বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি, Education, Suagonj, Cumilla.

Photos from বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি's post 20/03/2026

ইফতার ও দোয়া মাহফিল - ২০২৬

গত ২৮ রমজান ১৪৪৭ হিজরি, ১৮ ই মার্চ ২০২৬ খ্রিঃ, রোজঃ বুধবার

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ভবনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রেক্টর ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড.আবু সিনা ছৈয়দ তারেক, রেক্টর ও সাবেক সভাপতি জনাব আব্দুল কাইয়ুম শিমুল সহ সমিতির সাবেক সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ শাহাদাত হোসেন রুবেল, টুটন ভৌমিক ও মোঃ সাইদুল ইসলাম এবং প্রাক্তন সভাপতি মোঃ শাহিন আলম, মোঃ সাইদুর রহমান খন্দকার ও মোঃ ইয়াকুব আলী তুষার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বর্তমান ও নতুন সদস্যগণ। অনুষ্ঠানে সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব টুটন ভৌমিক কে কুমিল্লা জজ কোর্ট এ সদ্য সনদপ্রাপ্ত এডভোকেট হিসেবে যোগদান করায় সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত নতুন সদস্যদের সমিতিতে যোগদান এর পর তাদের অনুভূতি ও শিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধি সমন্ধে তাদের অভিমত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি এর সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি ও সকল সদস্যদের একটি সমন্বিত অনলাইন ডাটাবেজ এর আওতায় আনা ও "দ্বীপান্বিতা"র পরবর্তী প্রকাশনা সমন্ধে আলোচনা হয়। সিধান্ত নেওয়া হয় শীঘ্রই এই কার্যক্রমের সূচনা হিসেবে সকল সদস্যদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরীর প্রক্রিয়া শুরু করা হবে।

অনুষ্ঠানটিতে উপস্থিত সকলের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা ও ইদ মোবারক।

শুভেচ্ছান্তে

জয় চন্দ্র শীল
সভাপতি
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি
সুয়াগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।

17/03/2026

বিজ্ঞপ্তি 📌

আসসালামু আলাইকুম।

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আশা করি সকলেই সুস্থ আছেন। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি এর রেক্টর, প্রাক্তন সদস্য, বর্তমান কার্যনির্বাহীসহ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৮ ই মার্চ ২০২৬ খ্রিঃ, ২৮ রমজান ১৪৪৭ হিজরি, রোজঃ বুধবার । বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি” এর রেক্টর, প্রাক্তন সদস্য, বর্তমান কার্যনির্বাহীসহ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা নিমন্ত্রিত। আয়োজন টি কে স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণ এর মাধ্যমে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইলো।

অনুরোধক্রমে

জয় চন্দ্র শীল
সভাপতি

মোঃ মেহেদী হাসান রিফাত
সাধারণ সম্পাদক
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি
সুয়াগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।

Photos from বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি's post 10/03/2026

০৬ মার্চ ২০২৬ খ্রিঃ, রোজঃ শুক্রবার, বিকাল ৩ টায় "আব্দুল মমিন মেম্বার ফাউন্ডেশন" এর শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা মোরশেদ আহম্মদ চৌধুরী এর হাত থেকে "বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি" এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করে সমিতির প্রাক্তন সভাপতি জনাব ইয়াকুব আলী তুষার।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি এর পক্ষ থেকে "আব্দুল মমিন মেম্বার ফাউন্ডেশন" এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির প্রাক্তন সদস্য জনাব মোঃ শাখাওয়াত হোসেন সোহেল এর জন্য রইলো অনেক অনেক শুভকামনা।





Photos from বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি's post 08/03/2026

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় নিবন্ধিত ৪০ জন শিক্ষার্থীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নতুন বই ধার দেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও সাবেক সদস্যবৃন্দ এক সংক্ষিপ্ত পরামর্শ সভায় মিলিত হন। সভায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ই মার্চ ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সমিতির সাবেক ও বর্তমান সকল সদস্যের উপস্থিতি একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে
মেহেদী হাসান রিফাত
সাধারণ সম্পাদক
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি

03/03/2026

আসসালামুআলাইকুম,
আশা করি সকলেই সুস্থ আছেন। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি এর রেক্টর, প্রাক্তন সদস্য, বর্তমান কার্যনির্বাহীসহ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার কতৃক আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বই পাঠোত্তর কুইজ প্রতিযোগীতা আগামী ০৭ মার্চ ২০২৬ খ্রিঃ, রোজঃ শনিবার, সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে।

