08/06/2026
আজ ০৮ জুন সোমবার, অনুষ্ঠিত হলো অনার্স ১ম বর্ষের অরিয়েন্টেশন ক্লাস এবং শুরু হলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার ফরম বিতরণ ও ক্যাডেট সংগ্রহ। অনার্স ১ম ও ২য় বর্ষ এবং ডিগ্রি ১ম বর্ষের বিএনসিসিতে যোগদানে আগ্রহী শিক্ষার্থীরা দ্রুত যোগাযোগ করুন অনার্স সেকশনের ভর্তি বুথে (কলা ভবনের সামনে) অথবা বিজ্ঞান ভবন-১ এর ৪০৭ নম্বর কক্ষে।
প্রয়োজনে যোগাযোগ :-
+8801572915667
+8801824379668
27/05/2026
গত ১০ ই মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত 'ব্যাগ পাইপ ব্যান্ড প্রশিক্ষণ ' ২০২৬।প্রশিক্ষণ সমাপ্তিতে অংশগ্রহণকৃত ক্যাডেটদের সনদপত্র ও পুরস্কার প্রদান করেন ময়নামতি রেজিমেন্টের মাননীয় রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স স্যার।
উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মুনতাসীর আরাফাত স্যার ও সামরিক প্রশিক্ষকবৃন্দ।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার ৭ জন চৌকস ক্যাডেট।উক্ত প্রশিক্ষণ সমাপ্তিতে মাননীয় রেজিমেন্ট কমান্ডার মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পলি আক্তার খুশি।
15/05/2026
আজ ১৫ মে শুক্রবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে 'গার্ড অব অনার' প্রদান করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা ও বিমান শাখার একদল চৌকস ক্যাডেট।
উক্ত গার্ড অব অনারে গার্ড কমান্ডারের দায়িত্ব পালন করে ক্যাডেট আন্ডার অফিসার মো: ইসমাইল হোসেন এবং সেকেন্ড গার্ড কমান্ডারের দায়িত্ব পালন করে ক্যাডেট কর্পোরাল মো: ফয়জুল ইসলাম মোল্লা।
উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার মো: গুলজার হাসান (পিইউও),সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো: কালিমুল্লাহ।
03/05/2026
গতকাল ০২ মে শনিবার "গৌরব ও ঐতিহ্যের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ উপলক্ষে মাননীয় মন্ত্রী ( কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়) এবং প্রধান অতিথি জনাব হাজী আমিন উর রশিদ ইয়াসিন মহোদয়কে 'গার্ড অব অনার' প্রদান করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা ও বিমান শাখার একদল চৌকস ক্যাডেট।
উক্ত গার্ড অব অনারে গার্ড কমান্ডার ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার মো: নুর নবী চৌধুরী এবং সেকেন্ড গার্ড কমান্ডার ছিলো ক্যাডেট সার্জেন্ট তাসিন রহমান খান।
উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো: কালিমুল্লাহ।
25/04/2026
Great work Cadet Corporal Abdullah Al Muhit.
11/04/2026
আজ ১১ ই এপ্রিল, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী।
মাননীয় সাংসদের সম্মানার্থে গার্ড অব অনার প্রদান করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিএনসিসি (সেনা ও বিমান) শাখার সম্মিলিত একটি চৌকস ক্যাডেট দল।
উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাসার ভূঞা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনার প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার মো: গুলজার হাসান (পিইউও) এবং সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো: কালিমুল্লাহ।
উক্ত গার্ড অব অনারে গার্ড কমান্ডারের দায়িত্ব পালন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেট আন্ডার অফিসার মো: নুর নবী চৌধুরী এবং সেকেন্ড গার্ড কমান্ডারের দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট তাসিন রহমান খান।
09/04/2026
আজ ০৯ এপ্রিল, বৃহস্পতিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখার) সার্বিক ব্যবস্থাপনায় এবং ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'সামাজিক ও নৈতিক অবক্ষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব' শীর্ষক এক সেমিনার।
সকাল ১১-৩০টায় স্পেশালাইজড মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের মাননীয় রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স স্যার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মুনতাসীর আরাফাত স্যার, ৮ বিএনসিসি ব্যাটালিয়নের সাবেক ব্যাটালিয়ন কমান্ডার ও লাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের মান্যবর প্রাক্তন অধ্যক্ষ ক্যাপ্টেন (বিএনসিসিও) প্রফেসর মোহাম্মদ ফিরোজ উল আলম চৌধুরী (পিআরএল) স্যার এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর উপাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল মজিদ স্যার। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিএনসিসি প্লাটুনের পিইউও,বিএনসিসিও, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: মোশাররাফ হোসাইন , সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন যথাক্রমে কুমিল্লা সরকারি মহিলা কলেজ বিএনসিসি (সেনা শাখার) প্রফেসর আন্ডার অফিসার শেখ আমেনা ম্যাম।
২/লে: প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম স্যার,বিভাগীয় প্রধান,বাংলা বিভাগ,কুমিল্লা সরকারি কলেজ।
ক্যাপ্টেন (বিএনসিসিও) প্রফেসর মো: ফিরোজ উল আলম চৌধুরী (পিআরএল) স্যার।
কমেন্টর হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি (বিমান শাখার) প্রফেসর আন্ডার অফিসার মো: মুহসীনুদ্দিন স্যার,সহযোগী অধ্যাপক,আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাননীয় উপাধ্যক্ষ তার বক্তব্যে সেমিনার অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে এ কলেজকে বেছে নেয়ার জন্য বিএনসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মাননীয় রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স স্যারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উক্ত সেমিনারের।
উল্লেখ্য,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার প্লাটুন কমান্ডার,প্রফেসর আন্ডার অফিসার মো: গুলজার হাসান স্যারের সার্বিক নেতৃত্বে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেমিনারটি।
31/03/2026
আজ ৩১ শে মার্চ রোজ মঙ্গলবার, যাত্রা শুরু হলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার দুঃসাহসিক অভিযান (শিক্ষা সফর) 'ADVENTUROUS EXPEDITION-26'।
ক্যাপ্টেন (বিএনসিসিও) মো: ফিরোজ-উল-আলম চৌধুরী (ব্যাটালিয়ন কমান্ডার, ৮ বিএনসিসি ব্যাটালিয়ন) এবং প্রফেসর আন্ডার অফিসার মো: গুলজার হাসান (পিইউও) স্যারের তত্বাবধানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখা)।
দুঃসাহসিক অভিযানের (শিক্ষা সফরের) যাএা শুভ হোক।
ফি-আমানিল্লাহ্।