New Sun Public School

New Sun Public School দক্ষ,যোগ্য ও আদর্শ মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়..!!

বিষয়: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিদ্যালয়ের কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি *সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃ...
24/08/2026

বিষয়: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিদ্যালয়ের কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি

*সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা* নিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী আগামী ২৬/০৮/২০২৬ ইং, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিদ্যালয় খোলা থাকবে।

উক্ত দিনে মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মসূচির পাশাপাশি আল-হিকমা সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালিত হবে।

শ্রেণি: প্রি-নার্সারি থেকে ৭ম শ্রেণি
সময়: সকাল ৯:৪৫ মিনিট থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
সকল শিক্ষার্থীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।

অপরদিকে, ২৭/০৮/২০২৬ ইং, বৃহস্পতিবার বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।

পরবর্তী দিন থেকে বিদ্যালয়ের কার্যক্রম সরবরাহকৃত পাঠ পরিকল্পনা অনুযায়ী যথারীতি চলবে।

সকলের সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক / সাধারণ সম্পাদক
নিউ সান পাবলিক স্কুল

সম্মানিত অভিভাবকবৃন্দ,আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন।নিউ সান পাবলিক স্কুলের ২য় শ্রেণির ছাত্রীদের চারু ও কারুকলা পরীক্ষায়...
23/08/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন।

নিউ সান পাবলিক স্কুলের ২য় শ্রেণির ছাত্রীদের চারু ও কারুকলা পরীক্ষায় অসাধারণ ও সৃজনশীল উপস্থাপনা সত্যিই প্রশংসনীয় ছিল।

শিক্ষার্থীদের এভাবে সুন্দরভাবে প্রস্তুত করে পরীক্ষায় অংশগ্রহণের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

শিক্ষার্থীদের এই সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

18/08/2026

সম্মানিত সনাতন ধর্মাবলম্বী অভিভাবকবৃন্দ,
নমস্কার।

শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে আজকের নির্ধারিত পরীক্ষায় যেসব সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারছে না, তাদের জন্য পরীক্ষাটি আগামী *২৫/০৮/২০২৬ ইং* তারিখে অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষার জন্য “ *খ সেট” প্রশ্নপত্র* প্রযোজ্য হবে। উল্লেখ্য, বর্তমান পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে খ সেটের প্রশ্নপত্রের কিছু অংশের মিল থাকবে না।

সকল অভিভাবকের প্রতি অনুরোধ, সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের বিষয়টি অবহিত করে যথাযথ প্রস্তুতি গ্রহণে সহযোগিতা করবেন।
শ্রী শ্রী মনসা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদান্তে,
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,আসসালামু আলাইকুম/শুভেচ্ছা নিন।আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *অংকু...
13/08/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,
আসসালামু আলাইকুম/শুভেচ্ছা নিন।

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *অংকুর বৃত্তি প্রকল্প ২০২৬* শুরু হয়েছে।

উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের নিউ সান পাবলিক স্কুলের অফিসে যোগাযোগ করে নিবন্ধনের জন্য অনুরোধ করা হলো।

সকল আগ্রহী শিক্ষার্থীকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।

ধন্যবাদান্তে
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

11/08/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন।

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১২/০৮/২০২৬ ইং, আখেরি চাহার সোম্বা। এ উপলক্ষে দিবসটির তাৎপর্য উপলব্ধি করে কুরআন তিলাওয়াত, দোয়া, ইস্তিগফার, নফল ইবাদত ও দান-সদকার মাধ্যমে নেক আমলে উৎসাহিত হওয়ার আহ্বান জানানো হলো।

করণীয়: দোয়া, ইস্তিগফার, কুরআন তিলাওয়াত, নফল ইবাদত ও সদকা।

বর্জনীয়: কুসংস্কার, অপচয়, অনর্থক আনুষ্ঠানিকতা এবং এ দিনের জন্য শরিয়ত নির্ধারিত নয় এমন কোনো বিশেষ আমলকে সুন্নত মনে করা।

রেফারেন্স: আল্লাহ বলেন, “তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।” সূরা আল-মায়িদাহ: ২

আর রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে এমন কিছু নতুন প্রবর্তন করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।” সহিহ বুখারি: ২৬৯৭; সহিহ মুসলিম: ১৭১৮।

সকলের প্রতি অনাড়ম্বরভাবে ও শরিয়তসম্মতভাবে দিনটি পালনের আহ্বান রইলো।

ধন্যবাদান্তে,
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

10/08/2026

*অভিনন্দন ও শুভকামনা*

এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে নিউ সান পাবলিক স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবনে একটি পরীক্ষার ফলাফলই শেষ কথা নয়। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে নতুন উদ্যমে প্রস্তুতি নাও। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে আরও যোগ্য করে গড়ে তোলো।

মনে রেখো "ব্যর্থতা সফলতার পথে একটি শিক্ষা মাত্র"। সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।

নিউ সান পাবলিক স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

ধন্যবাদান্তে,
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

09/08/2026

*অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ*

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম/শুভেচ্ছা নিন।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ে বর্তমানে নিয়মিত *Class Test (CT)* অনুষ্ঠিত হচ্ছে। নিয়মিত ক্লাসে উপস্থিতি ও CTতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ প্রস্তুতি আরও সুদৃঢ় হবে এবং ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি সহজতর হবে।

তাই সকল শিক্ষার্থীর নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং প্রতিটি CTতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

06/08/2026

বৃষ্টিপাত সত্ত্বেও যারা যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং নিউ সান পাবলিক স্কুলের প্রাণচঞ্চল পরিবেশকে শিশুদের কোলাহল ও আনন্দে মুখরিত রেখেছে, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
আপনাদের সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং শিক্ষার প্রতি আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ সহযোগিতা ও সচেতনতা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রইল।
ধন্যবাদান্তে
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

বিশ্বের প্রান্তে প্রান্তে যখনই কোনো জাতি সংকটে পড়েছে, তখন সেই জাতির ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকরাই পরিবর্তনে...
05/08/2026

বিশ্বের প্রান্তে প্রান্তে যখনই কোনো জাতি সংকটে পড়েছে, তখন সেই জাতির ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকরাই পরিবর্তনের পথ দেখিয়েছে।

মাতৃভূমি বাংলাদেশও এগিয়ে যাবে তার অন্তর্নিহিত শক্তি, দেশপ্রেম, নৈতিকতা, ঐক্য ও জনগণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।

সম্মানিত অভিভাবকমণ্ডলী,আসসালামু আলাইকুম,শুভেচ্ছা নিন।আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার...
04/08/2026

সম্মানিত অভিভাবকমণ্ডলী,আসসালামু আলাইকুম,শুভেচ্ছা নিন।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে ০৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে আগামী ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

ইনশাআল্লাহ, ০৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে
মোঃ সাইফুদ্দিন খালেদ
প্রধান শিক্ষক
নিউ সান পাবলিক স্কুল

Address

Chittagong

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 14:30
Sunday 08:00 - 15:00

Telephone

+8801681161116

Alerts

Be the first to know and let us send you an email when New Sun Public School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to New Sun Public School:

Shortcuts

Share

Category