Chandpur Darul Ulom Madrasa

Chandpur Darul Ulom Madrasa Learn Islam, for your Benefit.

20/03/2026

ঈদের দিনের ফজিলত

আবদুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন

فَإِذَا كَانَتْ لَيْلَةُ الْفِطْرِ سُمِّيَتْ تِلْكَ اللَّيْلَةُ لَيْلَةَ الْجَائِزَةِ

‘রমজানের শেষ রাতে, অর্থাৎ ফিতরের রাতেই হয় ‘লাইলাতুল জাইযাহ’—পুরস্কারের রাত।’

এরপর যখন ঈদের সকাল হয়, আল্লাহ তাআলা সব দেশে ফেরেশতাদের প্রেরণ করেন। তারা পৃথিবীতে নেমে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এমন উচ্চ কণ্ঠে ডাক দিতে থাকেন—যে ডাক মানুষ ও জিন ছাড়া আল্লাহর সৃষ্ট সবকিছুই শুনতে পায়। তারা বলতে থাকেন

يَا أُمَّةَ مُحَمَّدٍ! اخْرُجُوا إِلَى رَبٍّ كَرِيمٍ يُعْطِي الْجَزِيلَ ، وَيَعْفُو عَنِ الذَّنْبِ الْعَظِيمِ

‘হে মুহাম্মদ ﷺ-এর উম্মত! তোমরা বেরিয়ে এসো এমন এক মহান ও দয়ালু রবের দরবারে—যিনি প্রচুর দান করেন এবং বড় বড় গুনাহও ক্ষমা করে দেন।’

যখন বান্দারা ঈদগাহের দিকে বের হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন

مَا جَزَاءُ أَجِيرٍ وَفَّى عَمَلَهُ ؟

‘যে শ্রমিক তার কাজ সম্পন্ন করেছে, তার প্রাপ্য কী?’

ফেরেশতারা উত্তর দেন

إِلَهَنَا وَسَيِّدَنَا! جَزَاؤُهُ أَنْ تُوَفِّيَهُ أَجْرَهُ

‘হে আমাদের রব ও মালিক! তার প্রাপ্য হলো—তার পূর্ণ মজুরি প্রদান করা।’

তখন আল্লাহ তাআলা বলেন

فَإِنِّي أُشْهِدُكُمْ يَا مَلَائِكَتِي أَنِّي قَدْ جَعَلْتُ ثَوَابَهُمْ مِنْ صِيَامِهِمْ شَهْرَ رَمَضَانَ وَقِيَامَهُ رِضَائِي وَمَغْفِرَتِي

‘হে আমার ফেরেশতারা! তোমরা সাক্ষী থাকো—আমি রমজান মাসের রোজা ও রাতের ইবাদতের প্রতিদান হিসেবে তাদের জন্য আমার সš‘ষ্টি ও ক্ষমাকে নির্ধারণ করেছি।’

এরপর আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশে বলেন

يَا عِبَادِي سَلُونِي ، فَوَعِزَّتِي وَجَلَالِي لَا تَسْأَلُونِي الْيَوْمَ شَيْئًا فِي جَمْعِكُمْ لِآخِرَتِكُمْ إِلَّا أَعْطَيْتُكُمْ ، وَلَا لِدُنْيَاكُمْ إِلَّا نَظَرْتُ لَكُمْ

‘হে আমার বান্দারা! আজ তোমরা আমার কাছে চাও। আমার ইজ্জত ও মহিমার কসম! আজ তোমরা তোমাদের আখিরাতের জন্য যা চাইবে, আমি তা অবশ্যই দেব। আর দুনিয়ার ব্যাপারে যা চাইবে, আমি তাতেও তোমাদের কল্যাণের দিকেই দৃষ্টি দেব।’

আল্লাহ তাআলা আরও বলেন

فَوَعِزَّتِي لَأَسْتُرَنَّ عَلَيْكُمْ عَثَرَاتِكُمْ مَا رَاقَبْتُمُونِي ، فَوَعِزَّتِي لَا أَخْزِيكُمْ ، وَلَا أَفْضَحُكُمْ بَيْنَ يَدَيْ أَصْحَابِ الْحُدُودِ

