13/12/2017
ক্ষমা মহত্বের লক্ষণ
•••••••••••••••••••••
নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ নাই |তাই বিদ্যালয় পরিচালনা কমিটিএবং শিক্ষক মন্ডলী বিশেষ নির্বাচনী পরীক্ষা নিয়ে ফেল করা শিক্ষার্থীদের সুযোগ দিতে চেয়েছিলো |তাদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেয়া হচ্ছিল |বিশেষ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আর কোনো তদবির করবে না এবং বিধি মোতাবেক ফী দিয়ে ফরম পূরণ করবে |বিশেষ নির্বাচনী পরীক্ষায় পাশ করার আশাবাদী শিক্ষার্থীরা অঙ্গীকারনামায় স্বাক্ষরকালীন সময়ে বিশেষ নির্বাচনী পরীক্ষায় ও পাশ করবে না এমন কতিপয় শিক্ষার্থী বিনা পরীক্ষায় ফরম পূরণের অন্যায় আবদার করে |প্রধান শিক্ষক তাদের এ অন্যায় আবদার না মানলে তারা পূর্ব পরিকল্পিত ভাবে তান্ডবলীলা চালিয়ে প্রধান শিক্ষক কে অবরুদ্ধ করে ,শিক্ষকদের উপর চড়াও হয় ,জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,মাননীয় প্রধসনমন্ত্রী শেখ হাসিনা ,মাননীয় এম পি প্রফেসর ড:আবু রেজা নদভী এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রয়াত ডাক্তার সুখেন্দু বিকাশ চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ও পুড়িয়ে অবমাননা করে|
তারা যেহেতু অপ্রাপ্ত বয়স্ক এবং কোনো অসৎ চক্রান্ত করি গোষ্ঠী কর্তৃক প্রভাবিত হয়ে এ হেন গর্হিত কাজ করেছে ,সেহেতু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরী মহোদয় এবং প্রধান শিক্ষক বাবু Shankar Basakতাদের এ অপরাধ ক্ষমা করে দিয়ে তাদের ভবিষ্যৎ বিবেচনা করে বোর্ড, ইউ এন ও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আলোচনাক্রমে পুনরায় বিশেষ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আগামী 14 ডিসেম্বর থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে |এ পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থী আর ফরম পূরণ করার সুযোগ পাবেনা|