Hazi Akram Uddin School & College,Cumilla

Hazi Akram Uddin School & College,Cumilla

Share

This page has been opened to share academic information and educative articles with students.

20/05/2026

হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজ।English Language Club.এর শিক্ষার্থীদের performance.

18/05/2026

আপনি কি একটু সরে দাঁড়াবেন?” — ইংরেজিতে কিভাবে ভদ্রভাবে বলা যায়, সেটাই দেখানো হয়েছে আজকের Practical ভিডিওতে! 😊Real-life conversation এ এমন ছোট ছোট বাক্যই আপনাকে fluent English বলতে সাহায্য করবে।ভিডিওটি দেখে শিখুন সহজ, ভদ্র ও natural English speaking এর ব্যবহার। 🎯📘 Spoken English শিখুন সহজভাবে, প্রতিদিন।🏥 Powered by English Hospital

Photos from Hazi Akram Uddin School & College,Cumilla's post 12/05/2026

৮-৯ মে ২০২৬ লালমাই আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে কুমিল্লা জেলা রোভার আয়োজিত ২ দিনের গ্রেন্ড দীক্ষা ক্যাম্পে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্লস ইন রোভারদের অংশ গ্রহন।

Photos from Hazi Akram Uddin School & College,Cumilla's post 14/04/2026

বৈশাখ ১৪৩৩

Photos from Hazi Akram Uddin School & College,Cumilla's post 14/04/2026

ডে ক্যাম্পে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ। ১১/৪/ ২০২৬। কোটবাড়ি বার্ড, পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা।

Photos from Hazi Akram Uddin School & College,Cumilla's post 14/04/2026

শ্রদ্ধায়, ভালোবাসায় অবসরে প্রিয় আবদুর রাজ্জাক স্যার। ৬/৪/২০২৬

29/03/2026

ভোরের পাখি আর ভোরের সূর্য, দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন।

কারণ, জীবনের সত্যিকার গতি থেকে আপনি ইতোমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন।

29/03/2026

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। সিসিটিভি বাধ্যতামূলক, মোবাইল নিষিদ্ধসহ নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি।২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। এসব নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা, গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১১টি নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

১১টি নির্দেশনা হলো–
১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
৪. সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৭. পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

29/03/2026
Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Paduar Bazar, Bishowroad
Comilla
3503