04/01/2026
আলহামদুলিল্লাহ।
মাদরাসাতু আহলিল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
অফিস: 01813266880,
01575717282
পরিচালক: 01842554436,
#ভর্তিচলছে
#মাদরাসাতু_আহলিল_কুরআন_ওয়াস_সুন্নাহ
#দ্বীনি_শিক্ষা
#সদকায়ে_জারিয়া
22/11/2025
আলহামদুলিল্লাহ ❤️
আল্লাহর অশেষ রহমতে, আজ ২২ শে নভেম্বর, ২০২৫ইং "মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
আল্লাহ যেনো সকল শিক্ষার্থীকে সফলতা দান করেন সেই জন্য সবার নিকট আমরা দোয়াপ্রার্থী। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।
21/08/2025
আলহামদুলিল্লাহ ❤️
আল্লাহর অশেষ রহমতে, আজ ২১ শে আগস্ট , ২০২৫ইং "মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের ২য় সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে।
আল্লাহ যেনো সকল শিক্ষার্থীকে সফলতা দান করেন সেই জন্য সবার নিকট আমরা দোয়াপ্রার্থী। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।
06/06/2025
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
"মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার পক্ষ হতে দেশে-বিদেশে অবস্থানকারী সকল দ্বীনী ভাই-বোনকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
এই ঈদে আমরা আমাদের তাক্বওয়ার পরীক্ষা যেনো আল্লাহর নিকট দিতে পারি এবং আল্লাহর জন্য তারই রাস্তায় কোরবানি করতে পারি সবার জন্য সেই দোয়া রইলো।
আল্লাহ আমাদের সকলের কোরবানি সেইভাবে কবুল করুন যেইভাবে আপনি আমাদের পিতা ইবরাহিম(আ) এর কোরবানি কবুল করেছিলেন, আমিন।
20/05/2025
আলহামদুলিল্লাহ 💚
আজ ২০ মে, ২০২৫ইং, রোজ: মঙ্গলবার, "মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদের মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব কাজী হারুন অর রশিদ সাহেব।
বরাবরের মতো উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ও এলাকার সম্মানিত মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
নিচে ১ম সেমিস্টার পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের শ্রেনীবিত্তিক নাম দেয়া হলো:
√শিশু শ্রেণীঃ
১/মোহাঃ কাউসার
২/মোহাঃ ফারহান
৩/মোহাঃ মিরাজ
√প্রথম শ্রেণিঃ
১/মোহাঃ জুনাইদ আহমেদ শাফি
২/মোহাঃ রায়হান
৩/মোহাঃ ইবরাহিম
√দ্বিতীয় শ্রেণিঃ
১/মোহাঃ সিফাত উল্লাহ
২/মোহাঃ হাফিজুর রহমান
৩/মোহাঃ তালহা
√তৃতীয় শ্রেণিঃ
১/মোহাঃ নূরে আলম সিয়াম
২/মোহাঃ আব্দুল্লাহ
৩/মোহাঃ আরাফাত হোসেন
√চতুর্থ শ্রেণীঃ
১/মোহাঃ আঃ রহিম
২/মোহাঃ ইবরাহিম সৈকত
√হিফজ বিভাগঃ
১/মোহাঃ ওমর ফারুক
২/মোহাঃ হোসাইন আহমাদ
৩/মোহাঃ তানজিল আলম হাসান
√পুরো মাদরাসায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেঃ
মোহাঃ নূরে আলম সিয়াম(৮৬৩ নাম্বার).
পুরষ্কার বিতরণ শেষে সবাইকে নিয়ে দোয়ার আয়োজন করা হয়।
আমাদের শিক্ষার্থীরা যেনো আরো ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারে সেজন্য আপনাদের সকলের নিকট আমরা দোয়াপ্রার্থী।
আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কবুল করুন। আপনার পছন্দের শিক্ষক-শিক্ষার্থী দিয়ে আমাদের মাদরাসা পরিপূর্ণ করুন, আমিন।
01/05/2025
আলহামদুলিল্লাহ 💚
"আহলুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন" এর "মাসজিদ আহলুল কোরআন ওয়াস সুন্নাহ" মাসজিদের মহল্লার সকালে মক্তবে পড়ুয়া কিশোর-কিশোরীদের মধ্যে বিগত রমাদ্বান মাসে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রমাদ্বান মাসে মাসজিদের মহল্লার কিশোর-কিশোরীদের রমাদ্বানে সবগুলো রোজা রাখা, ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং রমাদ্বান মাসে কোরআন শরীফ পড়া ছিলো এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
"মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার সম্মানিত ভারপ্রাপ্ত মোহতামিম ও মাসজিদ আহলুল কোরআন ওয়াস সুন্নাহ মাসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মো: জাহিদুল ইসলাম হানজালা সাহেবের সার্বিক তত্ত্বাবধায়ন ও নেতৃত্বে এই প্রতিযোগিতার শুরু হয় ১ম রমাজান থেকে.
একে একে মক্তবের কিশোর-কিশোরীরা সবগুলো রোজা রাখা, ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন খতম করা সবকিছু সময় মতো করেছেন। এর মধ্যে একজন কিশোরী ২ বার কোরআন খতম দিয়েছেন।
আজ ০১ মে, ২০২৫ইং তারিখে উক্ত প্রতিযোগিতায় যারা সবগুলো রোজা রেখেছেন, রমাদ্বানে ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন এবং যারা রমাদ্বানে কোরআন খতম করেছেন তাদের দ্বীনের প্রতি আরো উৎসাহিত করবার জন্য বিশেষ পুরষ্কার এর আয়োজন করে "আহলুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন".
