Chunati Hafezia Adarsha Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসা

Chunati Hafezia Adarsha Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসা

Share

চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা

Photos from Chunati Hafezia Adarsha Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসা's post 07/06/2026

চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী নাওরীনের আঁকা প্রাকৃতিক দৃশ্য। শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে চিত্রাঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করে তুলে প্রকৃতিপ্রেমী ও মানবিক মানুষ।

07/06/2026

চুনতি শাহ্ হাফেজিয়া রাহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার নূরানী বিভাগের নার্সারির ছোট্ট সোনামণি আবরারের 'য়' লেখার পদ্ধতি।

28/05/2026

গরুর চামড়া ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এরকম কেউ আছেন?

27/05/2026

#বিশেষ_ঘোষণা

এতদ্বারা চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা সংলগ্ন #চুনতি_আদর্শ_বায়তুশ_শরফ_জামে_মসজিদের মুসল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল ৮:০০ টায় অনুষ্ঠিত হবে।

26/05/2026

#নোটিশ

এতদ্বারা চুনতি শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানা এবং নূরানী বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭.০৫.২০২৬ খ্রি. রোজ বুধবার থেকে ০২.০৬.২০২৬ খ্রি. রোজ মঙ্গলবার পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে হেফজখানা ও নূরানী বিভাগের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
পরবর্তী ০৩.০৬.২০২৬ খ্রি. রোজ বুধবার থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি আরম্ভ হবে, ইনশাআল্লাহ।
অতএব, মাদ্রাসা খোলার নির্ধারিত তারিখে সকল শিক্ষক ও শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন
সুপারিনটেনডেন্ট
চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা
লোহাগাড়া, চট্টগ্রাম।

25/05/2026

আপনার কোরবানির পশুর চামড়া চুনতি শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানায় দান করুন।
এতিমদের শিক্ষা ও ভরণপোষণে অবদান রাখুন।

24/05/2026

চুনতি শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার দাওরের ছাত্র হাফেজ মুহাম্মদ সাইমুনের হৃদয় শীতলকারী কোরআন তেলাওয়াত। মাশাআল্লাহ!

Photos from Chunati Hafezia Adarsha Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসা's post 23/05/2026

হাতের সুন্দর লেখার প্রধান সুবিধাগুলো হলো:

📌পরীক্ষায় ভালো ফলাফল:
পরীক্ষার খাতায় সুন্দর ও গোছানো লেখা থাকলে পরীক্ষক সহজেই লেখা বুঝতে পারেন। ফলে, অন্যান্য বিষয়ের চেয়ে তুলনামূলকভাবে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

📌স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি:
মনোবিজ্ঞান অনুযায়ী, নিজে হাতে কোনো কিছু সুন্দরভাবে লেখার সময় মস্তিষ্কের কোষগুলো ভালোভাবে সক্রিয় হয়। এটি পড়া মনে রাখতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।

📌সহজে যোগাযোগ ও স্পষ্টতা:
অফিসে কিংবা দৈনন্দিন প্রয়োজনে স্পষ্ট হাতের লেখার মাধ্যমে খুব সহজেই নিজের মতামত ও বার্তা অন্যের কাছে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া যায়।

📌পেশাগত ও সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব:
প্রাত্যহিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ যেমন— স্বাক্ষর করা, ফর্ম পূরণ করা, কিংবা নোট তৈরি করার ক্ষেত্রে সুন্দর হাতের লেখা রুচিবোধ ও ব্যক্তিত্বের গভীর ছাপ ফেলে।হাতের লেখা সুন্দর হলে আত্মবিশ্বাস বাড়ে এবং যেকোনো লেখার কাজ দ্রুত ও সাবলীলভাবে সম্পন্ন করা যায়। তাই ছোট বয়স থেকেই সুন্দর হাতের লেখার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত ফলপ্রসূ।
হাতের লেখা সুন্দর করার জন্য বর্ণের যথাযথ গঠন ও আকৃতি রপ্ত করতে হয়, সেই কাজটি গুরুত্ব দিয়ে করছে চুনতি শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার নূরানী বিভাগ‌ ।
আপনার সন্তানের নৈতিক ও কোরআন শিক্ষা নিশ্চিত করতে চলে আসুন আমাদের দ্বীনি প্রতিষ্ঠানে।

23/05/2026

চুনতি শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার নূরানী বিভাগের শিক্ষার্থীর মুখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস-- যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ঐ ভালো কাজ করার মতো সওয়াব পায়।

21/05/2026

#নোটিশ

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪.০৫.২০২৬ খ্রি. রোজ রবিবার থেকে ১১.০৬.২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার পর্যন্ত সরকারী বিধি মোতাবেক পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
পরবর্তী ১৪.০৬.২০২৬ খ্রি. রোজ রবিবার থেকে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম যথারীতি আরম্ভ হবে, ইনশাআল্লাহ।
অতএব, মাদ্রাসা খোলার নির্ধারিত তারিখে সকল শিক্ষক ও শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন
সুপারিনটেনডেন্ট
চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা
লোহাগাড়া, চট্টগ্রাম।

Want your school to be the top-listed School/college in Chunati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chunati
Chunati
4398