23/02/2026
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি!
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত "বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট" বুড়িচং, কুমিল্লা তে জরুরি ভিত্তিতে চারজন জুনিয়র ইন্সট্রাক্টর আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে।
যোগাযোগঃ 01786-187115
10/11/2025
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। প্রার্থীদের কম্পিউটারের বেসিক ধারণা থাকলে SICIP-BACI-BMPI প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে থাকছে অতিরিক্ত উপার্জনের সুযোগ!
24/09/2025
বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত।
কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ সুজন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম। বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, হরিপুর সুফিয়া ইসলামি কমপ্লেক্সের সুপার মাওলানা মোঃ জাকারিয়া খান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল, কার্যকরী কমিটির সদস্য মোঃ এনামুল হক শান্ত।
বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট
model Polytechnic Institute
13/09/2025
আলহামদুলিল্লাহ বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার অফিস এপ্লিকেশনে কোর্স(৩৬০ ঘন্টা) কোর্স এর প্রি মডেল টেস্ট পরীক্ষার দুইটি শিফট এর মাধ্যমে
অনুষ্ঠিত হয়
Burichang Model Polytechnic Institute
বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট
Amader Burichang Comilla
বুড়িচং উপজেলা
21/08/2025
সুখবর সুখবর সুখবর
#ভর্তি_চলছে
বুড়িচং মডেল পলিটেকনিক ইন্সটিটিউট (BACI-SICIP-BMPI Program) এর ৪ মাস মেয়াদী প্রশিক্ষণের সেপ্টেম্বর-ডিসেম্বর সেশনে ভর্তি চলছে।
#সম্পূর্ণ সরকারি খরচে
১/ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স বিষয়ে ট্রেড কাজ শিখতে আগ্রহীরা ২০-০৮-২০২৫ ইং তারিখ হতে ২৭-০৮-২০২৫ ইং তারিখের মধ্যে অফিস কক্ষ/নিম্মে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা পাবে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট এবং টিফিন ও যাতায়াত ভাতা বাবদ ১০৮০০/- টাকা।
যোগাযোগের ঠিকানা: বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট,বুড়িচং দক্ষিণ বাজার, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল: 01786187115
01838-237247
15/08/2025
বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে “আন্তর্জাতিক মানের দক্ষ ও স্বনির্ভর মানবসম্পদ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়” শীর্ষক শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলাম এবং সার্বিক ব্যবস্থাপনা করেন উপাধ্যক্ষ সুজন চৌধুরী। উপস্থাপনার দায়িত্ব পালন করেন জুবায়ের আহাম্মেদ।
◑প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীষ হায়দার চৌধুরী (এনডিসি), সম্মানিত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
◑বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এছাড়াও উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ হারুনুর রশিদ, পরিচালক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
জনাব বদরুল হাসান লিটন, যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সচিব, আইসিটি বিভাগ।
আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কুমিল্লা।
মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বুড়িচং উপজেলা।
সোনিয়া হক, সহকারী কমিশনার (ভূমি), বুড়িচং উপজেলা ভূমি অফিস।
অনুষ্ঠানে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব, আধুনিক প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
14/08/2025
আগামীকাল সকাল ১০:৩০ মাধ্যমিক ও দাখিল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে নিয়ে আয়োজন।
03/08/2025
আলহামদুলিল্লাহ। নতুন করে ২ টি ট্রেড বৃদ্ধি পেয়েছে।
ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কে। আরো ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট অনুমোদনে যাদের সহযোগিতা ছিল।