‘আমার ইজ্জতের কসম! যতদিন তোমরা আমাকে ভয় করে চলবে, আমি তোমাদের ভুলত্রুটি ঢেকে রাখব। আমার ইজ্জতের কসম! আমি তোমাদের লাঞ্ছিত করব না, সীমা লঙ্ঘনকারীদের সামনে তোমাদের অপমান করব না।’

এরপর আল্লাহ তাআলা ঘোষণা করেন

انْصَرِفُوا مَغْفُورًا لَكُمْ قَدْ أَرْضَيْتُمُونِي ، وَرَضِيتُ عَنْكُمْ

‘ফিরে যাও—তোমাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তোমরা আমাকে সš‘ষ্ট করেছ, আর আমিও তোমাদের প্রতি সš‘ষ্ট হয়েছি।’

এ কথা শুনে ফেরেশতারা আনন্দিত হন এবং খুশি হন এই ভেবে—রমজান শেষে ঈদের দিনে আল্লাহ তাআলা এই উম্মতকে কী অপার দান ও সম্মান দান করছেন। [ বাইহাকী, শুআবুল ঈমান : ৩৪২১]

এই হাদিস আমাদের জানিয়ে দেয়—ঈদের দিন শুধু আনন্দের নয়; বরং আল্লাহর ক্ষমা, সš‘ষ্টি ও পুরস্কার পাওয়ার এক মহামূল্যবান দিন।

ওয়াহাব ইবন মুনাব্বিহ রহ. বলেন

خَلَقَ اللَّهُ الْجَنَّةَ يَوْمَ الْفِطْرِ، وَغَرَسَ شَجَرَةَ طُوبَى يَوْمَ الْفِطْرِ، وَاصْطَفَى جِبْرِيلَ -عَلَيْهِ السَّلَامُ- لِلْوَحْيِ يَوْمَ الْفِطْرِ، وَالسَّحَرَةُ وَجَدُوا الْمَغْفِرَةَ يَوْمَ الْفِطْرِ

আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিনে জান্নাত সৃষ্টি করেছেন, ঈদুল ফিতরের দিনে জান্নাতের ‘তূবা’ বৃক্ষ রোপণ করেছেন, ঈদুল ফিতরের দিনে ওহী বহনের জন্য জিবরাঈল আ.-কে মনোনীত করেছেন এবং ফেরাউনের জাদুকরেরা ঈদুল ফিতরের দিনেই ক্ষমা লাভ করেছিলেন। [ গুনিয়াতুত তালেবীন : ২/২৯]

20/03/2026

চাঁদ রাতের প্রকৃত গুরুত্ব

দুঃখজনক বাস্তবতা হলো—আমাদের সমাজে চাঁদ রাতকে অনেক সময় এমন একটি রাত হিসেবে ধরা হয়, যেন এ রাতে শরিয়তের বিধিনিষেধ শিথিল হয়ে যায়। অথচ হাদিসে এই রাতকে বলা হয়েছে ‘লাইলাতুল জাইযাহ’, অর্থাৎ পুরস্কারের রাত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন

وَيُغْفَرُ لَهُمْ فِي آخِرِ لَيْلَةٍ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ! أَهِيَ لَيْلَةُ الْقَدْرِ، قَالَ: لا ، وَلَكِنَّ الْعَامِلَ إِنَّمَا يُوَفَّى أَجْرَهُ إِذَا قَضَى عَمَلَهُ

‘রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করে দেন।’ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসুলাল্লাহ! এটা কি লাইলাতুল কদর?’

