03/05/2026
শীতলপুর উচ্চ বিদ্যালয় এর ৯২ ব্যাচের ছাত্র জনাব জসীম উদ্দিন সাহেবের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তাঁর সহপাঠী, বন্ধুমহল আজ বিদ্যালয়ের লাইব্রেরী ভবনে এক শোক সভার আয়োজন করেন।
শোক সভায় জসীম ভাইয়ের পুত্র-কন্যা ও স্বজন-পরিজন , বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এমদাদুল হক স্যার, বিদায়ী শিক্ষক হুজুর স্যার, শীতলপুর উচ্চ বিদ্যালয়, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ'র নেতৃবৃন্দ এবং ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে উপস্থিত সকলে স্মৃতিকাতর হয়ে পড়েন।
জসীম উদ্দিন ভাইয়ের অপ্রত্যাশিত মৃত্যুতে পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শোক ও শ্রদ্ধা। শোকাকুল হৃদয়ে গভীর সমবেদনা জানাচ্ছি শোকাহত পরিবারের প্রতি।