IIUC Da'wah Club

IIUC Da'wah Club

Share

IIUC "Dept.of Da'wah and Islamic Studies"(DIS) ক্লাবের একমাত্র পেইজ।

20/03/2026

🌙 Eid Mubarak! 🌙

May this blessed Eid bring peace, happiness, and endless blessings to you and your family.
May Allah fill your life with joy, success, and prosperity.

01/03/2026

CONGRATULATIONS 💐

Heartiest congratulations to Professor Dr. Mohammad Hasmat Ali
on being appointed as the Pro-Vice Chancellor of International Islamic University Chittagong.

Photos from IIUC Da'wah Club's post 28/02/2026

আইআইইউসির নতুন প্রো ভাইস চ্যান্সেলরকে বরণ:

International Islamic University Chittagong-এর নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসমত আলী স্যারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ক্লাবের দায়িত্বশীলবৃন্দ।

এ সময় তাঁরা স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালন কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তাঁর নেতৃত্ব আরও গতিশীলতা আনবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন।

21/02/2026

১৯৫২ এর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Photos from IIUC Da'wah Club's post 02/02/2026

দাওয়াহ বিভাগে নব নিযুক্ত ৫ জন শিক্ষককে ফুলেল অভ্যর্থনা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ
========================
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে নব নিযুক্ত ৫ জন সম্মানিত শিক্ষককে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়েছে। 🤍
দাওয়াহ বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক স্যারের সভাপতিত্বে বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নব নিযুক্ত শিক্ষকবৃন্দকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। 🌺
নব নিযুক্ত শিক্ষকবৃন্দ হলেন—
▪️ মুহাম্মদ রেদোয়ান উল্লাহ
▪️ মুহাম্মদ মাক্কী
▪️ মোঃ আসিফ মাহমুদ
▪️ মোস্তফা মনির
▪️ সালমা বিনতে শফিক
অনুষ্ঠানে বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ নাসিহামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিভাগীয় চেয়ারম্যান নব নিযুক্ত শিক্ষকদের স্বাগত জানিয়ে দাওয়াহ ও ইসলামিক স্টাডিজের খেদমতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আল্লাহ তায়ালা নব নিযুক্ত শিক্ষকবৃন্দের ইলম ও আমলে বরকত দান করুন এবং তাদের মাধ্যমে দাওয়াহ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করুন—আমিন। 🤲






Photos from IIUC Da'wah Club's post 31/01/2026

Heartiest Congratulations! 🎉

Proudly celebrating our outstanding Dept. of Da'wah & Islamic Studies students of IIUC on receiving Gold Medals 🏅 at the 6th Convocation.

🏅 Chancellor Gold Medalist
• Mohammad (ID: D193009)
• Faizul Haque (ID: W241103)

🏅 Vice Chancellor Gold Medalist
• Md. Nurullah Kawsar (ID: D183019)

A true reflection of dedication & hard work. May Allah bless their continued success!

31/01/2026
Photos from IIUC Da'wah Club's post 19/01/2026

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্প্রিং–২০২৬ সেশনের ভর্তি পরীক্ষার পর দা‘ওয়াহ বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে IIUC Da'wah Club এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন দা‘ওয়াহ বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজালাল মাদানী (হাফি.), বর্তমান চেয়ারম্যান জনাব ড. মুহাম্মদ আমিনুল হক (হাফি.), জনাব ড. সাউদ বিন মোহাম্মদ (হাফি.), জনাব ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম (হাফি.), জনাব সাইয়েদ মাহমুদুল হাসান (হাফি.) এবং ক্লাবের জিএস, এজিএসসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Department of Da'wah and Islamic Studies/قسم الدعوة والدراسات الإسلامية

10/01/2026

দাওয়াহ বিভাগে ভর্তি চলছে
ভর্তি পরীক্ষা: ১৯ জানুয়ারি, ২০২৬
আবেদন করুন এই লিংক থেকে:
https://web.iiuc.ac.bd/home/mapply/1/

Photos from IIUC Da'wah Club's post 05/01/2026

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরন করে নেন IIUC DA'WAH CLUB এর দায়িত্বশীলবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান এসিস্ট্যান্ট প্রফেসর মো. শাহজালাল, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (স্পোর্টস অ্যান্ড ট্যুর) সাইয়েদ মাহমুদুল হাসান, ভাইস প্রেসিডেন্ট (মিডিয়া অ্যান্ড কালচার) মোহাম্মদ আম্মার, জনাব ফয়জুল হক (অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি), ক্লাবের জিএস, এজিএসসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

IIUC Da'wah Club
Department of Da'wah and Islamic Studies/قسم الدعوة والدراسات الإسلامية

03/01/2026

Congratulations! 💐
On being appointed as the Chairman, Department of Da'wah & Islamic Studies.
Dr. Muhammad Aminul Hoque
Associate Professor, DIS

Photos from IIUC Da'wah Club's post 24/12/2025

আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের IIUC DA'WAH CLUB এর উদ্যোগে Annual Study Tour–2025 সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিন দিনব্যাপী এই শিক্ষা সফরে কক্সবাজার ও সোনাদিয়া দ্বীপের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়।

এই শিক্ষা সফরে উপস্থিত ছিলেন দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শাফি উদ্দিন মাদানী (ট্যুর কনভেনর), বিভাগের চেয়ারম্যান জনাব আ. ফ. ম. নুরুজ্জামান, জনাব সাইয়েদ মাহমুদুল হাসান, জনাব মুহাম্মদ আম্মার এবং জনাব ফয়জুল হক (অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি)। সম্মানিত উস্তাদবৃন্দের সান্নিধ্য ও দিকনির্দেশনা সফরটিকে কেবল আনন্দদায়কই নয়, বরং অত্যন্ত শিক্ষামূলক ও স্মৃতিময় করে তুলেছে।

শিক্ষা সফরের বিভিন্ন পর্বে ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে ক্রিকেট, ফুটবল, সাঁতার প্রতিযোগিতাসহ নানান ইভেন্ট আয়োজন করা হয়, যা সকলের স্মৃতিতে আনন্দঘন মুহূর্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমাদের এই আয়োজন বাস্তবায়নে বিশেষ সহযোগিতার জন্য ❝Multi Serve International❞-এর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আল্লাহ তায়ালা আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখুন এবং এমন সুন্দর মুহূর্ত বারবার আমাদের জীবনে ফিরিয়ে দিন। আমিন।

IIUC Da'wah Club
IIUC- Department of Da'wah and Islamic Studies (DIS)

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kumira
Chittagong
IIUCPOSTBOX:4318