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব কাজী হারুন অর রশিদ সাহেব। অনুষ্ঠানে মাসজিদের মহল্লার সম্মানিত এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন।
যারা পাঁচ ওয়াক্ত নামাজ ও রমাদ্বানের সবগুলো রোজা রেখেছেন---
**নামঃ মোহাঃ সাহিম...
পিতাঃ মোহাঃ আলী আজ্জম...
*** নামঃ মোহাঃ মিজানুর রহমান...
পিতাঃ মোহাম্মদ আলী...
***নামঃ মোহাঃ মেহেদী হাসান শাওন...
পিতাঃ মোহাঃ রাজিব হোসেন...
***নামঃ মোহাঃ আরাফাত হোসেন...
পিতাঃ মোহাঃ আলী হোসেন...
***নামঃ মোসাঃ খাদিজা আক্তার...
পিতাঃ মোহাম্মদ আলী...
***নামঃ মোসাঃ ফাতেমা আক্তার...
পিতাঃ মোহাঃ আলমগীর হোসেন...
*** নামঃ মোসাঃ কাইছান আক্তার...
*** নামঃ মোসাঃ মাহমুদা আক্তার...
*** নামঃ মোসাঃ তানজিনা আক্তার...
পিতাঃ মোহাঃ বাবুল হোসেন...
***যিনি কোরআন শরীফ ২ খতম দিয়েছেন ***
নামঃ মোসাঃ খাদিজা আক্তার...
পিতাঃ মোহাম্মদ আলী...
ইন শা আল্লাহ, দ্বীনের কাজে ছোট ছোট কিশোর-কিশোরীদের এভাবেই উদ্ধুদ্ধ করতে আমাদের ফাউন্ডেশনের চেষ্টা চলমান থাকবে। আল্লাহ আমাদের মাসজিদের মহল্লার সকল নারী-পুরুষকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মহল্লার সকল কিশোর-কিশোরীদের দ্বীনের কাজে আরো বেশি বেশি নিবেদিত হবার জন্য কবুল করুন, আমিন।
29/04/2025
আলহামদুলিল্লাহ ❤️
আল্লাহর অশেষ রহমতে, আজ ২৯শে এপ্রিল, ২০২৫ইং "মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে।
উক্ত ১ম সেমিস্টার পরীক্ষায় সর্বমোট ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আল্লাহ যেনো সকল শিক্ষার্থীকে সফলতা দান করেন সেই জন্য সবার নিকট আমরা দোয়াপ্রার্থী। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।
07/04/2025
বয়*কট চলছে, বয়*কট চলবে, ইন শা আল্লাহ।
সামান্য একটা জনগোষ্ঠীর বয়কটে কি শক্তি সেটা দিবালোকে প্রমাণিত, এখন প্রয়োজন সবার সম্মিলিতভাবে চেষ্টা করা যাতে করে মুসলিমদের ঐক্যর শক্তি দেখতে পারে সারা বিশ্ববাসী।
আসুন আমরা আমাদের ঈমানী শক্তির চর্চা করি। বিদেশী সব ধরনের পন্য বর্জন করি, দেশী পন্য ব্যবহার শুরু করি। যেসব বিদেশী পন্যের দেশী অলটারনেটিভ ব্যবস্থা আছে সেগুলোকে আমরা গ্রহণ করি তাহলে কিছুদিনের মধ্যেই তাদের সকল অহংকার আর দম্ব মাটিয়ে গুড়িয়ে যাবে।
ফি*লি*স্তিনে আমাদের মুসলিম ভাই ও বোনদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার এর চেয়ে বড় সুযোগ এবং কাজ আর কিছু হতে পারে না। আমাদের স্থান থেকে আমরা এই চেষ্টাটা চাইলেই করতে পারি ঈমানী দায়িত্ব থেকে।
আল্লাহ আমাদেরকে এসব পন্যের লোভ থেকে হেফাজত করুন, আমাদেরকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করুন আমিন।
"মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার সকল সদস্যরা শুরু থেকে এই বয়কটের পক্ষে অবস্থান করেছে, এখনো করছে এবং ইন শা আল্লাহ ভবিষ্যতে করবে। মুসলমান হিসেবে আমাদের সবার উচিত অন্যায়কে আর প্রশ্রয় না দেয়া এবং যথাসম্ভব তাদের সকল পন্যকে বয়কট করা।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।
31/03/2025
ঈদ মোবারক 💚
আলহামদুলিল্লাহ 💚
শিশুদের জন্য ঈদের দিনের আনন্দ অবর্ননীয়। তাই সেই আনন্দকে আরো দ্বিগুণ করতে "মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" মাদরাসার সম্মানিত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী জাহিদ সাহেব সকল শিক্ষার্থীদের বাসায় গিয়ে তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পাশাপাশি ঈদের আনন্দ দ্বিগুণ করতে তিনি মাদরাসার পক্ষ হতে প্রত্যেক শিক্ষার্থীকে ঈদের বকশিস প্রদান করেন। আশা করছি আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের আজকের ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছে।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন।
30/03/2025
আলহামদুলিল্লাহ 💚
দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আল্লাহ আমাদের আরো একটি ঈদ উপহার দিয়েছেন। আল্লাহ আমাদের সকল গুনাহগুলো মাফ করে দিক, আমাদের সকলকে কবুল করুক, আমিন।
"মাদরাসাতু আহলিল কোরআন ওয়াস সুন্নাহ" পরিবারের পক্ষ থেকে সকল স্তরের সকল মানুষকে জানাচ্ছি "ঈদ মোবারক"। আমাদের ঈদ হোক সুখময় ও আনন্দময়।
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"...