কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় Official page of কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বি?
Companigonj B.A High School
Companigonj Badiul Alam High School is a school in Comilla, Muradnagar, Companigonj, Bangladesh. Academics :
There are above 35 teachers in this School.
It is one of the oldest and renowned School in Comilla as well as in Greater comilla education board. But this small number of teachers is not sufficient address such a huge number of students. At present, the School has 2,000 students and above 35 teachers. The School always stands first in Comilla Board on the basis of good result in JSC & SSC. Most of the time students of this School get top positions in exams held under the Comilla Board.
30/01/2016
রাস্তা চলার সুন্নাত ও আদবসমূহ, মূখস্থ করে ফেলুন
১. বড় রাস্তা হলে ডান দিকে চলা।
২. দৃষ্টি নত করে চলা।
৩. কিছু সম্মুখপানে ঝুঁকে চলবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ চলতেন।
৪. হাত পা ছুড়ে ছুড়ে অহংকারের সাথে চলবে না।
৫. রাস্তা অতিক্রম করার সময় দ্রুত চলবে।
৬. নারীদের জন্য রাস্তার কিনারা ছেড়ে দিবে।
৭. প্রয়োজনে চলার পথে কোথাও থামতে বা অবস্থান করতে হলে এমন
জায়গায় অবস্থান করবে, যাতে অন্যদের চলা ফেরা ইত্যাদির ব্যাঘাত না ঘটে।
৮. পথে কষ্টদায়ক কিছু পেলে তা সরিয়ে দিবে।
৯. মুসলমাদেরকে সালাম দিবে এবং তাদের সালামের উত্তর দিবে।
১০. কোন অন্ধকে দেখলে প্রয়োজনে (ডান হাত দিয়ে তার বাম হাত ধরে) যতটুকু সে চায় এগিয়ে দিবে।
১১. পথহারাকে পথের সন্ধান দিবে। তবে কোন কাফেরকে তাদের উপাশনালয়ের সন্ধান দিবে না।
১২. নেতৃস্থানীয় ব্যক্তি হলেও তার জন্য লোকদেরকে পথ
থেকে ধাক্কা দেয়া বা সরাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর জন্য এরূপ করা হত না।
১৩. বৃদ্ধ লোকদের জন্য চলার সময়
লাঠি নেয়া সুন্নতে আদিয়া।
১৪. উপর দিকে উঠার সময় ডান পা আগে বাড়ানো এবং ‘আল্লাহ
আকবার’ বলা সুন্নত।
১৫. নীচের দিকে নামার সময় বাম
পা আগে বাড়ানো এবং সুবহানাল্লাহ
বলা সুন্নত।
১৬. সমতল ভূমি দিয়ে চলার সময়
‘লাইলাহা ইল্লাল্লাহ’ বলা সুন্নত।
১৭. ইয়াহুদী নাসারাদেরকে দেখলে
তাদের
জন্য পথ সংকুচিত করে দিবে প্রশস্ত
করে দিবে না, যাতে তাদের সম্মান
প্রকাশ
না পায়।
১৮. যাদের বয়স এবং ইলম
বেশি তাদেরকে সামনে চলার জন্য
অগ্রাধিকার দেওয়া আদব। উল্লেখ্য, বয়স
এবং ইলম এ দুটোর মধ্যে ইলম অধিক
মর্যাদার
হকদার, অতএব অধিক বয়সী ব্যক্তি অধিক
ইলমের অধিকারীকে (যদিও তার বয়স কম
হয়)
সামনে চলার জন্য অগ্রাধিকার দিবেন।
আমার লেখায় কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন.
