চুনতি সরকারি মহিলা কলেজ-Chunati Govt.mohila College

চুনতি সরকারি মহিলা কলেজ-Chunati Govt.mohila College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চুনতি সরকারি মহিলা কলেজ-Chunati Govt.mohila College, College & University, Chunati.

Photos from চুনতি সরকারি মহিলা কলেজ-Chunati Govt.mohila College's post 16/10/2025

চুনতি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট

07/09/2025
28/07/2025

আগামী ৩০/৭/২৫ থেকে ভর্তির আবেদন শুরু হবে।

19/01/2023

#চুনতি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ইং।

07/01/2023

একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি সংক্রান্ত তথ্য

কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য বিষয় নিচে দেয়া হলঃ

১) টাকাঃ (আনুমানিক)2000-8500 তবে কলেজভেদে ভিন্ন হতে পারে। আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজে ভর্তির সময় কত টাকা নেয় তা আপনাকে কলেজ থেকে কিংবা বড় ভাই অথবা বোনদের কাছ থেকে জানতে হবে।

২) Form পূরণঃ আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজের অফিস কক্ষ থেকে form সংগ্রহ করে পূরণ করবেন। তবে মনে রাখবেন কোনো কোনো কলেজের form online-এ পূরন করতে হয়। সেটিও আপনাকে কলেজ থেকে কিংবা বড় ভাই অথবা বোনদের কাছ থেকে জানতে হবে।

৩) SSC মূল প্রবেশপত্র (Admit Card)

৪) SSC মূল নিবন্ধনপত্র (Registration Card)

৫) SSC মূল মার্কশীট (Academic Transcript): এটি স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

৬) স্কুল কর্তৃক প্রেরিত মূল প্রশংসাপত্র (Testimonial): এটিও স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

৭) জন্ম নিবন্ধন (Birth Certificate)-এর ফটোকপি।

৮) পিতার NID (National ID Card)-এর ফটোকপি।

৯) মাতার NID (National ID Card)-এর ফটোকপি।

১০) শিক্ষার্থীর ছবিঃ এটি কলেজভেদে ভিন্ন হয়। তবে ৫ কপি Passport এবং ৫ কপি Stamp size এর ছবি বানিয়ে রাখলেই হবে।

১১) পিতা-মাতার ছবিঃ এটিও কলেজ ভেদে ভিন্ন হয়। তবে পিতা এবং মাতার দু জনেরই ৩ কপি Passport এবং ৩ কপি Stamp size -এর ছবি বানিয়ে রাখবেন। তবে পিতা-মাতা ছাড়া অন্য কেউ অভিভাবক হলে তারও ৩ কপি Passport এবং ৩ কপি Stamp size -এর ছবি বানিয়ে রাখবেন।

১২) Online কপিঃ আপনি https:// www xiclassadmission gov bd website থেকে আপনার result এবং নিশ্চায়ন (confirmation)-এর রঙিন কপি print করে রাখবেন।

১৩) Security Code এবং মোবাইল নাম্বারঃ একটি সাদা কাগজে লিখে নিয়ে যাবেন।

অন্যান্যঃ

১) পাঠ বিরতি/শিক্ষা বিরতি সনদপত্রঃ আপনি যদি SSC পরীক্ষার পর ১ কিংবা ২ বছর লেখাপড়া না করেন সেক্ষেত্রে আপনাকে পাঠ বিরতি/শিক্ষা বিরতি সনদপত্র দিতে হবে। এ জন্য আপনি আপনার স্কুলে যোগাযোগ করবেন।

২) মুক্তিযোদ্ধা কোটাঃ আপনি যদি মুক্তিযোদ্ধা কোটায় কলেজে ভর্তির জন্য চান্স পান তাহলে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি লাগ
সংগৃহীত

07/01/2023

দৃষ্টি আকর্ষণ
চুনতি সরকারি মহিলা কলেজের ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী ১১/০১/২০২৩ খ্রি. অনুষ্ঠিতব্য দ্বাদশ শ্রেণির প্রাক- নির্বাচনী, ডিগ্রি (পাস)দ্বিতীয় ও তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষার হলে আসার সময় বই, ব্যাগ, মোবাইল না আনার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। শুধুমাত্র প্রবেশপত্র ও সাদা ফাইল নিয়ে হলে প্রবেশ করার অনুমতি প্রদান করা হবে। অধ্যক্ষের নির্দেশক্রমে-
মোহাম্মদ নোহেল সিকদার
পরীক্ষা নিয়ন্ত্রক
প্রাক- নির্বাচনী পরীক্ষা- ২০২৩

31/12/2022

একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট পরবর্তী করণীয়ঃ(পোস্টটি সম্পূর্ণ পরে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে)
◾যাদের কলেজে চান্স হয়েছে আগামী ১ থেকে ৮ জানুয়ারির মধ্যে যেভাবে প্রাথমিক আবেদন ফি দিয়েছেন ঠিক একই পদ্ধতিতে ৩২৮ টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে।
◾৮ জানুয়ারি রাত ৮ টার মধ্যে ৩২৮/- ফি দিয়ে ভর্তি কনফার্ম নাহ করলে, কলেজ নির্বাচন ও আবেদন বাতিল হবে। পুনরায় ফি দিয়ে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন ৯ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।
◾৩২৮ টাকা ফি দিয়ে ভর্তি কনফার্ম করার পর ভর্তি অটো মাইগ্রেশান চালু হয়ে যাবে। যাদের ১ম চয়েস কলেজ আসছে তাদের মাইগ্রেশান হবে নাহ। যাদের ২-১০ নং চয়েসের কলেজ আসছে শুধু তারা ভর্তি কনফার্ম করলে উপরে দিকে সিট খালি থাকার সাপেক্ষ্যে মাইগ্রেশান হবে। আগামী ১২ এবং ১৮ জানুয়ারি ২ বার মাইগ্রেশান ফলাফল প্রকাশ করা হবে।
◾ এর মানে এই দাঁড়ালো, যাদের ১ম চয়েস এ কলেজ চলে আসছে তারা ৩২৮ টাকা ফি দিয়ে সরাসরি ২২-২৬ তারিখের মধ্যে কলেজে ভর্তি হতে পারবে! আর যাদের ২-১০ এর মধ্যে কলেজ আসছে তাদের ১২ এবং ১৮ জানুয়ারি ২ বার মাইগ্রেশানে পরিবর্তন হয়েছে কিনা চেক করা লাগবে। এরপর ২২-২৬ তারিখ কলেজে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে পারবেন।
✅ যারা মেধা তালিকায় স্থান পায়নি বা ভর্তি কনফার্ম করবে নাহ, তারা আগামী ০৯/০১/২০২৩ইং তারিখ থেকে ১০/০১/২০২৩ইং তারিখ পর্যন্ত নতুন করে ৫-১০টি কলেজ দিয়ে আবেদন করতে পারবেন। ২য় পর্যায়ে খুব কম সংখ্যক সিট খালি থাকবে, সেদিকে লক্ষ্য রেখে আবেদন করবেন।

31/12/2022

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০১/০১/২০২৩-০৮/০১/২০২৩ তারিখের মধ্যে ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।

15/12/2022

Hsc প্রথম পর্যায়ে অনলাইনের আবেদন গ্রহণ (15 ডিসেম্বর) আজকেই শেষ দিন।

Want your school to be the top-listed School/college in Chunati?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chunati