কলাউজান শাহ্ মজিদিয়া ইবতেদায়ী মাদরাসা হেফজখানা ও এয়াতিমখানা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • কলাউজান শাহ্ মজিদিয়া ইবতেদায়ী মাদরাসা হেফজখানা ও এয়াতিমখানা

কলাউজান শাহ্ মজিদিয়া ইবতেদায়ী মাদরাসা হেফজখানা ও এয়াতিমখানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কলাউজান শাহ্ মজিদিয়া ইবতেদায়ী মাদরাসা হেফজখানা ও এয়াতিমখানা, School, North Kalauzan(Nazir Khan Digir Par), Vill-Kalauzan, Lohagara, Chattogram, Chittagong.

🕌 কলাউজান শাহ্ মজিদিয়া ইবতেদায়ী মাদরাসা হেফজখানা ও এয়াতিমখানা
🕌 Kalauzan Shah Majidia Ebtedayi Madrasha, Hifzkhana & Orphanage
📖 Quran & Sunnah based Islamic Education
🧒 Noorani | Ebtedayi | Hifz | Orphan Care
📍 Kalauzan, Lohagara, CTG, Bangladesh

04/02/2026

মা বাবার জন্য সন্তান কি করছে দেখুন

🌿 আলহামদুলিল্লাহ! এক মহিমান্বিত সদকায়ে জারিয়ার দৃষ্টান্ত 🌿 (৮.০০ শতক + ১২ শতক মোট ২০ শতক জমি দান)💥আজ আমাদের প্রিয় দ্বীনি...
21/01/2026

🌿 আলহামদুলিল্লাহ! এক মহিমান্বিত সদকায়ে জারিয়ার দৃষ্টান্ত 🌿 (৮.০০ শতক + ১২ শতক মোট ২০ শতক জমি দান)💥
আজ আমাদের প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান কলাউজান শাহ্ মজিদিয়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, হেফজখানা ও এতিমখানা–এর জন্য এক অত্যন্ত স্মরণীয় দিন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মাদরাসার জন্য ৮.০০ শতক জমি দান করা হয়েছে—যা শুধু একটি দান নয়, বরং একজন মায়ের মৃত্যু-পূর্ব পবিত্র ইচ্ছা (ওসিয়ত) পূরণের এক অনন্য দৃষ্টান্ত।💥
এই মহৎ দানটি করা হয়েছে মরহুমা মোছলেমা খাতুন– ও রাবেয়া খাতুনের এর ইচ্ছা পূরণে।
তিনি মোছলেমা খাতুন গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং, রোজ বুধবার, পরকালের পথে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
♦️জীবদ্দশায় দ্বীনের খেদমতে মাদরাসার জন্য জমি দান করার যে বাসনা তিনি হৃদয়ে লালন করেছিলেন, আজ তাঁর সন্তানরা ও তাঁর সহোদর বোন তা বাস্তবায়ন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই মহৎ দানে অংশগ্রহণকারী সম্মানিত জমিদাতাগণ হলেন—
১️⃣ রাবেয়া খাতুন (বোন)
পিতা: মরহুম আবদুচ ছোবহান
২️⃣ আছিয়া বেগম
পিতা: মরহুম কালা মিয়া
৩️⃣ রাজিয়া বেগম
পিতা: মরহুম কালা মিয়া
৪️⃣ হাজেরা বেগম
পিতা: মরহুম কালা মিয়া
৫️⃣ মাওলানা ইবরাহীম
পিতা: মরহুম কালা মিয়া
৬️⃣ মুহাম্মদ আবদুর রহিম
পিতা: মরহুম কালা মিয়া
৭️⃣ নাজিম উদ্দীন
পিতা: মরহুম কালা মিয়া
৮️⃣ আমেনা বেগম
পিতা: মরহুম কালা মিয়া
২-৮ সর্ব মাতা- মরহুমা মোছলেমা খাতুন।
💥
আমরা এই সম্মানিত পরিবারটির প্রতি গভীর শ্রদ্ধা ও অন্তরের কৃতজ্ঞতা জানাই। তাঁদের এই দান ইনশাআল্লাহ কুরআনের খেদমত, দ্বীনি ইলম শিক্ষা এবং গরিব, এতিম শিশুদের ভবিষ্যৎ গঠনে চিরস্থায়ী সদকায়ে জারিয়া হয়ে থাকবে । যার সওয়াব দাতাগণ ও তাদের পূর্ব প্রজন্মের রুহের উপর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ ।
💥এছাড়া দাতাগণ মাদরাসা সংলগ্ন হাজীর পাড়া মিয়ার বাপের জামে মসজিদের জন্য ১২. ০০ শতক জমি ওয়াকফ করেছেন।
🤲 মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—📣
আল্লাহ তাআলা মরহুমা মোছলেমা খাতুন–কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,
তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করুন,
তাঁর এই নেক ইচ্ছা ও দান কবুল করুন,
এবং দাতা রাবেয়া খাতুন ও মোছলেমা খাতুনের সন্তানদের জীবন(হায়াত) ও রিজিকে অফুরন্ত বরকত দান করুন—আমিন।
🌸 একজন মায়ের ইচ্ছা, সন্তানের বাস্তবায়ন—দ্বীনের পথে এক অনন্য দৃষ্টান্ত।
আসুন, এই মহৎ উদ্যোগ আমাদের সকলকে সদকায়ে জারিয়া ও দ্বীনের খেদমতে এগিয়ে আসার অনুপ্রেরণা দিক—আমিন।