RadioMunna.com
স্টিভ জবসের যে ১০টি বাণী জানলে বদলে যেতে পারে আপনার জীবন …
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের আবিষ্কার ও সাফল্যের কথা কার না জানা। অ্যাপলের মতো একটি সফল প্রতিষ্ঠান দাঁড় করানো খুব একটি সহজ ব্যাপার নয়। কিন্তু স্টিভ জবস তার জীবদ্দশায় এই কাজটিকেই সম্ভব করে গিয়েছেন। আর এ কারণেই তার মৃত্যুর পরও এখনও প্রযুক্তি বিশ্ব তাকে আগের মতোই স্মরণ করে।
প্রায় সব বিষয়ই তিনি দেখতেন গভীরভাবে। আর এই গভীর পর্যবেক্ষণ থেকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন যা সবাইকেই যুগিয়েছে উৎসাহ এবং তার মৃত্যুর পরও তার এই উক্তিগুলো সমানভাবে সবাইকে উৎসাহ জুগিয়ে আসছে।
আজ স্টিভ জবসের এমনই কয়েকটি বাণী তুলে ধরা হলো:
১. সৃজনশীলতা হলো একটা কিছুর সাথে অন্য কিছুর সংযোগ দেওয়ার সক্ষমতা। আপনি যদি সৃজনশীল কাউকে জিজ্ঞাসা করেন কিভাবে তারা কোন কাজ করে, তাহলে তারা নিজেকে কিছুটা অপরাধী মনে করে। কারণ প্রকৃতপক্ষে তারা নিজেরা সেটি করেনি, তারা কেবলমাত্র সেটি গভীরভাবে দেখেছে। আর কিছু সময় পর সেই কাজটি করা তাদের জন্য অবধারিত হয়ে গেছে।
২. একটি নির্দিষ্ট ব্যবহারকারী গোষ্ঠীকে ফোকাস করে পণ্যের ডিজাইন করা সত্যিই কঠিন। অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই বুঝে উঠতে পারেন না তারা কী চান যতক্ষণ না তাদের সামনে একটি পণ্য হাজির করা হয়।
৩. আপনাকেও পৃথিবী ছেড়ে যেতে হবে, এমন চিন্তাই কেবল পারে কোন কিছু হারানোর দুশ্চিন্তা থেকে আপনাকে রক্ষা করতে পারে বলে আমার কাছে মনে হয়।
৪. আপনার জীবনের একটি বড় অংশ জুড়েই থাকবে আপনার কর্ম এবং যে কাজটি নিজের কাছে সেরা বলে মনে হয়, সেই কাজটি করতে পারাই হলো আত্মতুষ্টির একমাত্র উপায়।
৫. গোরস্থানে সবচেয়ে ধনী হয়ে থাকার ব্যাপারটি আমার কাছে তেমন কিছুই মনে হয় না…রাতে ঘুমাতে যাওয়ার সময় এটা ভেবে ঘুমানো উচিত যে আমরা দারুণ কিছু করতে পেরেছি…এটাই আমার কাছে বড় ব্যাপার।
৬. অ্যাপল থেকে চাকুরীচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনা। আমার জীবনের সেরা একটি সময়ে প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি।
৭. অনেক কিছু করার জন্য যেমন আমি গর্বিত, তেমনি অনেক কিছু না করার জন্যও আমি গর্বিত। উদ্ভাবন মানেই হলো হাজারটা জিনিসকে ‘না’ বলা।
৮. আমি মনে করি, আপনি যদি কোন কাজ করেন এবং সেটি যদি সত্যিই ভালো কিছু হয়, তাহলে আপনার উচিত হবে আরও দারুণ কিছু করার জন্য কাজ শুরু করে দেওয়া, আগেরটি নিয়ে পড়ে থাকার দরকার নেই। শুধু ভাবুন যে এরপর কী করা যায়।
৯. আমার বয়স যখন ১৭ বছর, তখন আমি একটি লেখা পড়েছিলাম যাতে ছিল, “আপনি যদি প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করেন, তাহলে আপনি একদিন সত্যি সত্যিই নিজেকে সঠিক প্রমাণ করতে পারবেন।” এই কথাটি আমার মনে দাগ কেটেছিল। আর এরপর থেকেই গত ৩৩ বছর ধরে প্রতি সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করতাম, আজই যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি সেই কাজগুলোই করতাম যেগুলো আমি আজ করতে চেয়েছি? নিজেকে করার এই প্রশ্নের জবাবে যদি একটানা কয়েকদিন ‘না’ উত্তর শুনতাম, তাহলেই ধরে নিতাম যে কিছু ব্যাপার পরিবর্তনের সময় এসেছে।
১০. আমি এটা ভেবেই সন্তুষ্ট যে সফল উদ্যোক্তাদের ব্যর্থ উদ্যোক্তাদের থেকে যা আলাদা করেছে, তার অর্ধেকই হলো অধ্যবসায়।
***কেন আমার কুমিল্লা দেশের সেরা শহর?
দেখে নিন।
*কুমিল্লা এমন একটি জেলা
যেখানে রয়েছে.....
★কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
★কুমিল্লা মেডিকেল কলেজ,
★কুমিল্লা কৃষি গভেষনা কেন্দ্র,
★কুমিল্লা মাষরুম গভেষনা কেন্দ্র,
★কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট,
★কুমিল্লা ক্যাডেট কলেজ,
★কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ,
★কুমিল্লা সরকারি কলেজ,
★কুমিল্লা মহিলা কলেজ,
★কুমিল্লা জিলা স্কুল,
★কুমিল্লায় ৪০০ এর ও
বেশি মাদ্রাসা আছে
★কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি
স্কুল,
★কুমিল্লা টিচার্স ট্রেনিং সেন্টার ,
★কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ
কেন্দ্র,
★কুমিল্লা স্টেডিয়াম,
★দেশের সর্ববৃহত সেনানিবাস
★কুমিল্লা সেনানিবাস ,
★গোমতী নদী,
★গোমতী ব্রীজ,
★ধর্মসাগর,
★চিড়িয়াখানা,
★কোটবাড়ি,
★শালবন বিহার,
★লালমাই পাহাড়,
★রাজেশপুর বনবিহার,
★ইংরেজ কবরস্হান,
★ময়নামতি জাদুঘর,
★ময়নামতি রাজবাড়ি,
★আনন্দ বিহার,
★ভোজ বিহার,
★ইটাখোলা মুড়া,
★আদিনামুড়া,
★রুপবান মুড়া ,
★সার্ভে ইনিষ্টিটিউট
★ ৩টি প্রাইভেট মেডিকেল কলেজ
★পরমানু গবেষনা কেন্দ্র
★কুমিল্লা ক্যান্টরমেন্ট
★ইপিজেড
★কুমিল্লা বার্ড
★নজরুল একাডেমী
★কুমিল্লা এয়ারপোর্ট(রাডা র
সক্রিয়)
★কবি কাজী নজরুল ইসলামের শশুড়
বাড়ী,
★কবি সুফিয়া কামাল ও কামাল
চৌধুরীর
বাড়ী,
★বিশিষ্ট লেখক মোতাহের হোসেন
এর
বাড়ি,
★ব্যাকরনবিদ হরলাল রায় এর বাড়ি,
★বর্তমান সেনাপ্রধানের বাড়ি,
★ধীরেন্দ্রনাথ দত্ত এর বাড়ী,
★নওয়াব ফয়জুন্নেছার বাড়ী,
★ভারতের বিশিষ্ট খেলোয়ার. সৌরভ
গাঙ্গুলীর বাড়ী॥
★...এছাড়া ও আমাদের কুমিল্লার
রসমলাই ও খদ্দর দেশ বিখ্যাত।
বাংলাদেশের কিছু প্রথম,জেনে রাখা ভালো।
*******************************************
*সরকারি কর্ম কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান :
ড. জিন্নাতুন্নেছা তাহমিদা বেগম।
* বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় : ৭ মার্চ ১৯৭৩ সালে।
* বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি : নাজমুন আরা সুলতানা।
* বাংলাদেশের প্রথম জাদুঘর : বরেন্দ্র জাদুঘর,
রাজশাহী।
* বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর
জেমস রেনেল।
* বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী :
বিএনএস পদ্মা।
* বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন : ইলিয়াছ শাহ্।
* বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন : কুদরত-ই-খুদা কমিশন।
*বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর
রহমান।
* বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন :
খন্দকার মোশতাক আহমদ।
*ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-উপাচার্য ছিলেন
: অধ্যাপক ড. মফিজ উল্লাহ কবীর।
*প্রথম বাংলা একাডেমি প্রাঙ্গণে বই মেলা অনুষ্ঠিত
হয় : ১৯৭২ সালে।
* বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।
*ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় : ১৬১০ সালে।
ভালো লাগলে একটা ধন্যবাদ কি দেবেন? অথবা শেয়ার করে ব্ন্ধুদের জানাবেন?