🚦পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী

১। কুইজ প্রতিযোগিতাটি হবে একক অংশগ্রহণে শ্রেণিভিত্তিক নির্ধারিত নিম্নোক্ত বইগুলোর উপরঃ

ষষ্ঠ শ্রেণি কবর (নাটক) মুনীর চৌধুরী
সপ্তম শ্রেণি একুশে ফেব্রুয়ারী (সংকলন) হাসান হাফিজুর রহমান
অষ্টম শ্রেণি একুশে ফেব্রুয়ারী (উপন্যাস) জহির রায়হান
নবম শ্রেণি আরেক ফাল্গুন জহির রায়হান
দশম শ্রেণি নিরন্তর ঘন্টাধ্বনি সেলিনা হোসেন

২। নির্ধারিত বইয়ের উপর ২৫ টি বহুনির্বাচনী প্রশ্ন ও ১ টি রচনামূলক (৫ নম্বরের জন্য) প্রশ্নসহ মোট ৩০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। পরীক্ষার কেন্দ্রঃ বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ভবন, সুয়াগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
৪। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ৪০ মিনিট।
৫। পরীক্ষার দিন ০৭ মার্চ ২০২৬ খ্রিঃ, রোজঃ শনিবার, সকাল ১০:৩০ টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার আগে নিজের পরিচয় নিশ্চিত করে নির্ধারিত আসনে বসে পরীক্ষা দিতে হবে।
৬। প্রতিযোগীতায় নিবন্ধন করা ব্যতীত পরীক্ষায় অংশগ্রহন করা যাবে না। শুধুমাত্র নিবন্ধিত প্রতিযোগীরাই এই কুইজ প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।
৭। পরীক্ষার হলে কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার ব্যতীত অন্য কিছু আনা যাবে না। কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে প্রতিযোগী অকৃতকার্য বলে গণ্য হবে।
৮। প্রদত্ত উত্তরপত্রে বল পয়েন্ট কলমের ব্যবহার বাঞ্চনীয়। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোন প্রকার প্রবেশপত্রের প্রয়োজন নেই।

[ বিঃ দ্রঃ যেসব প্রতিযোগী পাঠাগার থেকে বই ধার করেছে, পরীক্ষায় অংশ নেওয়ার পূর্বে বইটি পাঠাগারে জমা দিতে হবে]

ধন্যবাদান্তে
জয় চন্দ্র শীল
সভাপতি

মেহেদি হাসান রিফাত
সাধারণ সম্পাদক
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার
সুয়াগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।

20/02/2026

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সকল শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ভোরে প্রভাতফেরী আয়োজন করা হয়েছে। উক্ত প্রভাতফেরীতে অংশগ্রহণ শেষে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবো।

এছাড়াও একই দিনে শিক্ষার্থীদের মাঝে ভাষা দিবস সম্পর্কিত বই বিতরণ করা হবে এবং অনলাইনে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে।

উক্ত সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি একান্তভাবে কাম্য।
(প্রভাতফেরী)
সমবেত হওয়ার স্থান: বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ভবন (মূল ফটক)

📚 বই বিতরণ ও রেজিস্ট্রেশন: প্রভাতফেরী শেষে, শহীদ মিনার প্রাঙ্গণে

আপনাদের উপস্থিতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি ও শিক্ষামূলক কর্মসূচিকে আরও সার্থক ও গৌরবময় করে তুলবে।

ধন্যবাদান্তে,
আনেয়ার পারভেজ
যুগ্ম-সাধারণ সম্পাদক
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি

08/02/2026

⚠️ প্রতিযোগিতায় নিবন্ধনের সময় বাড়লো ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ পর্যন্ত। ⏳

📝 নিবন্ধন করে পড়ে ফেলো তোমার জন্য নির্ধারিত বইটি। 📖

🏡পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার এর পাঠক হিসেবে নিবন্ধিত হয়ে নিয়মিত বই পড়ুন। 🌿✅

💬 "লাইব্রেরি হলো মানুষের মনের হাসপাতাল।" — প্রমথ চৌধুরী
💬 "বই পড়াটা যে শখ, সে শখ আমাদের সমাজের লোকে এখনও ধরতে পারে না।" — প্রমথ চৌধুরী
💬 "বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোনো পার্থক্য নেই।" — মার্ক টোয়েইন

