Chunati Hafezia Adarsha Dakhil Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Chunati
  • Chunati Hafezia Adarsha Dakhil Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা

Chunati Hafezia Adarsha Dakhil Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা

22/08/2026

মাশাআল্লাহ ‌! হিফজ সবক নেওয়ার পর তাদের আগ্রহ ও উদ্দীপনা চোখে পড়বার মতো। হে আল্লাহ, তাদের আগামীর পথচলা সহজ করে দাও।

বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংকের উদ্যোগে চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ ...
20/08/2026

বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংকের উদ্যোগে চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😢চুনতি  হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ অর্থ সম্পাদক ও চট্টগ্...
19/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😢

চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ অর্থ সম্পাদক ও চট্টগ্রাম রিজোয়ান কমপ্লেক্সের বিশিষ্ট ব‍্যাবসায়ী কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব নেজাম উদ্দিনের ৮ মাস বয়সী
ছেলে-সন্তান হাম ও ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

আল্লাহপাক নিষ্পাপ শিশুটির মা-বাবা ও পরিবারকে সবরে জামিল দান করুন। শিশুটিকে পিতা-মাতার জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন।

বিশেষ বিজ্ঞপ্তি বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক  (BGABB) এর উদ্যোগে আগামী ২০/০৮/২০২৬ খ্রি রোজ বৃহস্পতিবার  চুনতি হাফেজ...
19/08/2026

বিশেষ বিজ্ঞপ্তি

বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB) এর উদ্যোগে আগামী ২০/০৮/২০২৬ খ্রি রোজ বৃহস্পতিবার
চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসায়
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিতে বিনামূল্যে আপনিও জেনে নিতে পারবেন _আপনার মূল্যবান রক্তের গ্রুপ'টি।
রক্ত দান ও গ্রহণে রক্তের গ্রুপ জানা আবশ্যক।

📌স্থান: চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা।
তারিখ: ২০/০৮/২০২৬খ্রি
রোজ বৃহস্পতিবার
সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সার্বিক সহযোগিতা: ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দীন
বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও
ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট।

#বাংলাদেশ_গ্রীন_আর্মি_ব্লাড_ব্যাংক (BGABB)
-
ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দীন

16/08/2026

মাশাআল্লাহ! চুনতি শাহ্ হাফেজিয়া রাহমানিয়া আদর্শ হেফজখানার ছোট্ট সোনামণি মাবরুরের হৃদয় শীতল করা কোরআন তেলাওয়াত। মাবরুরের জন্য দোয়ার দরখাস্ত।

15/08/2026

আলহামদুলিল্লাহ!
চুনতি শাহ্ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার চারজন কোমলমতি শিক্ষার্থী অল্প সময়ে পবিত্র কোরআনের নাজেরা (দেখে পাঠ) সমাপ্ত করে আজ পরবর্তী ধাপ হিফজ (মুখস্থকরণ) এর সবক নিয়েছে।
সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মাস্টার মাহবুবুর রহমান, খালেেকিয়া মাদ্রাসার আরবি প্রভাষক জনাব মাওলানা দেলোয়ার হোসাইন, অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট জনাব জসিম উদ্দিন, সহ-সুপার জনাব মাওলানা আব্দুর রশিদ, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব শাহাদাত হোসেন শেকু, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।আল্লাহ রাব্বুল আলামিন এই নিষ্পাপ শিশুদের পবিত্র কোরআনের ধারক-বাহক হিসেবে কবুল করুন এবং তাঁদের পিতামাতা, শিক্ষক ও সমাজের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের উসিলা বানিয়ে দিন। পথচলার এই নতুন ধাপে তাঁদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা।

14/08/2026

শোক সংবাদ 😭
চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও দাখিল ২০২৪ ব্যাচের কৃতি ছাত্রী মাইমুনা জান্নাত মাহি আজ সন্ধ্যায় অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, মাইমুনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।

আলহামদুলিল্লাহ! চুনতি শাহ্ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার চারজন কোমলমতি শিক্ষার্থী অল্প সময়ে পবিত্র কোরআ...
11/08/2026

আলহামদুলিল্লাহ! চুনতি শাহ্ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার চারজন কোমলমতি শিক্ষার্থী অল্প সময়ে পবিত্র কোরআনের নাজেরা (দেখে পাঠ) সমাপ্ত করেছে। পরবর্তী ধাপ হিফজ (মুখস্থকরণ) যেন তারা যথাযথভাবে সম্পন্ন করতে পারে, সে জন্য সকলের নিকট দোয়ার দরখাস্ত।

Address

Chunati
Chunati
4398

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chunati Hafezia Adarsha Dakhil Madrasha-চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category