Collected
ঘটনা বহুল অক্টোবর মাস.......অর্থাৎ ইতিহাসে এই মাসে ঘটে যাওয়া স্বরনীয় ঘটনা
০১ অক্টোবর
৫৮২ খ্রিঃ (৩ হিজরী) রাসূল (সঃ) এর প্রিয় দৌহিত্র ইমাম হাসান (রাঃ) জন্মগ্রহণ করেন।
১৮৬৪ খ্রিঃ পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।
১৯০৯ খ্রিঃ ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা।
১৯৮৭ খ্রিঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ ও সাহিত্যিক মাওলানা আব্দুর রহীমের ইন্তেকাল।
০২ অক্টোবর
৬২২ খ্রিঃ হযরত বেলাল (রাঃ) এর প্রথম আযান প্রদান।
১১৮৭ খ্রিঃ গাজী সালাউদ্দীন খৃষ্টানদের হাত থেকে জেরুজালেম উদ্ধার করেন।
০৩ অক্টোবর
১৯৩২ খ্রিঃ ইরাকের স্বাধীনতা ঘোষণা।
১৯৮০ খ্রিঃ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
১৯৯০ খ্রিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪৫ বছর পর পূর্ব ও পশ্চিম জার্মানী পুনরায় একত্রিত হয়।
০৪ অক্টোবর
১৩৩৭ খ্রিঃ (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
১৮৫৫ খ্রিঃ উপমহাদেশে হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তন।
০৫ অক্টোবর
১৭৮৯ খ্রিঃ ফরাসী বিপ্লবের সূচনা।
১৯০৮ খ্রিঃ অস্ট্রিয়া মুসলিম অধ্যুষিত এলাকা বসনিয়া হারজেগোভিনা দখল করে।
০৬ অক্টোবর
১০৭৩ খ্রিঃ মহাপ্লাবনের কারণে বাগদাদে নৌযানে জুমার নামাজ আদায়।
১৯৭৩ খ্রিঃ আরব ইসরাইল যুদ্ধ শুরু।
১৯৮১ খ্রিঃ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কায়রোতে আততায়ীর গুলিতে নিহত।
০৭ অক্টোবর
১৮২১ খ্রিঃ পর্তুগীজ প্রধানমন্ত্রী গ্রাঞ্জো নিহত।
১৯৫৮ খ্রিঃ পাকিস্তানে সংবিধান বাতিল ও আইয়ুব খান কর্তৃক সামরিক শাসন জারি।
০৮ অক্টোবর
৬২৪ খ্রিঃ (২ হিজরী) কিবলা বায়তুল মোকাদ্দাস হতে কাবায় পরিবর্তন।
১৯৯১ খ্রিঃ জাতীয় সংসদ কর্তৃক আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত।
০৯ অক্টোবর
১৯১১ খ্রিঃ চীনের রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু।
১৯৮১ খ্রিঃ জাতীয় অধ্যাপক ডঃ কাজী মোতাহার হোসেনের মৃত্যু।
১০ অক্টোবর
৬৮৪ খ্রিঃ (১০৫ হিজরী) ইমাম আবু হানিফা (রঃ) এর ইন্তেকাল।
৬৮০ খ্রিঃ ইমাম হুসাইন (রাঃ) এর শাহাদাত।
১৯১১ খ্রিঃ চীনে ২০০০ বছরের রাজতন্ত্রের অবসান।
১১ অক্টোবর
৬৩৩ খ্রিঃ হযরত ওয়াহশীর (রাঃ) এর হাতে ভন্ড নবী মুসায়লামা কাজ্জাব নিহত।
১৮৭১ খ্রিঃ আব্দুল করিম সাহিত্য বিশারদের জন্ম।
১৯৬২ খ্রিঃ চীন ভারত যুদ্ধ শুরু।
১২ অক্টোবর
১৯৯৯ খ্রিঃ টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন।
১৩ অক্টোবর
৬৩৫ খ্রিঃ খালিদ-বিন-ওয়ালিদ (রাঃ) কর্তৃক দামেস্ক বিজয়।
১৯৬৪ খ্রিঃ বাংলাদেশের বিশিষ্ট কবি গোলাম মোস্তফার ইন্তেকাল।
১৪ অক্টোবর
১৭৭২ খ্রিঃ বাউল কবি লালন শাহের জন্ম।
১৯৪৫ খ্রিঃ পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।
১৫ অক্টোবর
৬৩৫ খ্রিঃ সাহাবী হযরত আবু কোহাফা (রাঃ) ইন্তেকাল।
১৯৮৫ খ্রিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধ্বংসে ৩৬ জনের মর্মান্তিক মৃত্যু। ২ শতাধিক আহত।
১৬ অক্টোবর
১৬০৫ খ্রিঃ মোঘল সম্রাট আকবরের ইন্তেকাল।
১৮৭৩ খ্রিঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জন্ম।
