MIFT MSB Institute of Fashion Design & Technology

MIFT MSB Institute of Fashion Design & Technology

Share

Education is power.

28/11/2022

GPA 5 না পাওয়াটা সফলতার প্রথম ধাপ, টারনিং পয়েন্ট ও বলতে পারো।

যারা আজ GPA 5 পাওনি বা ফেল করেছ, আজ রাতে ফুল ভলুউমে গান বাজাও ২ ঘণ্টা, তারপর সারা রাত ভাবো......নিজের সাথে কথা বল – কেন রেজাল্ট খারাপ হল? বাবা-মায়ের কথা শুননি? মা-বাবাকে কোন কষ্ট দিয়েছ? তুমি কি কি ফাঁকি দিয়েছ নিজের সাথে? কেউ কখনো অন্যকে ফাঁকি দিতে পারে না, ফাঁকি দেয় নিজেকে।

বাবা-মাকে সালাম করে আবার নতুন করে কাল সকাল থেকেই শুরু কর...... থেমে যেওনা ততক্ষণ যতক্ষণ কেউ বলেও তোমাকে থামাতে না পারে। পড়াশুনার পাশাপাশি জানার চেষ্টা কর অনেক বেশী। সবার সাথে ভালো সম্পর্ক রাখ, সবার Contact নাম্বার একটা নোট বুকে লিখে রাখ।

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঐরকম ১২ ডজন GPA5 তোমার অফিসে কাজ করবে। আজকের ফলাফলকে জীবনের শেষ পরীক্ষা ভেবোনা। জীবনের পরীক্ষা তো সবে শুরু, ২য় ধাপে তুমি, আরো অসংখ্য সুযোগ পড়ে আছে তোমার জীবনে।

বাবা-মাদের বলছি এই মুহূর্তে আপনাদের সন্তানদের কাছে টেনে নেয়া ও অনুপ্রেরণা সবচেয়ে বেশী দরকার। কোন অবস্থাতেই রেজাল্ট নিয়ে কিছু বলা যাবে না – তাকে সাহায্য করুন যাতে সে তার ভুল গুলু ধরতে পারে।

যারা GPA5 পেয়েছ তাদের অভিনন্দন, তোমাদের মা-বাবাকেও অভিনন্দন, তোমাদের কষ্ট সার্থক হয়েছে। থেমে যাবে না এটাই শুরু – ভালো কলেজে ভর্তি হতে না পারলেও হতাশ হবে না। মনে রাখবে সবসময় ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য, নিজের ভালোটা খুঁজে নিতে হবে আর লেগে থাকতে হবে তা না পাওয়া পর্যন্ত।

আমি আমার জীবনে HSC তে ফেল করেছিলাম – চারিদিকে একটাই আলোড়ন “আমাকে দিয়ে কিছু হবে না”, আমি নষ্ট হয়ে গেছি। অনেক কষ্ট করে নিজেকে সামাল দিয়েছিলাম। যথারীতি সবাই বলা শুরু করলো আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু ততদিনে আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেছি। আমি জানি আমি কি করছি এবং আমি জানি আমাকে কোথায় কতদুর যেতে হবে এবং তার জন্য আমি সব কিছু Sacrifice করতে প্রস্তুত ছিলাম।

কিন্তু আমার কোন দুঃখ ছিল না কারণ ততদিনে আমি বাইরের জগতের তথা দুনিয়ার কোথায় কি হচ্ছে তা জানার ও শিখার আগ্রহ নিজের মাঝে তৈরি করে ফেলেছি। আমি তৈরি ছিলাম যেকোন কষ্ট স্বীকার করার, নির্ঘুম পরিশ্রম করার ও নিজেকে বদলে ফেলার। ঠিক করে ফেলেছিলাম চাকরী করবো না, চাকরী সৃষ্টি করবো। এর পরের ৪-৫ বছর ছিল ভয়ানক কষ্টের, নিরলস সংগ্রামের ও বার বার হোঁচট খাবার দীর্ঘ সময়। তারপর শুধুই এগিয়ে চলা।

জীবনে সফলতা মানে বাড়ি, গাড়ী ও টাকা নয়, সফলতা মানে সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ আর একজন সৎ বিনয়ী ভালোমানুষ হওয়া।

31/05/2022

২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি অনার্স (প্রফেশনাল) কোর্সে সরাসরি ভর্তি চলছে...
"টেক্সটাইল এবং মার্চেন্ডাইজিং এ উচ্চশিক্ষা গ্রহণ করি,
চাকুরীর নিশ্চয়তায় জীবন গড়ি"।

#কোর্সসমূহঃ
★ FDT চার বছর
ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজী

★AMT চার বছর
এ্যাপারেল মেনুফেকচার এন্ড টেকনোলজী

★KMT চার বছর
নিটওয়্যার ম্যানুফেকচার এন্ড টেকনোলজী

#বিশেষ_নোটঃ এসএসসি ২০১৭/২০১৮/২০১৯ ও এইচএসসি ২০১৯/২০২০/২০২১ সালে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

#যোগাযোগঃ
এমএসবি ইন্সটিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (MIFT)
#ক্যাম্পাসঃ হাকিম প্লাজা, পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

☎️ 01847074749, 01715919992, 01316715672, 01967476586

29/05/2022

ভর্তি চলছে....

Photos from MIFT MSB Institute of Fashion Design & Technology's post 29/03/2022

Annual Study Tour And Fresher's Reception 2022 💖 (MIFT) MSB Institute of Fashion Design & Technology. Cumilla.

Place: Sea Shell Park & Picnic Spot.
New Purbachal, Rupganj, Narayanganj.

16/12/2021

Author
MIFT MSB Institute of Fashion Design & Technology
২০২০-২০২১ শিক্ষাবর্ষে
#ভর্তির_শেষ_সুযোগ!!
অনার্স ১ম বর্ষে যারা এখনও ভর্তি হননি বা হতে পারেননি, তাদের জন্য ভর্তির শেষ সুযোগ!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি অনার্স (প্রফেশনাল) কোর্সে সরাসরি ভর্তি চলছে...
#ভর্তির_শেষ_তারিখঃ ২ জানুয়ারী ২০২২ইং
#কোর্সসমূহঃ
★ FDT
★AMT
★KMT
#বিশেষ_নোটঃ এসএসসি ২০১৬/২০১৭/২০১৮ ও এইচএসসি ২০১৮/২০১৯/২০২০ সালে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
#যোগাযোগঃ
এমএসবি ইন্সটিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (MIFT)
হাকিম প্লাজা, পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।
☎️ 01715919992, 01967476586, 01713039743

14/12/2021

২০২০-২০২১ শিক্ষাবর্ষে
#ভর্তির_শেষ_সুযোগ!!

অনার্স ১ম বর্ষে যারা এখনও ভর্তি হননি বা হতে পারেননি, তাদের জন্য ভর্তির শেষ সুযোগ!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি অনার্স (প্রফেশনাল) কোর্সে সরাসরি ভর্তি চলছে...

#ভর্তির_শেষ_তারিখঃ ২ জানুয়ারী ২০২২ইং
#কোর্সসমূহঃ
★ FDT
★AMT
★KMT

#বিশেষ_নোটঃ এসএসসি ২০১৬/২০১৭/২০১৮ ও এইচএসসি ২০১৮/২০১৯/২০২০ সালে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

#যোগাযোগঃ
এমএসবি ইন্সটিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (MIFT)
হাকিম প্লাজা, পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

☎️ 0171591

12/10/2021
Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Hakim Plaza, Paduar Bazar, Bissho Road
Cumilla
3500