তিনি ﷺ উত্তর দিলেন, ‘না, বরং শ্রমিক যখন তার কাজ শেষ করে, তখনই তাকে পুরো মজুরি দেওয়া হয়।’ [ মুসনাদ আহমদ : ৭৯০৪]

অর্থাৎ, রমজানের দীর্ঘ সাধনা ও ইবাদতের পূর্ণ প্রতিদান দেওয়া হয় এই চাঁদ রাতেই।

20/03/2026

যে জাতির চরিত্র যত উন্নত, যে সমাজের নৈতিক মান যত উঁচু, তাদের উৎসবও ততই শালীন, সুন্দর ও কল্যাণকর হয়। আর যেখানে নৈতিক অবক্ষয় গভীর, সেখানে উৎসবের মাঝেও সেই অবক্ষয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। আসলে উৎসবই বলে দেয় একটি জাতি কী বিশ্বাস করে, কী মূল্যবোধ লালন করে। ঈদ আমাদের জন্য নিছক আনন্দের দিন নয়; ঈদ হলো ইবাদতের পর পুরস্কারের দিন। এক মাস সিয়াম, কিয়াম, তিলাওয়াত ও আত্মসংযমের পর আল্লাহ তাআলা ঈদের মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন। এখানে আনন্দ আছে—কিন্তু গুনাহের অনুমতি নেই; হাসি আছে—কিন্তু সীমালঙ্ঘন নেই; খুশি আছে—কিন্তু আল্লাহর নাফরমানি নেই।

এই ঈদ আমাদের শিক্ষা দেয়—একতা, ভ্রাতৃত্ব, কৃতজ্ঞতা ও পারস্পরিক সহমর্মিতা। ধনী-গরিব, বড়-ছোট—সবাই যেন এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেকে সমান মনে করি।

28/02/2026
📢 চাঁদপুর দারুল উলূম মাদরাসাআহাম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা🕌 ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশআলহামদুলিল্লাহ, আমাদের মাদ...
20/11/2025

📢 চাঁদপুর দারুল উলূম মাদরাসা
আহাম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা

🕌 ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ

আলহামদুলিল্লাহ, আমাদের মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ নিচের নির্দেশনা অনুসরণ করে অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

📲 ফলাফল দেখার নিয়ম:

1️⃣ নিচের লিংকে ক্লিক করুন ⬇️
🔗 https://qmmsoft.com/1516

2️⃣ Academic Year থেকে:
➡️ 2025–2026 সিলেক্ট করুন

3️⃣ Exam Type থেকে:
➡️ দ্বিতীয় সাময়িক পরীক্ষা নির্বাচন করুন

4️⃣ Class সিলেক্ট করুন

5️⃣ Student ID Number দিন

6️⃣ তারপর Show Result ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন, ইনশাআল্লাহ

📌 দ্রুত দেখে নিন এবং ফলাফলের কপি সংগ্রহ করে রাখুন।
🤲 আল্লাহ তাআলা সকল ছাত্র-ছাত্রীকে আরও ভালো ফলাফলের তাওফিক দান করুন। আমিন।

📢 চাঁদপুর দারুল উলূম মাদরাসাআহাম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা ,01681-989012🕌 ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশআলহামদুলিল্ল...
20/11/2025

📢 চাঁদপুর দারুল উলূম মাদরাসা
আহাম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা ,01681-989012

🕌 ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ

আলহামদুলিল্লাহ, আমাদের মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ নিচের নির্দেশনা অনুসরণ করে অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

📲 ফলাফল দেখার নিয়ম:

1️⃣ নিচের লিংকে ক্লিক করুন ⬇
🔗 https://qmmsoft.com/1516

2️⃣ Academic Year থেকে:
➡ 2025–2026 সিলেক্ট করুন

3️⃣ Exam Type থেকে:
➡ দ্বিতীয় সাময়িক পরীক্ষা নির্বাচন করুন

4️⃣ Class সিলেক্ট করুন

5️⃣ Student ID Number দিন

6️⃣ তারপর Show Result ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন, ইনশাআল্লাহ.

চাঁদপুর দারুলউলুম মাদ্রাসা কুমিল্লা সদর দক্ষিণ
12/05/2025

চাঁদপুর দারুলউলুম মাদ্রাসা কুমিল্লা সদর দক্ষিণ

সবাই উক্ত মাহফিলে আমন্ত্রিত
29/12/2024

সবাই উক্ত মাহফিলে আমন্ত্রিত

Address

Chandpur, Ahmad Nagar, Comilla Sadar South, Comilla.
Comilla
3500

Telephone

+8801681989012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Darul Ulom Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category