Islamer Alo - ইসলামের আলো

Islamer Alo - ইসলামের আলো

Share

আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা।

18/09/2025

"জুম্মা মোবারক, শুক্রবার হল গরীবের হজ্জের দিন"

18/09/2025

"ঘুম থেকে নামাজ উত্তম''

02/01/2021

নতুন বছরের সাথে মহান আল্লাহর ঘড়ের মাঝেও নতুন গিলাফ পড়ানো হবে ইনশাআল্লাহ।

আল্লাহ যদি চান একদিন এই স্থানে যাব ইনশাআল্লাহ ❤️❤️

( কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর কাবা ক্ল্যাডিং অ্যাক্সিবিশন এন্ড মিউজিয়ামের উপ-পরিচালক আবদুল হামিদ আল মালেকি ১৪৪২ হিজরির পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরি হয়েছে বলে জানিয়েছেন। মাত্র পাঁচ মাসের মধ্যে ৮টি স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে গিলাফ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরিতে বিভাগের কাজের প্রকৃতি এবং কাবা শরীফের গিলাফে আবশ্যকীয় বস্তু সম্পর্কে স্বয়ংক্রিয় বুনন বিভাগের প্রধান সালমান আল লুকমানি বিস্তারিত বিবরণ প্রদান করেন)

01/01/2021

প্রতি শুক্রবার একবার নামাজে যাওয়া মানুষ গুলা ফেসবুক এ এসে জুম্মা মোবারকের স্ট্যটাস দেয়
আল্লাহ তায়ালা তাদের হেদায়েত দান করুক 😰

28/12/2020

পবিত্র কুরআনের সূরা ফীলে বর্নিত এই সেই পাখি যারা মহান আল্লাহর নির্দেশে দুই পায়ের তালুতে ২ টি ও ঠোটে ১ টি করে পাথর নিয়ে পবিত্র কাবাঘর ধ্বংস করতে আসা আব্রাহার ৬০ হাজার সৈন্য ও কয়েক হাজার হাতিকে পাথরের কংকর নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছিলো।
আল্লাহ মহান সর্ব শক্তিমান,
সারা দুনিয়ায় কে আছে তার সমান?

মহান আল্লাহ সূরা ফীল এ বলেন:

১. আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
২. তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
৩. তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
৪. যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

সূরা ফীল (الفيل), আয়াত: ১,২,৩,৪,৫

28/10/2020

যিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। জন্মের পরে হারিয়েছেন মমতাময়ী মা'কে। শৈশবে হারিয়েছেন অভিভাবক দাদাকে। একে একে হারিয়েছেন পিতৃসম প্রিয় চাচা এবং প্রিয় সহধর্মিণীকে। ছেলে সন্তানদের সবাইকে বাল্যকালেই হারিয়েছেন। যিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারেননি। দিনের পর দিন যার চুলায় আগুন জ্বলেনি। খেজুর আর পানি খেয়েই মাসের পর মাস কাটিয়েছেন। ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। যার ঘর ছিল মাটির। বালিশ ছিল খেজুরের ছোবলার। তায়েফের মাঠে প্রস্তরাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েও যিনি দোয়া চেয়েছেন, ‘হে আল্লাহ। এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো’। সারারাত আল্লাহর দরবারে অশ্রু বিসর্জন করে উম্মতের জন্য দোয়া চাইতেন। যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে গিয়ে গোটা জীবন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তিনিই আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনিই ‘রাহমাতুল্লিল আলামীন’ বা ‘সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ’।
আর তিনিই আমাদের বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন এবং আমাদের মা-বাবা, ভাই-বোন, পুত্র-কন্যা, পরিবার-পরিজন, ধন-সম্পদের চেয়েও লক্ষ-কোটি গুন বেশী প্রানাধিক প্রিয়তম। আমরা শত শত কোটি মানুষগুলো পুরোটা জীবন এই অপেক্ষায় কাটিয়ে দেই। একদিন হাশরের মাঠে প্রিয় নবীর সাক্ষাত মিলবে। প্রিয়তম নবীর হাতে পানি পানের সৌভাগ্য মিলবে। প্রিয় রাসূলের শাফায়াত ও প্রিয়তমের মোবারক মুখখানি একনজর দেখার অপেক্ষায়। নিরবে নিভৃতে অশ্রু চোখে। কাটিয়ে দেই সারাটা জীবন। তাই সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ সর্বশ্রেষ্ঠ মানব মহানবীর শানে বিন্দুমাত্র বেআদবী বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন হরণের সমতূল্য। বিশ্বের এক চতুর্থাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে এহেন ঘৃণ্যতম আঘাত কখনই দূর্বৃত্তের বাক স্বাধীনতার অধিকার হতে পারে না।

22/10/2020
Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Comilla

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00