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি










#বিশ্ববিদ্যালয়_ছাত্র_সমিতি_পাঠাগার
#1987

31/01/2026

📢📚⏳আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার কতৃক আয়োজিত কুইজ প্রতিযোগীতা 🎯🏆⌛

আসসালামুআলাইকুম,আশা করি সকলেই সুস্থ আছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি এর রেক্টর, প্রাক্তন সদস্য, বর্তমান কার্যনির্বাহীসহ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বই পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অভ্যাস ও আগ্রহ গড়ে তোলার উদ্দেশ্যে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার কতৃক আয়োজিত হতে যাচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বই পাঠোত্তর কুইজ প্রতিযোগীতা।

প্রতিযোগীতায় অংশগ্রহণ সংক্রান্ত নিয়মাবলী:

১। প্রতিযোগিতাটি হবে একক অংশগ্রহণে শ্রেণিভিত্তিক নির্ধারিত নিম্নোক্ত বইগুলোর উপরঃ

1️⃣ ষষ্ঠ শ্রেণি➡️ কবর (নাটক) - মুনীর চৌধুরী
2️⃣ সপ্তম শ্রেণি➡️ একুশে ফেব্রুয়ারী (সংকলন) - হাসান হাফিজুর রহমান
3️⃣ অষ্টম শ্রেণি➡️ একুশে ফেব্রুয়ারী (উপন্যাস) - জহির রায়হান
4️⃣ নবম শ্রেণি➡️ আরেক ফাল্গুন - জহির রায়হান
5️⃣ দশম শ্রেণি➡️নিরন্তর ঘন্টাধ্বনি - সেলিনা হোসেন

বইগুলো প্রতিযোগী বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি পাঠাগার থেকে পাঠক নিবন্ধন করে পাঠাগার থেকে বই ধার নিয়ে পড়তে পারবে। অথবা অনলাইনে বইগুলোর ই-বুক ভার্সন (পিডিএফ) থেকে ও পড়তে পারবে। ই-বুক (পিডিএফ) এর QR কোড (পিন কমেন্টে) ও লিংকঃ

https://drive.google.com/drive/folders/15rXkzeuZm5YMxthI4R927eQxt4zMEbCG?usp=sharing

২। কুইজে অংশগ্রহণকারীদের জন্য পূর্ব নিবন্ধন বাধ্যতামূলক।

৩। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি অফিসে ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১০ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত বিকাল ৪:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত সরাসরি এসে কুইজ প্রতিযোগীতায় নিবন্ধন ও পাঠক নিবন্ধন উভয়ই করা যাবে।

৪। ঘরে বসে অনলাইনে নিবন্ধন করা যাবে নিম্নোক্ত QR CODE স্ক্যান করে। অথবা আমাদের ফেসবুক পেজ বা গ্রুপ (বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি) থেকে গুগল ফরমের লিংক ব্যবহার করে প্রতিযোগী নিবন্ধন করতে পারবেন। অনলাইনে নিবন্ধন করার জন্য QR কোড (পিন কমেন্টে) ও লিংকঃ

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdZRFpH-kfxfrRWNbPflhslfg1Hy3R6EYQ8BryhF5zhJT4JiQ/viewform?usp=header

৫। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে নিবন্ধিত পাঠকের জন্য নির্ধারিত বইটি পরে শেষ করতে হবে। পরবর্তীতে ৩০ নম্বরের (MCQ) কুইজের পরীক্ষায় সশরীরে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময়সূচী ও স্থান SMS এর মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজ বা গ্রুপ (বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি) এ জানিয়ে দেওয়া হবে।

৬। নিবন্ধনের সময় সঠিক ও নির্ভুল তথ্য দেওয়া বাঞ্চনীয়। অন্যথায় প্রতিযোগী অকৃতকার্য বলে গণ্য হবে।

ধন্যবাদান্তে
জয় চন্দ্র শীল
সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি
সুয়াগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি










#বিশ্ববিদ্যালয়_ছাত্র_সমিতি_পাঠাগার
#1987

08/01/2026

বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল বিবরণী।



্রতিষ্ঠা_বার্ষিকী

01/01/2026

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ছাএ সমিতির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ্রতিষ্ঠা_বার্ষিকী

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Suagonj
Cumilla
3500