আলহামদুলিল্লাহ। বহুল কাংখিত হেফজখানার ১ম সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।  আমাদের হিফয বিভাগ কোরআনের পাখীদের জন্য সুসজ্জিত ও...
25/12/2025

আলহামদুলিল্লাহ। বহুল কাংখিত হেফজখানার ১ম সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন। আমাদের হিফয বিভাগ কোরআনের পাখীদের জন্য সুসজ্জিত ও প্রস্তুত করা হয়েছে। আগামী ০১ জানুয়ারী ২০২৬ ইং থেকে নিয়মিত কোরআন হিফজ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।
আপনার ছেলে ও মেয়েকে আল- কোরআনের হাফেজ/ হাফেজা বানাতে আমাদের হেফজখানায় ভর্তি করিয়ে দিন।

আলহামদুলিল্লাহ।  অত্যন্ত সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হল আমাদের আজকের আয়োজন - মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান, হেফজখানা ও এতিম...
25/12/2025

আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হল আমাদের আজকের আয়োজন - মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান, হেফজখানা ও এতিমখানার শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান , হেফজখানা ভবনের নির্মাণকাজ উদ্বোধন, অভিভাবক সমাবেশ, ৫ ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান।
যাদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় আজকের অনুষ্ঠান প্রাণবন্ত হল তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ।

💥 গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার সাথে স্মরণ 🕊💥উত্তর কলাউজান হাজির পাড়া নিবাসী,কলাউজান শাহ মজিদিয়া ইসলামিয়া স্বতন্ত্র ইবত...
24/12/2025

💥 গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার সাথে স্মরণ 🕊💥
উত্তর কলাউজান হাজির পাড়া নিবাসী,
কলাউজান শাহ মজিদিয়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সাবেক সহসভাপতি
এবং হাজীর পাড়া মিয়ার বাপের জামে মসজিদের সাবেক সম্মানিত সভাপতি
জনাব হাজী সমশুল হক—স্মরণে।
২৩ ডিসেম্বর, তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে তিনি নশ্বর এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতের পথে পাড়ি জমিয়েছেন। সময় চলে যায়, বছর ঘুরে আসে, কিন্তু একজন ভাল মানুষের শূন্যতা কখনো পূরণ হয় না—বরং স্মৃতির পাতায় তাঁর অবদান আরও উজ্জ্বল হয়ে ওঠে।
তিনি ছিলেন এমন একজন মানুষ, যাঁকে দেখলে শান্তি পাওয়া যেত, যাঁর কথায় ছিল আন্তরিকতা আর কাজে ছিল ইখলাস। সমাজের ভালো-মন্দে তিনি ছিলেন নীরব অভিভাবক। গরিব-দুঃখী, এতিম-মিসকিন, মসজিদ ও মাদরাসা—সবখানেই ছিল তাঁর ভালোবাসার স্পর্শ। দান-খয়রাতের ক্ষেত্রে তিনি ছিলেন নিঃশব্দ, প্রচারবিমুখ; আল্লাহর সন্তুষ্টিই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
মসজিদ ও মাদরাসার খেদমতে তাঁর আজীবন অবদান হাজির পাড়ার মানুষ কখনো ভুলবে না। দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁর আন্তরিক চেষ্টা, দায়িত্বশীল নেতৃত্ব ও উদার মনোভাব বহু মানুষের জীবনে আলোর দিশা হয়ে আছে। তিনি শুধু দায়িত্ব পালন করেননি—তিনি দায়িত্বকে ভালোবেসেছেন, আমানত হিসেবে ধারণ করেছেন।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া সওয়াবের কাজগুলো এখনো চলমান। প্রতিটি নামাজ, প্রতিটি কুরআনের তিলাওয়াত, প্রতিটি শিক্ষার্থীর দ্বীনি শিক্ষা—সবই ইনশাআল্লাহ তাঁর আমলনামায় যুক্ত হচ্ছে। এটিই একজন মুমিনের প্রকৃত সফলতা।

এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাঁকে স্মরণ করছি এবং মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছি—
হে আল্লাহ!
তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন,
তাঁর নেক আমল কবুল করুন,
তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন,
তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন,
এবং তাঁকে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ–এর সান্নিধ্যে
জান্নাতুল ফেরদৌস দান করুন।

