06/05/2024
বিএসপি একাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার প্রক্রিয়া:
আপনার বিএসপি একাউন্টের মোবাইল নম্বর পরিবর্তনের জন্য প্রথমে বিএসপি একাউন্টে লগইন/প্রবেশ করে বাঁ পাশের “হোম” মেনুর আওতাধীন “প্রোফাইল” সাব-মেনুতে ক্লিক করতে হবে। এরপর আপনার প্রোফাইল পেজ ওপেন হলে এ পেজের নিজের দিকে “যোগাযোগের নম্বর” এর নির্ধারিত ঘরে ক্লিক করে আপনার সঠিক মোবাইল নম্বর টাইপ করে “প্রোফাইল হালনাগাদ” বাটনে ক্লিক করতে হবে। তবে, শর্ত থাকে যে নতুন প্রদত্ত মোবাইল নম্বরটি বিএসপি একাউন্টধারীর জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে নিবন্ধিত হতে হবে।