09/01/2025
আজ ঐতিহ্যবাহী বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ হানিফ সাহেব এর অবসর জনিত বিদায় সংবধর্নায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উম্মে সালমা নাজনীন তৃষা, উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর, এছাড়া বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জনাব মুহাম্মদ আহসানুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার, হাইমচর, চাঁদপুর। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী গাজী এবং এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এবং কর্মরত শিক্ষক - কর্মচারী বৃন্দ। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ মান্নান।