আল্লাহ তাআলা তাঁর পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের ধৈর্য দান করুন এবং আমাদের সবাইকে তাঁর নেক কাজগুলো থেকে শিক্ষা নিয়ে সেই পথে চলার তাওফিক দিন।
আমিন, ইয়া রব্বাল আলামীন। 🤲

ইনশাআল্লাহ শুভ উদ্বোধন হতে যাচ্ছে।সবার দোয়া, উপস্থিতি ও সহযোগিতা কাম্য।
24/12/2025

ইনশাআল্লাহ শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
সবার দোয়া, উপস্থিতি ও সহযোগিতা কাম্য।

ইনশাআল্লাহ।  আগামীকাল সকাল ৯.০০ টা থেকে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তু...
24/12/2025

ইনশাআল্লাহ। আগামীকাল সকাল ৯.০০ টা থেকে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবে।
সবার উপস্থিতি ও দোয়া কামনা করছি।

22/12/2025

📢📌 জরুরি নোটিশ 📌📢
👨‍🎓👩‍🎓 সম্মানিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🤲
📘 সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
🕌 কলাউজান শাহ্ মজিদিয়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা
এর বার্ষিক পরীক্ষা–২০২৫ এর ফলাফল
📅 আগামী ২৫/১২/২০২৫ইং
🗓 রোজ: বৃহস্পতিবার
⏰ সকাল: ১০:০০ ঘটিকায়
📣 আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে—ইনশাআল্লাহ।
🤝 উক্ত দিনে সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দের
🧕👳‍♂️ স্বশরীরে মাদরাসাশ উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
🤍 আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন—আমিন।
📍 আদেশক্রমে
✍️ কর্তৃপক্ষ
🕌 কলাউজান শাহ্ মজিদিয়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা।

💥আলহামদুলিল্লাহ 💥আমাদের নব-প্রতিষ্ঠিত হেফজখানা ও এতিমখানা শুভ উদ্বোধনের আগেই এক অনন্য কল্যাণের কাজ সম্পন্ন হয়েছে।♦️ শিক...
21/12/2025

💥আলহামদুলিল্লাহ 💥
আমাদের নব-প্রতিষ্ঠিত হেফজখানা ও এতিমখানা শুভ উদ্বোধনের আগেই এক অনন্য কল্যাণের কাজ সম্পন্ন হয়েছে।♦️ শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে বসার জন্য উন্নতমানের কার্পেট এবং সম্মানিত হুজুরের সামনে কুরআন শরীফ রাখার জন্য একটি সুন্দর কাঠের বক্স (মোট মূল্য: ১২,৫০০/-) এর সুব্যবস্থা করে দিয়েছেন আমাদের হাজীর পাড়ার গর্ব, যুব সমাজের অনুপ্রেরণা, বিশিষ্ট প্রবাসী ও দানবীর—জনাব আলহাজ্ব মুহাম্মদ রুবেল সাহেব।

এই মহৎ দান আমাদের প্রতিষ্ঠানের জন্য শুধু একটি উপকরণ নয়, বরং আল কুরআন ও দ্বীনি শিক্ষার পথে এক মূল্যবান সহযোগিতা। আমরা এর জন্য অনেক কৃতজ্ঞ 🎋
মহান আল্লাহ তাআলা তাঁর এই সদকা/দানকে কবুল করুন, তাঁর হালাল রিজিকে অফুরন্ত বরকত দান করুন, পরিবারে শান্তি নাযিল করুন এবং দুনিয়া ও আখিরাতে তাঁর সকল নেক কামনা পূর্ণ করে দিন।💐
আমিন ইয়া রব্বাল আ'লামিন।🤲🤲🤲

আলহামদুলিল্লাহ। শাহ্ মজিদিয়া ট্যালেন্ট সার্চ বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে সাফল্য বয়ে আনা ছাত্র-ছাত্রীদেরকে জানাই অ...
20/12/2025

আলহামদুলিল্লাহ।
শাহ্ মজিদিয়া ট্যালেন্ট সার্চ বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে সাফল্য বয়ে আনা ছাত্র-ছাত্রীদেরকে জানাই অন্তরিক অভিনন্দন।

Address

North Kalauzan(Nazir Khan Digir Par), Vill-Kalauzan, Lohagara, Chattogram
Chittagong
4396

Opening Hours

Monday 08:30 - 14:00
Tuesday 08:30 - 14:00
Wednesday 08:30 - 14:00
Thursday 08:30 - 14:00
Saturday 08:30 - 14:00
Sunday 08:30 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when কলাউজান শাহ্ মজিদিয়া ইবতেদায়ী মাদরাসা হেফজখানা ও এয়াতিমখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share