১৭ অক্টোবর
৯৫০ খ্রিঃ আল-ফারাবী ইন্তেকাল।
১৯৩৬ খ্রিঃ ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত।
১৮ অক্টোবর
১৯৩১ খ্রিঃ বিজ্ঞানী টমাস আলভা এডিসনের মৃত্যু।
১৯৯৩ খ্রিঃ শহীদ ডাঃ মিজানুর রহমান ও মোঃ বোরহান উদ্দিনের শাহাদাত দিবস।
১৯ অক্টোবর
১৯৭২ খ্রিঃ বাংলাদেশ ইউনোস্কোর সদস্য পদ লাভ করে।
১৯৭৪ খ্রিঃ কবি ফররুখ আহমেদ এর মৃত্যুবরণ।
২০ অক্টোবর
৯০৯ খ্রিঃ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরীর ইন্তেকাল।
১৮৫৯ খ্রিঃ দার্শনিক ও শিক্ষাবিদ জন বিউয়ির জন্ম।
২১ অক্টোবর
১৮০৫ খ্রিঃ বৃটিশ নৌবহরের কাছে স্পেন ও ফ্রান্সের যৌথবাহিনীর পরাজয়।
১৯৮৪ খ্রিঃ বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নির্ধারিত।
২২ অক্টোবর
১৭৬৪ খ্রিঃ ইংরেজদের সাথে নবাব মীর কাশিমের চূড়ান্ত যুদ্ধ।
১৯৫৪ খ্রিঃ কলকাতায় সড়ক দুর্ঘটনায় কবি জীবনানন্দ দাসের মৃত্যু।
২৩ অক্টোবর
৭৮৩ খ্রিঃ ইমাম মুসলিম (রঃ) খোরাসানের প্রসিদ্ধ নগরী নিশাপুর শহরে জন্ম গ্রহণ করেন।
১৯৫৯ খ্রিঃ কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ।
২৪ অক্টোবর
৭৮১ খ্রিঃ খলিফা হারুনুর রশীদেও রোমানদের বিরুদ্ধে বিজয় অভিযান।
১৯৫০ খ্রিঃ মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ইন্তেকাল।
২৫ অক্টোবর
৬৭৫ খ্রিঃ উম্মুল মোমেনিন হযরত জোওয়াইরিয়া (রাঃ) এর ইন্তেকাল।
১৫৪৯ খ্রিঃ ধর্ম প্রচারক সুফী সাধক খানজাহান আলী’র ইন্তেকাল।
১৯৯৪ খ্রিঃ ভারতীয় সুপ্রিম কোর্টের রায় ‘বাবরী মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের চেষ্টা অবৈধ।
২৬ অক্টোবর
১৯০৯ খ্রিঃ জাপানের বিসমার্ক প্রিন্স ইটো নিহত হন।
১৯৫৬ খ্রিঃ জাতিসংঘ কর্তৃক আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।
২৭ অক্টোবর
১৯০১ খ্রিঃ প্রখ্যাত সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের জন্ম।
১৯৫৮ খ্রিঃ জেনারেল আউয়ুব খান নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন।
২৮ অক্টোবর
১৬৩৮ খ্রিঃ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
১৯৭১ খ্রিঃ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমানের শাহাদাত বরণ।
২৯ অক্টোবর
১৯৯৫ খ্রিঃ আজারবাইজা পাতাল ট্রেনের অগ্নিকান্ডে ৩০০ লোকের প্রাণহানি।
৩০ অক্টোবর
১৯১৮ খ্রিঃ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের আত্মসমর্পণ।
১৯৫৭ খ্রিঃ তুর্কী সুলতান ওসমান এর ইন্তেকাল।
৩১ অক্টোবর
১৯৩৬ খ্রিঃ বাংলা ভাষার মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশ।
[ইন্টারনেট হতে সংগ্রহীত]
পলাশী ট্রাজেডীর বিশ্বাসঘাতকদের পরিণাম :
মীর জাফরঃ বিশ্বাসঘাতকদের সর্দার মীর জাফর পবিত্র কুরআন শরীফ মাথায় রেখে নবাবের পাশে থাকবেন বলে অঙ্গীকার করার পর বেঈমানী করেছিল। তার জামাতা মীর কাসেম পরবর্তীতে তাকে ক্ষমতাচ্যুত করেন। পরে তিনি দুরারোগ্য কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে মারা যান।
ঘষেটি বেগমঃ মিরনের নির্দেশে নৌকা ডুবিয়ে হত্যা করা হয়
মিরনঃ মীর জাফরের বড় ছেলে মীরন অসংখ্য কুকর্মের না্য়ক। ইংরেজদের নির্দেশে মেজর ওয়ালেস তাকে হত্যা করেন। ইংরেজরা বলে বেড়ায় যে, বজ্রঘাতে তার মৃত্যু হয়।
