Shamuksher Darul Huda Madrasah

Shamuksher  Darul  Huda Madrasah Get All Information From this Page.

সামুকসার দারুল হুদা দাখিল মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষার্থীদের কে এই পেইজে স্বাগতম। আশা করছি এই পেইজের মাধ্যমে সকলেই উপকৃত হবে।সবাই সামুকসার মাদ্রাসার এই পেইজের সাথেই থাকুন।

04/03/2021

২৭/০২/২০২১ খ্রিঃ রোজ শনিবার ৬টি মন্ত্রণালয় একত্রিত হয়ে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নিম্নরূপ
১। স্কুল, কলেজ খুলবে ৩০/মার্চ/ ২০২১,
২। দশম ও দ্বাদশ সপ্তাহে ৬ দিন,
৩। পঞ্চম সপ্তাহে ৫ দিন,
৪। প্রাক্ - প্রাথমিক এখন খুলছে না,
৫। সকল শিক্ষক কে টিকার রেজিস্ট্রেশন করতে হবে,
৬। অন্যান্য ক্লাস সপ্তাহে ১ দিন ও পবিত্র রমযানেও চলবে ক্লাস,
৭। স্কুল খোলার ৬০ কর্মদিবস পর SSC এবং ৮০ কর্মদিবস পর HSC পরীক্ষা নেয়া হবে।

সূত্রঃ প্রেস ব্রিফিং এ শিক্ষামন্ত্রী মহোদয়

বিজয় দিবস(২০২০) পালন।
18/12/2020

বিজয় দিবস(২০২০) পালন।

23/11/2020

২০২২ সাল থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পযন্ত সব শিক্ষার্থীকে যে ১০ টি অভিন্ন বই পড়ানো হবে,,,,
১.বাংলা
২.ইংরেজি
৩.গণিত
৪.জীবন ও জীবীকা
৫.বিজ্ঞান
৬.সামাজিক বিজ্ঞান
৭.ডিজিটাল প্রযুক্তি
৮.ধর্মশিক্ষা
৯.ভালো থাকা
১০.শিল্প ও সংস্কৃতি
এই ছাড়া প্রাথমিকে ৮ টি এবং উচ্চ মাধ্যমিকে আগের মতো ৬ টি বিষয়ে ১২ টি পত্র পড়ানো হবে ( প্রথম আলো)

12/11/2020

▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষামন্ত্রণালয়

30/10/2020

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল,১৪ নভেম্বর পর্যন্ত

30/10/2020

১৪ নভেম্বরের পরে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে সরকার, শিক্ষামন্ত্রী(প্রথম আলো)

30/10/2020

জরুরী বিজ্ঞপ্তিঃ
(এসাইনমেন্ট জমা দান প্রসঙ্গে)

ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নির্দেশনা মোতাবেক,প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয় ভিত্তিক এসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এই একমাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। উক্ত সময়ে কেউ বাড়ির বাহিরে
(আত্মীয়- স্বজনের বাড়িতে) কোনক্রমেই যাওয়া যাবে না। মূল্যায়ন পরীক্ষা(এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে। তা হলো
১। A4 সাইজের কাগজের খাতা
২। খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
৩। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
৪। খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
৫। সব গুলো খাতা একই সাইজের হতে হবে।
৬। হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
৭। অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
৮। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিখন ফল প্রতিফলিত হয়।
৯। শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।
১০। জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
১১। এই এসাইন্টমেন্টের উপর মূল্যায়নের মাধ্যমেই পরবর্তী ক্লাসে মেধাতালিকা নির্ধারন করা হবে।
★ সবাই ঘরে থাক, নিরাপদে থাক। স্বাস্থ্যবিধি মেনে চল।
★ নিজে নিরাপদ থাক এবং অন্যকে নিরাপদে থাকার জন্য সহযোগিতা কর।
সৌজন্য :
মোহাম্মদ ফয়েজ উল্লাহ (রাসেল)
সহকারি শিক্ষক(ইংরেজি)

13/10/2020

প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই?? দীর্ঘ দিন প্রিয় ক্যাম্পাস ছাড়া থাকতে আর কেমন ভাল থাকা যায় তাই না?তোমাদের ছাড়া আমাদের ও ভাল লাগে না। এই মহামারির ভিতর সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজেকে নিরাপদ রাখ এবং অন্যদের কে ও নিরাপদ রাখ। আর সবাই পড়াশোনায় মনোযোগ দাও।
সবাই ভাল থাক, সুস্থ থাক।।।

23/05/2020

"সামুকসার মাদ্রাসার সকল ছাত্র -ছাত্রীদের এবং সকল শিক্ষকদের কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "

(সবাই দুরত্ত বজায় রেখে ঈদ উদযাপন করুন)

29/01/2020

Madrasah Campus

29/01/2020

এটি এমন একটি শিক্ষামূলক পেইজ যেখানে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সহজেই মাদ্রাসার সমস্ত তথ্য পাবেন। আমি মনে করি এটি সমস্ত শিক্ষার্থীর জন্য সহায়ক হবে।

29/01/2020

Wel Come to shamuksher darul huda dakhil madrasah....

Address

Chuoddagram
Comilla

Telephone

+8801715162982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamuksher Darul Huda Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shamuksher Darul Huda Madrasah:

Shortcuts

Share