাবা সরাসরি এই কথার জবাব না দিয়ে বললেন, আমার সাথে চলো, আজ আমরা ঘুড়ি ওড়াব। তখন তোমার প্রশ্নের উত্তর দেব।

ছেলে অবাক হয়ে বলল, কি বলছেন বাবা! এই বয়সে আপনি ঘুড়ি ওড়াবেন!

বাবা তখন ছেলেকে হাত ধরে টানতে টানতে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন। সেখানে কয়েকটি বাচ্চা ছেলেমেয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। বাবা ওদের একজনের কাছ থেকে তার ঘুড়িটা চেয়ে নিয়ে ওড়াতে শুরু করলেন। তিনি নাটাই থেকে সুতা ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ খানিকটা উপরে উঠে যাবার পর বাবা বললেন, ওই দেখো, ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না, এই সুতার টানের কারণে ঘুড়িটা আরো উপরে যেতে পারছে না?

ছেলে বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত!

বাবা আলগোছে সুতা কেটে দিলেন। ঘুড়িটা সুতার টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে দূরে অদৃশ্য হয়ে গেল।

এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, শোনো খোকা, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি, সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমন ঘর, মা-বাবা, স্ত্রী, সন্তান, পরিবার, বন্ধুবান্ধব, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে; আমাদেরকে স্থিরতা দেয়, নিচে পড়তে বাধা দেয়। এই বন্ধন না থাকলে আমরা হয়ত ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সুতোর ঘুড়ির মতোই! জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বাঁধনগুলো ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।
(Collected)

Address

Comilla
3561

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Noman Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category