জগৎশেঠ, মহারাজা স্বরূপচাঁদঃ মীর কাসেম তাদের হত্যা করে। জগৎশেঠকে দূর্গের চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করা হয়।
রায় দুর্লভঃ যুদ্ধের পর তিনি কারাগারে নিক্ষিপ্ত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
উমিচাঁদঃ যুদ্ধের পর রবার্ট্ ক্লাইভ কর্তৃক প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে উন্মাদ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তার মৃত্যু হয়।
রাজা রাজবল্লভঃ পদ্মায় ডুবে মৃত্যুবরণ করেন।
ইয়ার লতিফ খানঃ যুদ্ধের পর হঠাৎ নিরুদ্দেশ হন। ধারনা করা হয় তাকে হত্যা (গুম) করা হয়।
মহারাজা নন্দকুমারঃ তহবিল তছরুপ ও অন্যান্য অভিযোগের বিচারে তার ফাঁসিকাষ্ঠে মৃত্যু হয়।
রবার্ট্ ক্লাইভঃ পলাশী যুদ্ধে নেতৃত্ব দিয়ে তিনি কোটি টাকার মালিক হন। ইংরেজরা তাকে পলাশী হিরো বলে আখ্যায়িত করে।দেশে ফিরে গিয়ে একদিন বিনা কারণে বাথরুমে ঢুকে নিজের গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যা করেন।
মুহাম্মদী বেগঃ নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী।মৃত্যুর সময় নবার দু রাকায়াত সালাত আদায় করার সুযোগ চেয়েছিলেন কিন্তু মুহাম্মদী বেগ সেই সুযোগ দেননি। পরে মুহাম্মদী বেগ মাথা গড়বড় অবস্থায় বিনা্ কারণে কূপে ঝাপ দিয়ে মৃত্যুবরণ করেন।
ওয়াটসনঃ ওয়াটসনের ক্রমাগত স্বাস্থহানি হলে কোন ঔষধে ফল না পেয়ে কলকাতাতেই তার মৃত্যু হয়।
[মাসিক কারেন্ট ওয়ার্ল্ড: জুন/২০১৫ হতে গৃহিত]
28/07/2015
এপিজে আবদুল কালামের ১০টি স্মরণীয় উক্তি:
১. স্বপ্ন সত্যি হওয়ার আগেই তোমাকে স্বপ্ন দেখতে হবে।
২. উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা কোনো দুর্ঘটনা নয়।
APJ_abul_kalam_04৩. জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব, যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে।
৪. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ।
৫. যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।
৬. শিক্ষাবিদদের বিচক্ষণতা, সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত।
৭. আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। এবং এই মহাবিশ্ব তাকেই অকাতরে দিতে প্রস্তুত, যে স্বপ্ন দেখে ও কাজ করে।
৮. যদি একটা দেশকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত ও একটা জাতিকে সুন্দর মনের অধিকারী করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি, তিনজন ব্যক্তি এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন- বাবা, মা ও শিক্ষক।
৯. তরুণদের প্রতি আমার বার্তা, ব্যতিক্রম চিন্তা, আবিষ্কার, অচেনা পথে চলার, অজেয়কে জয় করার ও সমস্যা মোকাবেলার সাহস রাখতে হবে। তাহলেই সফলতা আসবে।
১০. আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো, শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো।
07/07/2015
Education is peace-building by another name. Here’s why.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Companigonj, Muradnagar
Comilla
3542