ক্যাডেট গণিত সমাধান

ক্যাডেট গণিত সমাধান Cadet math sollution

08/12/2022

ক্যাডেট গণিত ভর্তি প্রশ্ন-২০২১

05/12/2022

টপিকঃ- বিভাজ্যতা।

30/11/2022

বিষয়ঃ-মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা।

29/11/2022

ক্যাডেট ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
পরবর্তী ভর্তি পরীক্ষা অর্থাৎ ২০২৪ সালে যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবে পাশাপাশি ৫ম, ৬ষ্ঠ,এবং ৭ম শ্রেণির যাদের গণিত বেসিকে সমস্যা আছে কিন্তু স্ট্রং করতে চাচ্ছেন,তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ।

06/11/2022

🌻৬_জানুয়ারী ২০২৩ তে অনুষ্ঠিত ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য সকল প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও অত্যাবশ্যকীয় কাগজপত্র প্রেরন
🌻ভর্তি পরীক্ষার যোগ্যতা
=অবশ্যই সকল পরীক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হব।
=সকল শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণী উত্তির্ন বা উত্তির্ন হবে মর্মে সনদ
=সকল শিক্ষার্থীদের বয়স ১ জানুয়ারী ২০২৩ এ ১৩ বছর ৬ মাসের কম হতে হবে
=সকল শিক্ষার্থীদের উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে
=সকল শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ভাবে সুস্থ হতে হবে
=সকল শিক্ষার্থীদের চোখ (চশমা বিহীন) এক চক্ষুতে ৬/১২ এবং অন্য চক্ষুতে ৬/১৮
=সকল শিক্ষার্থীদের চোখ (চশমা সহ) এক চক্ষুতে ৬/৬ এবং অন্য চক্ষুতে ৬/৬
=সকল শিক্ষার্থীদের চশমার পাওয়ার কোন চোখেই (-)2D এর অধিক হবেনা।

🌻অযোগ্যতা
=পূর্বে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে
=লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে
= গ্রস নক নী, ফ্লাট ফুট,কালার ব্লাইন্ড,অতিরিক্ত ওজন, এ্যাজমা,মৃগী,হৃদরোগ, বাত,বাত জ্বর, যক্ষা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকাণা, যেকোনো ডায়াবেটিস, হেমোফাইলিয়া, রোগে আক্রান্ত হলে। এবং স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কতৃক চিহ্নিত অন্যান্য কারনে অযোগ্য বলে বিবেচিত হবে।

🌻প্রয়োজনীয় কাগজ পত্রের তালিকা

ক) প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপণী/প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী/সমমান পরীক্ষার সত্যায়িত সনদপত্র। ইংরেজী মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর ক্ষেত্রে ৫ম/সমমান শ্রেণিতে উত্তীর্ণের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

খ) প্রার্থীর জন্ম নিবন্ধন/জন সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
গ) প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

ঘ) প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্র এবং টি আই এন সনদের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি (জাতীয় পরিচয়পত্র না থাকলে যুক্তিযুক্ত কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র)।

ঙ) প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যেকোনাে মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং রোল নম্বর উল্লেখপূর্বক সনদপত্র।পরীক্ষার ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান প্রতে হবে যে, ‘(নাম)……………………… রোল নং............. অত্র স্কুলে ৬ষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজী)…………………………………………মাধ্যম/ভার্সন-এ অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় কৃতকার্য হবে’।

চ) অনলাইন আবেদনপত্রে Upload করা ছবির অনুরূপ ৪× পাসপাের্ট এবং ৪× ষ্ট্যাম্প সাইজ (রঙ্গিন) ছবি।

বিশেষ দ্রষ্টব্যঃ সত্যায়িত ফটোকপি’তে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিসিয়াল সীল ব্যবহার করতে হবে।

সুতরাং উপরে উল্লেখ্য সকল কাগজ এখন থেকেই গুছিয়ে নাও।

প্রয়ােজনীয় কাগজপত্র প্রেরণঃ

সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর অন্যান্য প্রার্থীর জন্য এবং কোটা সুবিধা প্রাপ্য প্রার্থীর জন্য চাহিদাকৃত কাগজপত্র ১৫”x১০” খামের উপরে প্রবেশপত্র প্রাপ্তির পর প্রার্থীর ইনডেক্স নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখপূর্বক নিদিষ্ট তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানায় রেজিষ্টার্ড ডাক কুরিয়ার/বাহকের মাধ্যমে পৌছাতে হয়।

Address

Comilla
3500–3583

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাডেট গণিত সমাধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category