DCP High School

DCP High School দক্ষিণা চরণ পাইলট হাই স্কুল ।। স্থাপি?

21/06/2024
সুধী,রঙিন এক নববর্ষ উৎসব আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ  । সকাল ৮ টায় শুরু হয়ে  চল...
09/04/2024

সুধী,
রঙিন এক নববর্ষ উৎসব আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ । সকাল ৮ টায় শুরু হয়ে চলবে রাত ১০ টা পর্যন্ত । দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক সংঙ্গীত ও বাউল শিল্পীরা যোগ দিচ্ছেন । পরিষদের পরিবেশনায় থাকবে নববর্ষের বন্দনা সংঙ্গীত এবং একক সংঙ্গীত । উৎসবে দেশের প্রখ্যাত আবৃত্তিকারগণ আবৃত্তি করবেন । উৎসবে থাকছে লাঠিখেলা ও
বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাকে আরো রঙিন করতে পরিষদের কর্মীরা কাজ করছে । আশা করছি চুনারুঘাটের মানুষ দিনভর মেতে রইবে নাচে-গানে, উৎসবে-আনন্দে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উৎসবের রঙে মিলেমিশে একাকার হয়ে যাবো । সব ধর্ম , বর্ণের মানুষের এই মহামিলনের উৎসবে যোগ দিতে চুনারুঘাট সাহিত্য- সংস্কৃতি পরিষদ সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে ।

ক্লাস এইটে পড়ি তখন। রিসেস পিরিওডের পরে স্কুল ফাঁকি দেয়া লাগবে। খেলাঘরের সাথে ক্রিকেট ম্যাচ রাখা আছে। লিখিত আবেদন ছাড়া ইন...
28/01/2024

ক্লাস এইটে পড়ি তখন। রিসেস পিরিওডের পরে স্কুল ফাঁকি দেয়া লাগবে। খেলাঘরের সাথে ক্রিকেট ম্যাচ রাখা আছে। লিখিত আবেদন ছাড়া ইন্তাজ উল্লাহ স্যার ছুটি মঞ্জুর করেন না। খেলার কথা বল্লে স্যার ছুটি দিবেন না মনে করে মাথা ব্যাথার কারনে ছুটির আবেদন দিব ঠিক করি। আমাদের ক্লাসের সাগর ভৌমিকের হাতের লেখা সবচেয়ে সুন্দর। ওকে দিয়ে আবেদন লিখিয়ে নিয়েছি। স্যারের কাছে জমা দিয়েছি আবেদন। স্যার আবেদন পড়তে পড়তে চশমার ফাক দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করেছেন কিসের জন্য ছুটির আবেদন; আমি বল্লাম "স্যার প্রচন্ড মাথা ব্যাথা করতাছে"। স্যার বল্লেন “কারে দিয়া আবেদন লেখাইছস? আবেদনে ত লেহা পেট ব্যাথা” চেয়ার থেকে উঠে আমার কানটা ধরে বলছেন "কের লাইজ্ঞা ছুটি দরকার সত্যি কৈরা ক” আমি বল্লাম “ স্যার ক্রিকেট খেলা রাখছি; এল্লাইজ্ঞা ছুটি দরকার” স্যার বল্লেন “যা এই কারণ দেখাইয়া আবার নতুন কৈরা নিজে আবেদন লেইক্ষা লইয়া আয়”

আবার নতুন করে নিজেই লিখে নিয়ে গিয়েছিলাম। স্যার ছুটি মঞ্জুর করেছিলেন।

ওপারে ভাল থাকুন স্যার।

~ সায়ন
২৮/০১/২০২৪

28/01/2024

আমাদের ডিসিপি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্ত্যাজ উল্লাহ্ স্যার রাত ৭ঃ৪৫ মিনিটের সময় সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন।

15/12/2023
15/12/2023
15/12/2023
15/12/2023
15/12/2023
15/12/2023

Address

Chunarughat
3320

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCP High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category